শেয়ারFacebookWhatsApp

বিহিত মুদ্রা কী?

উত্তর: সরকার আইন দ্বারা বিনিময়ের মাধ্যম হিসেবে যে মুদ্রা চালু করে এবং জনগণ মেনে নিতে বাধ্য থাকে তাকে বিহিত মুদ্রা বলে।

HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Economics 1st Paper · সৃজনশীল

বিহিত মুদ্রা কী?

উদ্দীপক

২০০৫ সালে বাংলাদেশে ১ কেজি আলুর দাম ছিল ১৫ টাকা। বর্তমানে ১ কেজি আলুর দাম ৪৫ টাকা। এরূপ সকল দ্রব্যের মূল্য বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশ ব্যাংক ব্যাংকহার বৃদ্ধি, খোলা বাজারে ঋণপত্র বিক্রি এবং নগদ জমার হার বাড়িয়ে দেয়। এছাড়া ঋণের রেশনিং ও বন্ধকি ঋণের নগদাংশ পরিবর্তন করে। একইভাবে বাণিজ্যিক ব্যাংকগুলোরও এ পরিস্থিতিতে আমানতের ওপর বৈধ রিজার্ভ অনুপাত ১৭% থেকে ২০% এ উন্নীত করে।

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2024

উত্তর

সরকার আইন দ্বারা বিনিময়ের মাধ্যম হিসেবে যে মুদ্রা চালু করে এবং জনগণ মেনে নিতে বাধ্য থাকে তাকে বিহিত মুদ্রা বলে।

উত্তর

আর্থিক লেনদেনের উদ্দেশ্যে কোনো নির্দিষ্ট সময়ে দেশের সকল জনগণ ও ব্যবসায় প্রতিষ্ঠানসমূহ যে পরিমাণ নগদ মুদ্রা হাতে ধরে রাখতে চায় তাকে মুদ্রার লেনদেনজনিত চাহিদা বলে। পরিবারবর্গ ও ব্যবসায় প্রতিষ্ঠানের দৈনন্দিন জীবনে, দ্রব্যসামগ্রীর ক্রয়- বিক্রয়ও লেনদেন যত বেশি হবে এরূপ অর্থের চাহিদাও তত বেশি হবে। এভাবে মুদ্রার লেনদেন জনিত চাহিদা অর্থের চাহিদাকে ধনাত্মকভাবে প্রভাবিত করে।

উত্তর

উদ্দীপক হতে ঋণ নিয়ন্ত্রণের হাতিয়ারগুলো নিচে বর্ণনা করা হলো- ১. ব্যাংক হারের পরিবর্তন নীতি : বাণিজ্যিক ব্যাংকের সুদের হারের সাথে ব্যাংক হারের প্রত্যক্ষ সম্পর্ক রয়েছে। ব্যাংক হার ও সুদের হারের পরিবর্তন দ্বারা বাণিজ্যিক ব্যাংকের প্রদানযোগ্য ঋণের পরিমাণেরও পরিবর্তন ঘটে। ২. খোলা বাজার নীতি : কেন্দ্রীয় ব্যাংক খোলা বাজারে সরকারি ঋণপত্র ক্রয়-বিক্রয়ের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ করে থাকে। ৩. নগদ জমার হার পরিবর্তন : কেন্দ্রীয় ব্যাংকের নিকট বাণিজ্যিক ব্যাংকগুলোকে নির্দিষ্ট হারে আমানতের যে অংশ জমা রাখতে হয় তাকে নগদ জমার হার বলে। কেন্দ্রীয় ব্যাংক যখন বাণিজ্যিক ব্যাংকগুলোর ঋণপ্রদানের পরিমাণ কমাতে চায় তখন এ নগদ জমার হার বাড়িয়ে দেয়। ৪. ঋণের রেশনিং : নির্দিষ্ট নীতির ভিত্তিতে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকের ঋণের পরিমাণ স্থির করে দেয়। প্রত্যেক আবেদনকারী কী পরিমাণ ঋণ পাবে, ঋণদানের ক্ষেত্রে কোনো পরিমাণগত বৈষম্য সৃষ্টির প্রয়োজন আছে কি না, জামানতের বিপরীতে কী পরিমাণ ঋণ পাবে এসব কেন্দ্রীয় ব্যাংক নির্ধারণ করে। ৫. বন্ধকি ঋণের নগদাংশ পরিবর্তন : এ নীতির আলোকে বন্ধকীর হার বেশি হলে নগদ প্রাপ্তি বা প্রদেয় ঋণের পরিমাণ কম হয়। অর্থাৎ কেউ ২০০ টাকার সম্পদ জামানত রাখলে নগদাংশ হিসেবে যদি ৭০% টাকা রাখতে হয় তাহলে ব্যক্তি ঋণ পাবে ৩০ টাকা । পরিশেষে বলা যায়, উপরিউক্ত বিষয়গুলোই কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণের হাতিয়ার।

উত্তর

একটি দেশের অর্থনীতিতে অর্থের মূল্য পরিবর্তনে মুদ্রাস্ফীতি ও মুদ্রা সংকোচনের সৃষ্টি হয়। দেশে মুদ্রাস্ফীতি সৃষ্টি হলে দ্রব্যের দামস্তর বৃদ্ধি বা অর্থের মূল্য হ্রাস পায় এবং মুদ্রা সংকোচনের বা অর্থনৈতিক মন্দা সৃষ্টি হলে দামস্তর হ্রাস অর্থাৎ অর্থের মূল্য বৃদ্ধি পায় । উদ্দীপকে দামস্তর বৃদ্ধি বা মুদ্রাস্ফীতির ফলে গৃহীত পদক্ষেপসমূহ দ্বারা অর্থের মূল্য পূর্বাবস্থায় ফিরিয়ে আনার চেষ্টা করা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক ব্যাংক হার বৃদ্ধি করলে বাণিজ্যিক ব্যাংকের সুদের হার বৃদ্ধি পায়। ফলে ঋণের চাহিদাও হ্রাস পায়। এছাড়া খোলা বাজারে সরকারি ঋণপত্র বিক্রি করে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকের ঋণ প্রদান ক্ষমতা হ্রাস করে। ফলে অর্থের ফটকা চাহিদা হ্রাস পায়। আবার কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক নগদ জমার হার বৃদ্ধি করার ফলে বাণিজ্যিক ব্যাংকগুলোর ঋণদানের পরিমাণ হ্রাস পায়। এভাবে প্রত্যক্ষ উপায়ে কেন্দ্রীয় ব্যাংক মুদ্রাবাজারে প্রভাব বিস্তার করে একক মুদ্রানীতি বহাল রাখে। অপরদিকে, কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকের ন্যূনতম বিধিবদ্ধ রিজার্ভের পরিমাণ বাড়িয়ে দিলে ব্যাংকগুলোর ঋণ প্রদান ক্ষমতা কমে এবং আমানত সৃষ্টি ব্যাহত হয়। ফলে অর্থের প্রচলন গতি নিয়ন্ত্রিত এবং অর্থের মূল্য বৃদ্ধি পায় বা দামস্তর হ্রাস পায়। দেশে মুদ্রাস্ফীতি রোধে ঋণের রেশনিং পরিবর্তন করে নিষেধাজ্ঞা বৃদ্ধি বা আরোপ করলে ঋণের প্রসার রোধ হবে এবং বন্ধকি ঋণের নগদাংশ পরিবর্তন করা হলে তা ঋণ নিয়ন্ত্রণে সহায়ক হবে। এভাবে ঋণ নিয়ন্ত্রণের মাধ্যমে অর্থের মূল্য নিয়ন্ত্রিত হবে।
HSCEconomics 1st Paperঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ 2024
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগের জন্য তাঁর মাসিক খরচ ১৫,০০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ২০,০০০ টাকা হয়। তাঁর বর্তমান সঞ্চয়ের পরিমাণ কত?

Dinajpur · 2017

  • ৫,০০০
  • ৫,১০০
  • ২৬,৮৭০
  • ২৬,৯৭০

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?

Dinajpur · 2017

  • এক
  • দুই
  • তিন
  • চার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-
i. ভোগ কমবে
ii. বিনিয়োগ বাড়বে
iii. মূলধন গঠনের হার বাড়বে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নিচের কোনটি সঠিক হবে?

Dinajpur · 2017

  • MC= 0
  • MC= 20
  • MC> 20
  • MC<20\mathrm{MC}<20

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?

Dinajpur · 2017

  • খাজনা
  • মজুরি
  • সুদ
  • মুনাফা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-
i. অর্থের মূল্য অর্ধেক হবে
ii. দ্রব্যের মূল্য দ্বিগুণ হবে
iii. অর্থের প্রচলন গতি বাড়বেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ফার্মের বৈশিষ্ট্য কী?

Dinajpur · 2017

  • সবসময় স্বাভাবিক মুনাফা অর্জন করে
  • স্বল্পকালে অস্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে
  • সব ধরনের বাজারেই দামকে প্রভাবিত করে
  • ফার্মের ভারসাম্য শিল্পের ভারসাম্যের ওপর নির্ভর করে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের কোনটি নিমজ্জিত মূলধন?

Dinajpur · 2017

  • কাঁচামাল
  • বিদ্যুৎ
  • কয়লা
  • রেল ইঞ্জিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?

Dinajpur · 2017

  • মনোপলি
  • ডুয়োপলি
  • অলিগোপলি
  • মনোপসনি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • অন্যান্য উপকরণ স্থির থেকে একটির পরিবর্তন হয়
  • সকল উপকরণ পরিবর্তিত হয়
  • স্বল্পকালীন সময় বিবেচ্য
  • উৎপাদন কৌশল অপরিবর্তিত থাকে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?

Sylhet · 2017

  • নোট ইস্যু
  • ঋণ নিয়ন্ত্রণ
  • আমানত গ্রহণ
  • নিকাশঘর পরিচালনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

Sylhet · 2017

  • দাম
  • আয়
  • সঞ্চয়
  • আমানত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগেরবন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-i. ভোগ কমবেii. বিনিয়োগ বাড়বেiii. মূলধনিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-i. অর্থের মূল্য অর্ধেক হবেii. দ্রব্যের মূলফার্মের বৈশিষ্ট্য কী?নিচের কোনটি নিমজ্জিত মূলধন?কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।