নুসরাত বাণিজ্যিক ব্যাংকে চাকরিরত। নিম্নে বাণিজ্যিক ব্যাংকের তিনটি বৈশিষ্ট্য তুলে ধরা হলো:বাণিজ্যিক ব্যাংক মূলত মুনাফা লাভের উদ্দেশ্যে পরিচালিত হয়। বাণিজ্যিক ব্যাংকের প্রধান বৈশিষ্ট্যগুলোর মধ্যে প্রথমত হচ্ছে জনগণের উদ্বৃত্ত অর্থ আমানত হিসেবে গ্রহণ করা। এক্ষেত্রে বাণিজ্যিক ব্যাংকগুলো জনগণের অর্থ চলতি, সঞ্চয়ী ও স্থায়ী আমানত হিসেবে গ্রহণ করে। দ্বিতীয় বৈশিষ্ট্য হলো হিসেবে তারা সঞ্চিত অর্থ ব্যবসায়ী ও উদ্যোক্তাদের বিভিন্ন কর্মকান্ডের জন্য ঋণ দিয়ে থাকে। তবে ঋণ দেওয়ার ক্ষেত্রে বাণিজ্যিক ব্যাংকগুলো গৃহীত আমানতের একটি অংশ আইন অনুযায়ী নগদ জমা হিসেবে রাখে। এছাড়াও অন্যতম আরেকটি বৈশিষ্ট্য হলো বাণিজ্যিক ব্যাংক গুলো বিভিন্ন প্রকার চেক, হুন্ডি, ব্যাংক ড্রাফট ইত্যাদির মাধ্যমে বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে। এগুলো চেক বা টাকার মতোই লেনদেনের কাজে ব্যবহৃত হয়। এগুলো বাণিজ্যিক ব্যাংকে এর একটি শাখা থেকে অনুমোদনের পর পরবর্তী অন্য যেকোনো শাখায় প্রদর্শন করে টাকায় রূপান্তর করা যায়।