উদ্দীপকে মি. আলমের ব্যাংকটি কেন্দ্রীয় ব্যাংক।
যে ব্যাংক দেশের মুদ্রাবাজার ও ব্যাংক ব্যবস্থা নিয়ন্ত্রণ করে তাই কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের মূল কাজ প্রয়োজনানুযায়ী বিভিন্ন মূল্যমানের নোট প্রচলন করা। এছাড়াও এ ব্যাংক অন্যান্য দেশের মুদ্রার সাথে দেশীয় মুদ্রার বিনিময় হার নির্ধারণ ও নিয়ন্ত্রণ করে।
উদ্দীপকে মি. আলম একটি আর্থিক প্রতিষ্ঠানে কর্মরত। যা দেশের সকল আর্থিক প্রতিষ্ঠানকে পরামর্শ প্রদান করে। উক্ত ব্যাংকটি নোট প্রচলন ও ঋণ নিয়ন্ত্রণে একচেটিয়া অধিকার ভোগ করে থাকে। অতএব, এটি একটি কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংক হার পরিবর্তন, খোলাবাজার নীতি, জমার অনুপাত পরিবর্তন, ঋণের রেশনিং ইত্যাদি পন্থা অবলম্বন করে এ ব্যাংক ঋণ নিয়ন্ত্রণ করে থাকে। এছাড়া মুদ্রাবাজারের অভিভাবক হিসেবে এ ব্যাংক অন্যান্য ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের কার্যাবলি তদারকি, সহায়তা এবং পরামর্শ দিয়ে থাকে।