উদ্দীপকের পলির কর্মরত আর্থিক প্রতিষ্ঠানটি হলো কেন্দ্রীয় ব্যাংক। নিম্নে তা ব্যাখ্যা করা হলো :
যে ব্যাংক দেশের মুদ্রা বাজার ও ব্যাংক ব্যবস্থা নিয়ন্ত্রণ করে তাকে কেন্দ্রীয় ব্যাংক বলে। কেন্দ্রীয় ব্যাংকে মূলত প্রয়োজন অনুযায়ী বিভিন্ন মূল্যমানের নোট প্রচলন করে। এছাড়াও দেশের মুদ্রার সাথে বিদেশিও মুদ্রা বিনিময় হার নির্ধারণ করে ও নিয়ন্ত্রণ করে। এছাড়াও কেন্দ্রীয় ব্যাংক অন্যান্য ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের অভিভাবক হিসেবে তাদের কার্যাবলী তদারকি সহায়তা প্রধান এবং পরামর্শ দিয়ে থাকে। কেন্দ্রীয় ব্যাংক সরকারের আর্থিক উপদেষ্টা হিসেবে কাজ করে। এটি সরকারের মালিকানায় ও নিয়ন্ত্রণে থেকে ঋণ নিয়ন্ত্রণ, মুদ্রার মান সংরক্ষণ ও মুদ্রা বাজার পরিচালনা করে থাকে। উদ্দীপকের পলি এমন একটি আর্থিক প্রতিষ্ঠানে চাকরি করেন, যাকে মুদ্রা বাজারের অভিভাবক বলা হয়। এছাড়াও এটি নোট প্রচলন, মুদ্রা নিয়ন্ত্রণ করে। এটি মূলত কেন্দ্রীয় ব্যাংকেরই কার্যাবলী।
তাই বলা যায়, উদ্দীপকের পলির কর্মরত আর্থিক প্রতিষ্ঠানটি হলো কেন্দ্রীয় ব্যাংক।