উদ্দীপকের চিত্রে a থেকে b বিন্দুতে গেলে দামস্তর বৃদ্ধির ফলে অর্থনীতিতে মুদ্রাস্ফীতি দেখা দেবে।
উদ্দীপকের চিত্রে, a থেকে b বিন্দুতে গেলে দামস্তর P0 = 5 থেকে বেড়ে P1 = 10 হয় এবং অর্থের মূল্য কমে 1/P0 থেকে 1/P1 হয়। অর্থের মূল্য অর্ধেক হয় দাম স্তর দ্বিগুণ বৃদ্ধি পেলে। ফলে বাজারে মুদ্রাস্ফীতির সৃষ্টি হবে। ফলে সঞ্চয় এর মূল্য কমে যাবে। অন্যদিকে বিনিয়োগকারীর মুনাফা বেড়ে যাবে। দামস্তর বাড়লে বিনিয়োগকারির মুনাফা বাড়বে। যার ফলে বিনিয়োগকারীরা আগের চেয়ে বেশি বিনিয়োগ করবে। বিনিয়োগ বৃদ্ধির ফলে কর্মসংস্থান বৃদ্ধি পাবে।
সর্বোপরি উপরুক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, উদ্দীপকের a হতে b বিন্দুতে গেলে উৎপাদন, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধি পাবে।