উদ্দীপকে উল্লিখিত X বন্ধু যে ব্যাংকে কাজ করে তা হলো কেন্দ্রীয় ব্যাংক।
যে ব্যাংক মুদ্রা বাজারের শীর্ষ থেকে দেশের সকল আর্থিক প্রতিষ্ঠান ও ব্যাংককে নিয়ন্ত্রণ করে তাকে কেন্দ্রীয় ব্যাংক বলা হয়। এ ব্যাংকের প্রধান কাজ হলো- দেশের জন্য নোট প্রচলন করা যা তাদের একচেটিয়া অধিকার। এই ব্যাংক একটি দেশের মুদ্রা বাজারের নিয়ন্ত্রক ও পরিচালক । তাছাড়া সে সকল আর্থিক প্রতিষ্ঠান ও ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংক দ্বারা পরিচালিত হয়। এ ব্যাংকের তিনটি বৈশিষ্ট্য হলোঃ-
বিনিময় হার নির্ধারণকারি
দেশের ঋণ নিয়ন্ত্রণকারী
সমাজকল্যাণ প্রধান উদ্দেশ্য
উদ্দীপকে বন্ধু X যে ব্যাংকে চাকরি করে সেটি ব্যাংক নোট প্রচলন করে। সেটি কেন্দ্রীয় ব্যাংকের একচেটিয়া অধিকার।
তাই বলা যায়, উদ্দীপকে X বন্ধু কেন্দ্রীয় ব্যাংক এ চাকরি করে।