শেয়ারFacebookWhatsApp

কেন্দ্রীয় ব্যাংক নগদ জমার হার পদ্ধতিতে কীভাবে ঋণ নিয়ন্ত্রণ করে?

উত্তর: কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণের অন্যতম হাতিয়ার বা পদ্ধতি হলো নগদ জমার হার পরিবর্তন করা। কেন্দ্রীয় ব্যাংকের নিকট বাণিজ্যিক ব্যাংকগুলোকে নির্দিষ্ট হারে আমানতের যে অংশ জমা রাখতে হয় তাই নগদ জমার হার। বাণিজ্যিক ব্যাংকগুলো যখন অধিক হারে ঋণদান করতে থাকে, তখন কেন্দ্রীয় ব্যাংক নগদ জমার হার বৃদ্ধি করে। ফলে বাণিজ্যিক ব্যাংকগুলোর ঋণদান ক্ষমতা কমে যায়। আবার ঋণ সংকট দেখা দিলে কেন্দ্ৰীয় ব্যাংক নগদ জমার হার কমিয়ে দেয় । তখন বাণিজ্যিক ব্যাংকের ঋণদান ক্ষমতা বৃদ্ধি পায়। তাই বলা যায়, কেন্দ্রীয় ব্যাংক নগদ জমার হার বাড়িয়ে বা কমিয়ে ঋণ নিয়ন্ত্রণ করে থাকে।

HSC Economics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Economics 1st Paper · সৃজনশীল

কেন্দ্রীয় ব্যাংক নগদ জমার হার পদ্ধতিতে কীভাবে ঋণ নিয়ন্ত্রণ করে?

উদ্দীপক

সিমা আক্তার একজন গৃহিণী। তার ব্যক্তিগত মোবাইলে স্কুলপড়ুয়া সন্তানের বৃত্তির টাকা পেয়ে থাকেন। বিদ্যুৎ ও ইন্টারনেট বিলও তিনি মোবাইলের মাধ্যমে পরিশোধ করেন। সম্প্রতি তিনি জানতে পারলেন যে, মোবাইলের মাধ্যমে মাসিক সঞ্চয় জমা করা যায় ৷

Barisal · 2022

উত্তর

যা বিনিময়ের মাধ্যম, সঞ্চয়ের বাহন ও মূল্যের পরিমাপক হিসেবে কাজ করে, তাই অর্থ।

উত্তর

কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণের অন্যতম হাতিয়ার বা পদ্ধতি হলো নগদ জমার হার পরিবর্তন করা। কেন্দ্রীয় ব্যাংকের নিকট বাণিজ্যিক ব্যাংকগুলোকে নির্দিষ্ট হারে আমানতের যে অংশ জমা রাখতে হয় তাই নগদ জমার হার। বাণিজ্যিক ব্যাংকগুলো যখন অধিক হারে ঋণদান করতে থাকে, তখন কেন্দ্রীয় ব্যাংক নগদ জমার হার বৃদ্ধি করে। ফলে বাণিজ্যিক ব্যাংকগুলোর ঋণদান ক্ষমতা কমে যায়। আবার ঋণ সংকট দেখা দিলে কেন্দ্ৰীয় ব্যাংক নগদ জমার হার কমিয়ে দেয় । তখন বাণিজ্যিক ব্যাংকের ঋণদান ক্ষমতা বৃদ্ধি পায়। তাই বলা যায়, কেন্দ্রীয় ব্যাংক নগদ জমার হার বাড়িয়ে বা কমিয়ে ঋণ নিয়ন্ত্রণ করে থাকে।

উত্তর

উদ্দীপকে মোবাইল ব্যাংকিং ব্যবস্থার কথা বলা হয়েছে। মোবাইল ব্যাংকিং বলতে মোবাইল ডিভাইসের মাধ্যমে আর্থিক লেনদেন সম্পাদনা করাকে বোঝায়। এ পদ্ধতিতে কম খরচে এবং দ্রুত টাকা লেনদেন করা যায়। এছাড়া নিরাপদে নগদ টাকা জমা, টাকা উঠানো, বিল পরিশোধ করা ও পণ্য কেনা-বেচা করা যায় । উদ্দীপকে সিমা আক্তার মোবাইলে স্কুলপড়ুয়া সন্তানের বৃত্তির টাকা পেয়ে থাকেন। এছাড়া তিনি বিদ্যুৎ ও ইন্টারনেট বিল মোবাইলের মাধ্যমে পরিশোধ করে থাকেন। অর্থাৎ তার এই মোবাইলের মাধ্যমে লেনদেন মোবাইল ব্যাংকিং পদ্ধতিকে নির্দেশ করে। বর্তমানে পণ্য কেনা-বেচা থেকে শুরু করে যেকোনো লেনদেন এখন মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে করা যায়। উদ্দীপকের সিমা আক্তারের মোবাইলের মাধ্যমে করা কার্যক্রম মোবাইল ব্যাংকিং-এর সাথে সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে মোবাইল ব্যাংকিং এর কথা বলা হয়েছে ।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত মোবাইল ব্যাংকিং ব্যবস্থার আর্থসামাজিক প্রভাব খুবই গুরুত্বপূর্ণ। মোবাইল ব্যাংকিং হলো শাখাবিহীন ব্যাংকিং। যেসব স্থানে ইন্টারনেটের সুবিধা নেই সেসব স্থানে মোবাইল ব্যাংকিং কার্যক্রম দ্বারা অতি সহজে ব্যাংকিং সেবা পাওয়া যায়। মোবাইল ব্যাংকিং-এর মোবাইলের মাধ্যমে .অ্যাকাউন্টের সর্বশেষ অবস্থা সম্পর্কে জানা যায়। এছাড়া হিসাব স্থানান্তর, লেনদেন, ঋণ চাওয়া প্রভৃতি কাজ করা যায়। মোবাইল ব্যাংকিং একটি অত্যন্ত সহজ এবং আধুনিক পদ্ধতি। উদ্দীপকে সিমা আক্তার মোবাইলের বিভিন্ন আর্থিক লেনদেন সম্পন্ন করে থাকেন। এ ছাড়াও তিনি জানতে পারলেন মোবাইলের মাধ্যমে মাসিক সঞ্চয় জমা করা যায়। অর্থাৎ তিনি মোবাইল ব্যাংকিং-এর মাধ্যমে তার যাবতীয় লেনদেন করে না বরং আর্থসামাজিক কার্যাবলিও করেন। আর্থ- সামাজিক দিক থেকে মোবাইল ব্যাংকিং বর্তমানে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ব্যাংকের শাখা নেই এমন স্থানে মোবাইল ব্যাংকিং কার্যক্রমের মাধ্যমে অ্যাকাউন্ট খোলা ও টাকা উত্তোলন করা যায়। মোবাইল ব্যাংকিং-এর কার্যক্রম হতে জনসাধারণ সহজেই হিসাবের অবস্থা যেকোনো স্থান থেকে যেকোনো সময়ে জানতে পারে। ফলে সকলে এ ব্যাংকিং কার্যক্রমের সেবা গ্রহণ করতে চায়। এ ধরনের ব্যাংকিং আমানতকারীর পক্ষে সুবিধাজনক। এ ধরনের ব্যাংকিং খুব নিরাপদ এবং জালিয়াতির সম্ভাবনা খুব কম থাকে। মোবাইল ব্যাংকিং-এর মাধ্যমে যেকোনো লেনদেন খুব কম খরচে ও দ্রুত করা যায়। তাই বলা যায়, মোবাইল ব্যাংকিং-এর আর্থসামাজিক প্রভাব খুবই গুরুত্বপূর্ণ।
HSCEconomics 1st PaperBarisal 2022
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগের জন্য তাঁর মাসিক খরচ ১৫,০০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ২০,০০০ টাকা হয়। তাঁর বর্তমান সঞ্চয়ের পরিমাণ কত?

Dinajpur · 2017

  • ৫,০০০
  • ৫,১০০
  • ২৬,৮৭০
  • ২৬,৯৭০

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?

Dinajpur · 2017

  • এক
  • দুই
  • তিন
  • চার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-
i. ভোগ কমবে
ii. বিনিয়োগ বাড়বে
iii. মূলধন গঠনের হার বাড়বে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নিচের কোনটি সঠিক হবে?

Dinajpur · 2017

  • MC= 0
  • MC= 20
  • MC> 20
  • MC<20\mathrm{MC}<20

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?

Dinajpur · 2017

  • খাজনা
  • মজুরি
  • সুদ
  • মুনাফা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-
i. অর্থের মূল্য অর্ধেক হবে
ii. দ্রব্যের মূল্য দ্বিগুণ হবে
iii. অর্থের প্রচলন গতি বাড়বেনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ফার্মের বৈশিষ্ট্য কী?

Dinajpur · 2017

  • সবসময় স্বাভাবিক মুনাফা অর্জন করে
  • স্বল্পকালে অস্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে
  • সব ধরনের বাজারেই দামকে প্রভাবিত করে
  • ফার্মের ভারসাম্য শিল্পের ভারসাম্যের ওপর নির্ভর করে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের কোনটি নিমজ্জিত মূলধন?

Dinajpur · 2017

  • কাঁচামাল
  • বিদ্যুৎ
  • কয়লা
  • রেল ইঞ্জিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?

Dinajpur · 2017

  • মনোপলি
  • ডুয়োপলি
  • অলিগোপলি
  • মনোপসনি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • অন্যান্য উপকরণ স্থির থেকে একটির পরিবর্তন হয়
  • সকল উপকরণ পরিবর্তিত হয়
  • স্বল্পকালীন সময় বিবেচ্য
  • উৎপাদন কৌশল অপরিবর্তিত থাকে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?

Sylhet · 2017

  • নোট ইস্যু
  • ঋণ নিয়ন্ত্রণ
  • আমানত গ্রহণ
  • নিকাশঘর পরিচালনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

Sylhet · 2017

  • দাম
  • আয়
  • সঞ্চয়
  • আমানত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

রাকিব সাহেবের মাসিক বেতন ২০,১০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৬,৯৭০ টাকা হয় এবং ভোগেরবন্ধ অর্থনীতিতে কয়টি খাত থাকে?প্রান্তিক ভোগ প্রবণতা কমলে, আয় বৃদ্ধির ফলে-i. ভোগ কমবেii. বিনিয়োগ বাড়বেiii. মূলধনিচের চিত্র থেকে প্রশ্নের উত্তর দাও:Q. উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নভূমি ব্যবহারের জন্য ভূমির মালিককে কী প্রদান করা হয়?ফিশারের মতে, অর্থের যোগান দ্বিগুণ হলে-i. অর্থের মূল্য অর্ধেক হবেii. দ্রব্যের মূলফার্মের বৈশিষ্ট্য কী?নিচের কোনটি নিমজ্জিত মূলধন?কোন বাজারে বিক্রেতার সংখ্যা দু'জন থাকে?মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোনটি সঠিক?নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত বিষয়?মুদ্রার মূল্য (V) প্রধানত নিম্নের কোনটির ওপর নির্ভরশীল?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।