উদ্দীপকের তথ্যের আলোকে বলা যায় যে, ব্যাংকিং ব্যবস্থাটি হল অনলাইন ব্যাংকিং ব্যবস্থা।
ই-ব্যাংকিং সেবার সর্বাধুনিক সংযোজন হলেও অনলাইন ব্যাংকিং। অনলাইন ব্যাংকিং হলো কোন একক ব্যাংকের একাধিক শাখা বা একাধিক ব্যাংকের বিভিন্ন শাখার মধ্যে কম্পিউটার প্রযুক্তি নির্ভর একটা নেটওয়ার্ক ব্যবস্থা। এক্ষেত্রে নেটওয়ার্কের অধীন ব্যাংকের যে কোন শাখায় গিয়ে একজন গ্রাহক তার ব্যাংক হিসাবের সুবিধা গ্রহণ করতে পারে। অর্থ জমাদান, অর্থ সংগ্রহ, চেকের অর্থ সংগ্রহ ,বিল প্রদান ইত্যাদি নানান কাজে অনলাইন ব্যাংকিং সেবা কাজে লাগানো যায়।
উদ্দীপকে রাফির চট্টগ্রামে X ব্যাংকে একটি একাউন্ট রয়েছে। রাজশাহীতে খালার বাসায় বেড়াতে গেলে কিছু টাকার প্রয়োজন হলে রাজশাহীতে উক্ত ব্যাংকের শাখায় গিয়ে খুব সহজে টাকা উত্তোলন করে। এখানে পরিষ্কার যে অনলাইন ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে রাফির অ্যাকাউন্ট চট্টগ্রাম X ব্যাংকে থাকলেও রাজশাহীতে থাকা তার শাখা ব্যাংক হতে অর্থ তুলতে পারলো। তার একাউন্টে তথ্যগুলো X ব্যাংকের সকল শাখার কম্পিউটারে বা নেটওয়ার্কের অধীনে সংরক্ষণ রয়েছে। ব্যাংকিং ব্যবস্থা যাতে একটি নির্দিষ্ট গণ্ডিতে সীমাবদ্ধ না থাকে তার জন্যই অনলাইন ব্যাংকিং ব্যবস্থার উদ্ভব।