মাসুদ সাহেব যেখানে বাজে করেন তা বাংলাদেশ ব্যাংক বা কেন্দ্রীয় ব্যাংক।
যে ব্যাংক সরকারি মালিকানায় নিয়ন্ত্রিত ও প্রতিষ্ঠিত হয় এবং অন্যান্য ব্যাংকের ব্যাংকার রূপে কাজ করে থাকে, তাকে কেন্দ্রীয় ব্যাংক বলে। কেন্দ্রীয় ব্যাংক বাজার নিয়ন্ত্রক হিসেবে সরকার, জনগণ ও অন্যান্য ব্যাংক এবং সর্বোপরি দেশের উন্নয়নে কাজ করে। কেন্দ্রীয় ব্যাংকের তিনটি পুরুত্বপূর্ণ কাজ হলো:
(১) নোট ও মুদ্রা প্রচলনঃ কেন্দ্রীয় ব্যাংক দেশের কাগজি নোট ও ধাতব মুদ্রা প্রচলনের একমাত্র প্রতিষ্ঠান। দেশের ব্যবসায়-বাণিজ্য ও সকল অর্থনৈতিক কর্মকান্ড সম্পাদনের জন্য কী পরিমাণ নোট ও মুদ্রার প্রয়োজন কেন্দ্রীয় ব্যাংক তা নির্ধারণপূর্বক সেই পরিমাণ নোট সরকারের অনুমতিক্রমে ইস্যু করে থাকে।
(২) ঋণ নিয়ন্ত্রণঃ কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন কৌশল বা পদ্ধতি অবলম্বনের মাধ্যমে ঋণের প্রবাহ নিয়ন্ত্রণ করে মুদ্রাস্ফীতি কাম্যমাত্রায় বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কারণ অতিরিক্ত ঋণের প্রবাহ বৃদ্ধিতে মুদ্রাস্ফীতি সৃষ্টি হতে পার।
(৩) ঋণের শেষ আশ্রয়স্থলঃ ব্যাংকগুলোর আর্থিক সংকটের সময় যদি কোনো উৎস থেকে অর্থ সংগ্রহ করা যায়, তখন কেন্দ্রীয় ব্যাংক ঋণ দিয়ে সাহায্য করে থাকে।
উদ্দীপকে উল্লিখিত মাসুদ যে ব্যাংকে চাকার করে, সে ব্যাংক সরকারের পরামর্শে মোট ছাপায়, ঋণদান কার্যক্রম নিয়ন্ত্রণ করে, নিকাশ ঘর হিসেবে কাজ করে, এমনকি বিভিন্ন আর্থিক বিষয়ে সরকারকে পরামর্শ করে থাকে এবং অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখে। যা একমাত্র কেন্দ্রীয় ব্যাংক এই কাজগুলো সম্পাদন করতে পারে। তাই বলা যায়, মাসুদের ব্যাংকটি কেন্দ্রীয় ব্যাংক।