উদ্দীপকে উল্লিখিত শিমুলের ব্যাংকটি হলো বাণিজ্যিক ব্যাংক।
যে আর্থিক প্রতিষ্ঠান মুনাফা অর্জনের উদ্দেশ্যে জনগণের কাছ থেকে আমানত সংগ্রহ করে এবং বিভিন্ন প্রয়োজনে জনগণ বা ব্যবসায় প্রতিষ্ঠানকে স্বল্পমেয়াদি ঋণ দিয়ে থাকে, তাকে বাণিজ্যিক ব্যাংক বলে। এ ব্যাংকটির আরো কিছু কার্যাবলি হলো- ১. বিনিময়ের মাধ্যম সৃষ্টি, ২. বিনিময় বিল বাট্টাকরণ ও ৩. প্রতিনিধিত্বমূলক কাজ।
উদ্দীপকে শিমুল সাহেবের ব্যাংক দেশের উন্নয়নে কৃষক, ব্যবসায়ী, শিল্পপতি সবাইকে ঋণ প্রদান করেন। এটি বাণিজ্যিক ব্যাংককের কার্যাবলিকে নির্দেশ করে। নোট বা ধাতব মুদ্রা প্রচলনের ক্ষমতা না থাকলেও বাণিজ্যিক ব্যাংক অন্যান্য বিনিময়ের মাধ্যম যেমন- ব্যাংক চেক, ড্রাফট, ভ্রমণকারী চেক ইত্যাদি মাধ্যম সৃষ্টি করে আর্থিক লেনদেন সহজ, নিরাপদ ও গতিশীল করে। বাণিজ্যিক ব্যাংক নির্দিষ্ট হারে বাট্টা ধার্য করে বিনিময় বিল ভাঙিয়ে দেয়। এছাড়া, পেনশন, বিমার প্রিমিয়াম, বিদ্যুৎ বিল ইত্যাদি সংগ্রহ করে প্রতিনিধিত্বমূলক বিভিন্ন কার্যাবলি সম্পাদন করে থাকে।