উদ্দীপকে মোবাইল ব্যাংকিং-এর মাধ্যমে বাড়িতে টাকা পাঠানো হয়। এ ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে স্বল্প সময়ে কোনো ধরনের ঝুঁকি ছাড়াই দেশের বাইরে থেকে দেশে এবং দেশের অভ্যন্তরে যেকোনো জায়গায় টাকা পাঠানো যায়।মোবাইল ব্যাংকিং কার্যক্রম অন্যান্য ব্যাংকিং কার্যক্রমের চেয়ে অনেক বেশি সুবিধাজনক। নিচে এ সম্পর্কে বর্ণনা করা হলো-১. যেসব স্থানে ইন্টারনেটের সুবিধা নেই সেসব স্থানে মোবাইল ব্যাংকিং কার্যক্রম দ্বারা অতি সহজে ব্যাংকিং সেবা পাওয়া যায়।২. মোবাইল ব্যাংকিং-এ মোবাইলের মাধ্যমে একাউন্টের সর্বশেষ স্থিতি, সঞ্চিতি, স্থানান্তর, লেনদেন, ঋণ চাওয়া প্রভৃতি কাজ করা যায়।. মোবাইল ব্যাংকিং অত্যন্ত সহজ ও আধুনিক পদ্ধতি।৩ ৪. মোবাইল ব্যাংকিং-এর দ্বারা গ্রাহকের সর্বশেষ স্থিতি খুবই দ্রুত জানা যায়।৫. এ ব্যাংকিং হলো শাখাহীন ব্যাংকিং। যে স্থানে কোনো ব্যাংকের শাখা নেই সেসব স্থানে এ ব্যাংকিং-এর মাধ্যমে ঐ ব্যাংকের নির্বাচিত এজেন্টের মাধ্যমে একাউন্ট খোলা ও টাকা উত্তোলন করা যায়। মোবাইল ব্যাংকিং-এর সাহায্যে জনসাধারণ সহজেই ব্যাপক হিসাবের স্থিতি যেকোনো স্থান থেকে জানতে পারে।৬. এ ব্যাংকিং ব্যবসায় খরচ খুবই কম। ফলে সকলে এ ব্যাংকিং কার্যক্রমের সেবা গ্রহণ করতে পারে।৭. মোবাইল ব্যাংকিং কার্যক্রমটি অনলাইন ব্যাংকিং কার্যক্রমের চেয়ে সহজ। ৮. এ ধরনের ব্যাংকিং আমানতকারীর বন্ধু।৯. এ ধরনের ব্যাংকিং খুবই নিরাপদ। এতে আমানতকারীর জালিয়াতের সম্ভাবনা খুবই কম থাকে।পরিশেষে বলা যায়, মোবাইল ব্যাংকিং কার্যক্রম অন্যান্য ব্যাংকিং কার্যক্রমের চেয়ে সুবিধাজনক