সমাজসেবায় উদ্দীপকে উল্লিখিত ব্যাংকটি তথা বাণিজ্যিক ব্যাংকের ভূমিকা যথেষ্ট বলে আমি মনে করি। নিচে যুক্তির সহকারে বিষয়টি ব্যাখ্যা করা হলো-বাণিজ্যিক ব্যাংক সমাজের সুস্থ পরিবর্তনে এক গুরুত্বপূর্ণ অংশীদার।জনগণের আস্থা অর্জন ও সামাজিক দায়বদ্ধতার লক্ষ্যে সামাজিক সচেতনতা সৃষ্টি, শিক্ষার প্রসার, বাল্যবিবাহ রোধ ও এর কুফল সম্পর্কে প্রচারণা, পরিবেশ বিপর্যয় রোধে ব্যবস্থা গ্রহণ, ইভটিজিং প্রতিরোধ, মাদকের কুফল, সমাজের বৃদ্ধ ও পিতা-মাতার প্রতি দায়িত্ববোধ, যৌতুক প্রথার কুফল, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে ভূমিকা, সংক্রামক ব্যাধি মোকাবিলায় সচেতনতা সৃষ্টির মাধ্যমে জনগণের দৃষ্টিভঙ্গির পরিবর্তন সাধনে উল্লেখযোগ্য অগ্রগতি সাধন করছে। তাছাড়া গরিব মেধাবীদের বৃত্তি প্রদান, বিনাসুদে ও কম সুদে ঋণ প্রদানের মাধ্যমে যুবকদেরকে স্বাবলম্বী করে তুলছে। এসিড দগ্ধ নারী, ঠোঁটকাটা ও তালুকাটা রোগীদের চিকিৎসার খরচ বহন করে, দুর্যোগের সময় খাদ্য, বস্ত্র, চিকিৎসাসহ বিভিন্ন মানবিক সাহায্য প্রদান করছে। এছাড়া বাংলাদেশের বাণিজ্যিক ব্যাংক ভোক্তার ভোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সীমিত আয়ের লোকদের ভোগ্যপণ্য ক্রয়ের ক্ষেত্রে বাণিজ্যিক ব্যাংক বর্তমানে বিভিন্নভাবে সহায়তা করে।বাণিজ্যিক ব্যাংক কর্মসংস্থান বৃদ্ধি করে বেকার সমস্যা দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।উদ্দীপকে উল্লেখ আছে X ব্যাংকটি তথা বাণিজ্যিক ব্যাংকটি চিকিৎসা, অনুদান, সামাজিক বনায়ন এবং গরিব মেধাবীদের বৃত্তি প্রদানের মাধ্যমে সমাজসেবায় ভূমিকা রাখছে, যা সমাজসেবায় ব্যাংকের ভূমিকাকে তুলে ধরে।