ছক-১ এ কোন যুগের সমাজের কথা বলা হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: ছক-১ এ প্রাচীন প্রস্তর যুগের (Paleolithic Age) সমাজের কথা বলা হয়েছে। এ যুগটি মানব ইতিহাসের সবচেয়ে দীর্ঘ সময়কাল। প্রাচীনকালের যে সময় মানুষ পাথরের তৈরি হাতিয়ারকে ভিত্তি করে জীবিকা নির্বাহ করত সেই যুগকে প্রাচীন প্রস্তর যুগ বলে। এই যুগের মানুষেরা কৃষিকাজ জানত না। তারা বেঁচে থাকার জন্য প্রধানত বন্য পশুপাখি শিকার করত, ফলমূল সংগ্রহ করত এবং মাছ ধরত। এই যুগের হাতিয়ারগুলো ছিল তুলনামূলকভাবে ভোতা এবং অমসৃণ। তারা কেবল পাথর ভেঙে বা ঘষে নিজেদের প্রয়োজন অনুযায়ী হাতিয়ার তৈরি করত, যা দিয়ে শিকার করা বা অন্যান্য কাজ করা সহজ হতো। যেহেতু খাদ্য সংগ্রহ করতে হতো এবং নির্দিষ্ট স্থানে খাদ্য ফুরিয়ে গেলে অন্য স্থানে চলে যেতে হতো, তাই এই সময়ের মানুষ স্থায়িভাবে এক জায়গায় বসবাস করত না। তারা দলবদ্ধভাবে এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে বেড়াত। পুরাতত্ত্ববিদদের মতে, পুরাতন প্রস্তর যুগের শেষের দিকে বা মধ্য প্রস্তর যুগে মানুষেরা আগুনের ব্যবহার শিখেছিল। আগুনের সাহায্যে তারা নিজেদের ঠান্ডা থেকে রক্ষা করতে, বন্য পশুদের থেকে নিজেদের নিরাপদ রাখতে এবং খাবার রান্না করতে পারত। উদ্দীপকের ছক-১ এ শিকার ও সংগ্রহভিত্তিক অর্থনীতি, ভোঁতা ও অমসৃণ পাথরের হাতিয়ারের ব্যবহার, যাযাবর জীবন ও আগুনের ব্যবহারের কথা বলা হয়েছে। এসব বৈশিষ্ট্য উপরে আলোচিত প্রাচীন প্রস্তর যুগের সমাজজীবনের সাথে সাদৃশ্যপূর্ণ। সুতরাং বলা যায়, উপর্যুক্ত বৈশিষ্ট্যগুলো একত্রিতভাবে পুরাতন প্রস্তর যুগের সমাজের চিত্র তুলে ধরে।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
ছক-১ এ কোন যুগের সমাজের কথা বলা হয়েছে? ব্যাখ্যা কর।
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর