উদ্দীপকে উল্লিখিত প্রত্নস্থানগুলোর ঐতিহাসিক ও সমাজতাত্ত্বিক গুরুত্ব বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত প্রত্নস্থানগুলো তথা হরপ্পা ও মহোঞ্জোদারোর ঐতিহাসিক ও সমাজতাত্ত্বিক গুরুত্ব অপরিসীম। ভারতীয় উপমহাদেশের সামাজিক কাঠামো রূপায়নে সিন্ধু সভ্যতার হরপ্পা ও মহেঞ্জোদারোর সুদূরপ্রসারী প্রভাব রয়েছে। সিন্ধু সভ্যতার এই নিদর্শনগুলো দেখে ধারণা করা হয় যে, সেখানে সুষ্ঠু পরিকল্পিত নগরজীবন ও শিল্পচর্চা সমৃদ্ধ উন্নত জীবনবোধ ছিল। নগরের রাস্তাগুলো বেশ প্রশস্ত ছিল। রাস্তার নিয়মিত ব্যবধানে ল্যাম্পপোস্টের ব্যবস্থাও ছিল। সুস্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় স্নানাগার ও পয়ঃপ্রণালি ছিল। সুদৃশ্য প্রাসাদ এসেম্বলি হল ও ছোট-বড় অট্টালিকা নিদর্শনগুলো থেকে ধারণা করা হয় যে, সে সময় লোকজনের মধ্যেও শ্রেণিভেদ ছিল। যারা পুরোহিত বা অভিজাত তারা সুদৃশ্য প্রাসাদে বসবাস করত। আর আমাদের বর্তমান সমাজেও শ্রেণিভেদ বিদ্যমান। অভিজাত বা ধনী শ্রেণির লোকজন আজও সুন্দর প্রাসাদে বসবাস করে। গুরুত্বপূর্ণ কাজে এসেম্বলি হলের ব্যবহার করে। সিন্ধু সভ্যতার প্রাপ্ত প্রত্নতাত্ত্বিক নিদর্শন হরপ্পা ও মহেঞ্জোদারো থেকে সেই সময়কার সমাজজীবনের যে চিত্র পাওয়া যেত আমাদের বর্তমান আধুনিক জীবনেও তা পাওয়া যায়। অতএব বলা যায়, উদ্দীপকে উল্লেখিত পত্নস্থানগুলো ঐতিহাসিক ও সমাজতাত্ত্বিক উভয় দিক থেকেই গুরুত্বপূর্ণ।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত প্রত্নস্থানগুলোর ঐতিহাসিক ও সমাজতাত্ত্বিক গুরুত্ব…
রংপুর সরকারি কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর