ছক 'ক'-এ বাংলাদেশের কোন প্রত্নতাত্ত্বিক স্থানের কথা বলা হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: ছক 'ক'-এ বাংলাদেশের পাহাড়পুর নামক প্রত্নতাত্ত্বিক স্থানের কথা বলা হয়েছে। পাহাড়পুর মহাবিহার বাংলাদেশের একটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। এটি ভারতীয় উপমহাদেশের সবচেয়ে বড় বৌদ্ধবিহার। এ বিহারে মোট কক্ষের সংখ্যা ১৭৭টি। প্রতিটি কক্ষের সাথেই চওড়া বারান্দা ছিল। এ বিহারে ঐতিহ্যবাহী স্নানঘাটের সন্ধান পাওয়া গিয়েছে। স্থানীয় প্রবাদ অনুযায়ী রাজা মহীদলনের কন্যা সন্ধ্যাবতী প্রতিদিন এ ঘাটে স্নান করতেন। সে অনুযায়ী ঘাটটি 'সন্ধ্যাবতীর ঘাট' নামেও পরিচিত। এছাড়াও পাহাড়পুরের ধ্বংসাবশেষ হতে পোড়ামাটির বিভিন্ন ফলক যেমন- থালা, বাটি, জলপাত্র, গহনাপাত্র, মুদ্রা ইত্যাদি পাওয়া গিয়েছে। পাশাপাশি এখানে খলিফা হারুন-অর-রশীদের আমলের মুদ্রাও পাওয়া গিয়েছে। এ থেকে ধারণা করা হয়, মুসলমানদের আগমনের পূর্ব থেকেই এদেশের সাথে আরব দেশের বাণিজ্যিক সম্পর্ক ছিল। উদ্দীপকের ছক-ক এ একটি প্রত্নতাত্ত্বিক স্থানের বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে, যার মধ্যে অন্যতম কয়েকটি হলো ১৭৭টি আবাসিক কক্ষ, স্নানঘাট, পোড়ামাটির ফলক, খলিফা হারুন-অর-রশীদের আমলের মুদ্রা। এসব বৈশিষ্ট্য উপরে আলোচিত পাহাড়পুর মহাবিহারের সঙ্গে মিলে যায়। সুতরাং বলা যায়, ছক-ক দ্বারা বাংলাদেশের পাহাড়পুর নামক প্রত্নতাত্ত্বিক স্থানের কথাই বলা হয়েছে।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
ছক 'ক'-এ বাংলাদেশের কোন প্রত্নতাত্ত্বিক স্থানের কথা বলা হয়েছে? ব্যা…
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর