শিক্ষক শ্রেণিকক্ষে কোন যুগের বর্ণনা দেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে শিক্ষক সমাজবিজ্ঞান পড়তে গিয়ে এমন একটি যুগের কথা বললেন যে যুগের মানুষ উন্নতমানের হাতিয়ার তৈরিতে পারদর্শী ছিল। বর্ণনানুসারে ধারণা করা যায় উল্লিখিত যুগটি হলো নব্যপ্রস্তর যুগ। হাতিয়ার তৈরিতে বৈপ্লবিক পরিবর্তনের কারণেই এ যুগকে বলা হয় নব্যপ্রস্তর যুগ। এ যুগের হাতিয়ারগুলো যথেষ্ট তীক্ষ্ণ, মসৃণ ও ধারালো। এ যুগেই হাতিয়ারের মধ্যে হাতল লাগানোর প্রচলন শুরু হয়। মিসর, ইরান, উত্তর ইরান, প্যালেস্টাইন, তুরস্ক, আনাতোলিয়া ইত্যাদি অঞ্চলে নব্যপ্রস্তর যুগের হাতিয়ার পাওয়া গেছে। ভারত ও পাকিস্তানের কিছু কিছু এলাকায়ও নব্যপ্রস্তর যুগের হাতিয়ারের সন্ধান পাওয়া গেছে। এ যুগের উল্লেখযোগ্য হাতিয়ারগুলো হচ্ছে চাকু, কাস্তে, কুঠার, কোদাল, গাঁইতি, বর্শা, তীর ইত্যাদি। প্রত্নতত্ত্ববিদদের মতে এ যুগের মানুষেরা বাটালি, ছেনি ইত্যাদি ব্যবহার করত। কৃষিকাজের জন্য ব্যবহৃত হতো গর্তকারী লাঠি, গাইতি, কোদাল ইত্যাদি। লাঙলের ব্যবহার ও নব্যপ্রস্তর যুগেই শুরু হয়েছিল। তাই বলা যায়, শিক্ষক শ্রেণিকক্ষে নব্যপ্রস্তর যুগের বর্ণনা দেন।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
শিক্ষক শ্রেণিকক্ষে কোন যুগের বর্ণনা দেন? ব্যাখ্যা কর।
উদ্দীপক
নোয়াখালী সরকারি কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর