উদ্দীপকে উল্লিখিত যুগের আবিষ্কার তৎকালীন সমাজে বৈপ্লবিক পরিবর্তন সূচনা করে- তুমি কি একমত? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে নব্যপ্রস্তর যুগের চাকার আবিষ্কারের কথা বলা হয়েছে। চাকার আবিষ্কার 'তৎকালীন যুগের বৈপ্লবিক পরিবর্তনের সূচনা করে। উক্তিটির সাথে আমি একমত। প্রস্তর যুগের শেষ ধাপ হচ্ছে নব্যপ্রস্তর যুগ। নব্যপ্রস্তর যুগকে 'নবোপলীয় যুগ' বলা হয়। সমাজ ও সভ্যতার বিকাশে নব্যপ্রস্তর যুগের গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে। নব্যপ্রস্তর যুগের একটি উল্লেখযোগ্য আবিষ্কার হচ্ছে চাকা। খ্রিষ্টপূর্ব ৩০০০ অব্দে এলাম, মেসোপটেমিয়া ও সিরিয়ায়, খ্রিষ্টপূর্ব ২৫০০ অব্দে তুরস্কে, খ্রিষ্টপূর্ব ১০০০ অব্দে ক্রিট ও এশিয়া মাইনরে, খ্রিষ্টপূর্ব ১৬০০ অব্দে মিশরে চাকার ব্যবহার শুরু হয়। সুদূর অতীতে যে উদ্দেশ্য নিয়ে চাকার আবিষ্কার হয়েছিল, আজ অবধি চাকার ব্যবহারের উদ্দেশ্য তাই রয়েছে। প্রত্নতাত্ত্বিকগণ সুমেরটেপ গাওয়া' নামক স্থানে মাটির তৈরি দুই চাকা ও চার চাকার খেলনার সন্ধান পেয়েছেন। চাকা আবিষ্কারের ফলে সভ্যতায় এক বৈপ্লবিক পরিবর্তন সাধিত হয়। যাতায়াত ও পণ্য পরিবহণের ক্ষেত্রে চাকা এক অভাবনীয় সাফল্য এনে দিয়েছে। বস্ত্রশিল্পের বিকাশে, যুদ্ধের সনাতন কৌশল পরিবর্তনের ক্ষেত্রে চাকার গুরুত্ব অপরিসীম। তাই বলা যায়, নব্যপ্রস্তর যুগের উল্লেখযোগ্য আবিষ্কার হলো চাকা যা তৎকালীন সমাজে বৈপ্লবিক পরিবর্তন সূচনা করে বলে আমি মনে করি।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত যুগের আবিষ্কার তৎকালীন সমাজে বৈপ্লবিক পরিবর্তন সূ…
উদ্দীপক
নোয়াখালী সরকারি কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর