ছকের ৩নং বক্সের নিদর্শন সম্পর্কে বিশ্লেষণ করো।
উত্তর: ছকের ৩ নং বক্সের নিদর্শন হলো আনন্দ বিহার। এটি বাংলাদেশের অন্যতম সমৃদ্ধ ও প্রাচীন একটি প্রত্মতাত্ত্বিক নিদর্শন। আনন্দ বিহার ময়নামতিতে আবিষ্কৃত প্রাচীন সৌধমালার মধ্যে বৃহত্তম। শালবন বিহার থেকে ২ মাইল উত্তরে সেনানিবাসের ভিতরে এটি অবস্থিত। স্থানীয় লোকজন এটিকে বলেন আনন্দ বাজার বাড়ি। আকারে এটি শালবন বিহারের চেয়েও অনেক বড়। প্রত্নতাত্ত্বিকদের মতে, এটি খ্রিষ্টীয় অষ্টম শতকে দেববংশীয় বৌদ্ধ রাজা আনন্দ দেব কর্তৃক নির্মিত হয়েছে। মন্দিরটির গায়ে সেঁটে আছে বিভিন্ন চিত্রফলক। বিহারটির উত্তর-পূর্ব দিকে আবিষ্কৃত হয়েছে আনন্দ রাজার দিঘি। এছাড়া প্রত্মতাত্ত্বিক গণ এ বিহারের সামান্য পশ্চিমে বৈরাগীর মুড়াসহ বৌদ্ধ আমলের আরও অনেক. পুরাকীর্তির নিদর্শন খুঁজে পেয়েছেন। আনন্দ বিহারে প্রাপ্ত পোড়ামাটির ফলকচিত্রের মধ্যে রয়েছে নর ও নারী, যক্ষ, রাজহংস, মকর, বন্য শূকর ইত্যাদি। এছাড়া এখানে অসংখ্য মৃৎপাত্র পাওয়া গেছে। এগুলোর মধ্যে রান্নার পাত্র, বিভিন্ন ধরনের থালাবাটি, প্রদীপ ইত্যাদি অন্যতম। আনন্দ বিহারে প্রাপ্ত ব্রোঞ্জ মূর্তির মধ্যে আট হাতবিশিষ্ট তারা মূর্তি অন্যতম।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
ছকের ৩নং বক্সের নিদর্শন সম্পর্কে বিশ্লেষণ করো।
রংপুর সরকারি কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর