শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে ইতিহাসত্তোর বক্তৃতায় যে যুগের বর্ণনা করেছেন তা পাঠ্যপুস্তকের আলোকে ব্যাখ্যা কর ।

উত্তর: উদ্দীপকের ইতিহাসবিদ তার বক্তৃতায় প্রাচীন প্রস্তর যুগের বর্ণনা করেছেন। প্রাচীন প্রস্তর যুগের প্রাথমিক পর্যায়ে মানুষ উলঙ্গ থাকত। কিন্তু এ যুগের শেষ পর্যায়ে মানুষ পশুর চামড়া দিয়ে শীত থেকে বাঁচার জন্যশরীর আবৃত করার কৌশল আয়ত্ত করেছিল। লজ্জা নিবারনের জন্য প্রথমদিকে মানুষ গাছের ছাল, বাকল, পাতা ইত্যাদি ব্যবহার করত। পরে ধীরে ধীরে তারা পশুর চামড়া গায়ে জড়ানোর কৌশল শেখে। তারপর তারা চামড়াকে শরীরের মাপে সেলাই করে নিতে শেখে এবং তা পোশাক হিসেবে ব্যবসহার করতে শুরু করে । উদ্দীপকের বক্তা বলেন, মানুষ একসময় পশুর চামড়া দিয়ে শীত থেকে বাঁচার জন্য শরীর আবৃত করার কৌশল আয়ত্ত করেছিল। ঐ সময় লজ্জা নিবারণের জন্য মানুষ গাছের ছাল, বাকল, পাতা ইত্যাদি ব্যবহার করত। যা উপরে আলোচিত প্রাচীন প্রস্তর যুগের বৈশিষ্ট্যের সাথে সাদৃশ্যপূর্ণ। সুতরাং বলা যায়, উদ্দীপকের ইতিহাসবিদ মূলত প্রাচীন প্রস্তর যুগ সম্পর্কে আলোকপাত করেছেন ।

HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকে ইতিহাসত্তোর বক্তৃতায় যে যুগের বর্ণনা করেছেন তা পাঠ্যপুস্ত…

উদ্দীপক

একটি বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সেমিনারে অতীত ও বর্তমান' শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় একজন ইতিহাসবিদ তাঁর বক্তৃতায় উল্লেখ করেছিল ঐ সময় লজ্জা নিবারণের জন্য মানুষ গাছের ছাল, বাকল, পাতা ইত্যাদি ব্যবহার করত, তবে তারা ছিল প্রধানত শিকারি ও খাদ্য সংগ্রহকারী ।

রাজশাহী কলেজ · 2024

উত্তর

প্রত্নতত্ত্ব হচ্ছে প্রাগৈতিহাসিক সমাজ ও মানুষ সম্পর্কিত বিজ্ঞানভিত্তিক অধ্যয়ন ।

উত্তর

ব্রোঞ্জ যুগে ব্রোঞ্জের তৈরি বিভিন্ন যন্ত্রপাতি, হাতিয়ার ও প্রযুক্তি পৃথিবীর বিভিন্ন স্থানে উন্নত সভ্যতা গড়ে তুলেছিল। এর মধ্যে মিসরীয়, সুমেরীয়, ব্যাবিলনীয়, এসেরীয়, ক্যালিডীয়, হিট্টাইট, সিন্ধু, লিডীয়, পারস্য, ক্রিট, মালয়, আজটেক ও ইনকা সভ্যতা উল্লেখযোগ্য। ব্রোঞ্জ যুগে ব্যবসায় বাণিজ্য আন্তর্জাতিক রূপলাভ করে এবং মুদ্রা অর্থনীতির বিকাশ ঘটে। ষাঁড়চালিত গাড়ি আবিষ্কৃত হওয়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নতি হয়। উৎপাদন ব্যবস্থার উন্নতি হওয়ায় মানুষ স্থায়িভাবে বসবাসের চিন্তাভাবনা করে। এর ফলে গড়ে ওঠে স্থায়ী মানব সমাজ। ব্রোঞ্জ যুগের অন্যতম একটি বিশেষত্ব হচ্ছে লেখা আবিষ্কার। কেননা এর ফলে শিক্ষা ও জ্ঞানের প্রসার ঘটে। এগুলো সমাজ ও সভ্যতার বিকাশকে ত্বরান্বিত করে ।

উত্তর

উদ্দীপকের ইতিহাসবিদ তার বক্তৃতায় প্রাচীন প্রস্তর যুগের বর্ণনা করেছেন। প্রাচীন প্রস্তর যুগের প্রাথমিক পর্যায়ে মানুষ উলঙ্গ থাকত। কিন্তু এ যুগের শেষ পর্যায়ে মানুষ পশুর চামড়া দিয়ে শীত থেকে বাঁচার জন্যশরীর আবৃত করার কৌশল আয়ত্ত করেছিল। লজ্জা নিবারনের জন্য প্রথমদিকে মানুষ গাছের ছাল, বাকল, পাতা ইত্যাদি ব্যবহার করত। পরে ধীরে ধীরে তারা পশুর চামড়া গায়ে জড়ানোর কৌশল শেখে। তারপর তারা চামড়াকে শরীরের মাপে সেলাই করে নিতে শেখে এবং তা পোশাক হিসেবে ব্যবসহার করতে শুরু করে । উদ্দীপকের বক্তা বলেন, মানুষ একসময় পশুর চামড়া দিয়ে শীত থেকে বাঁচার জন্য শরীর আবৃত করার কৌশল আয়ত্ত করেছিল। ঐ সময় লজ্জা নিবারণের জন্য মানুষ গাছের ছাল, বাকল, পাতা ইত্যাদি ব্যবহার করত। যা উপরে আলোচিত প্রাচীন প্রস্তর যুগের বৈশিষ্ট্যের সাথে সাদৃশ্যপূর্ণ। সুতরাং বলা যায়, উদ্দীপকের ইতিহাসবিদ মূলত প্রাচীন প্রস্তর যুগ সম্পর্কে আলোকপাত করেছেন ।

উত্তর

উদ্দীপকের শেষ লাইন তথা তারা ছিল প্রধানত শিকারি ও খাদ্য সংগ্রহকারী দ্বারা প্রাচীন প্রস্তর যুগের মানুষের জীবিকা ও খাদ্য সংগ্রহের পদ্ধতি বোঝানো হয়েছে। প্রাচীন প্রস্তর যুগের মানুষ নিজেরা নিজের খাদ্য উৎপাদন করতে পারত না বলে খাদ্যের জন্য সম্পূর্ণভাবে প্রকৃতির ওপর নির্ভরশীল ছিল। তারা ফলমূল সবজিভোজী ছিল। তারা বন-বনান্তরে ঘুরে বড় বড় পশু যেমন হাতি, জেব্রা, ঘোড়া, খরগোশ, বনমোরগ ইত্যাদি শিকার করত। মূলত শিকারই ছিল তাদের প্রধান জীবিকা। এ যুগের অসংখ্য হাতিয়ার অস্ত্রশস্ত্র, পশুপাখির হাড় ও কঙ্কাল ইত্যাদির ভিত্তিতে এ যুগের মানুষ দক্ষ শিকারি ছিল বলে ধারণা করা হয়। এ যুগের মানুষ দলবদ্ধভাবে বসবাস করত। তাদের মধ্যে কোনো ব্যক্তিগত সম্পত্তির ধারণা বিদ্যমান ছিল না। এজন্য দলবদ্ধভাবে তারা শিকার করে যা পেত সবাই মিলে ভাগাভাগি করে তাই খেত ৷ ফলমূল, শাকসবজি, পাখির ডিম, ছোটবড় জীবজন্তুর মাংস, শামুক, বিভিন্ন জলজ প্রাণী ও উদ্ভিদ তখনকার মানুষের খাদ্য তালিকার অন্তর্ভুক্ত ছিল। প্রাচীন প্রস্তর শেষদিকে তারা নদী ও সমুদ্রে মাছ ধরা শুরু করে। আগুন আবিষ্কারের পর এ যুগের মানুষ খাদ্য আগুনে ঝলসে খেতে শুরু করে । পরিশেষে বলা যায়, প্রাচীন খাদ্য ছিল শিকারি নির্ভর এবং জীবন প্রণালি ছিল বৈচিত্র্যময়।
HSCSociology 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?

Combined · 2017

  • ১৬৭
  • ১৮৮
  • ২৭৮
  • ২৮৮

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?

Combined · 2017

  • রাজা
  • হেডম্যান
  • মন্ত্রী
  • কারবারী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?

Combined · 2017

  • স্যার ফজলে হাসান আবেদ
  • শফিকুল ইসলাম
  • ড. হোসনে আরা
  • ড. আখতার হামিদ খান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'অপারেশন সার্চ লাইট' হলো-

Combined · 2017

  • নিরস্ত্র নিরীহ পাকিস্তানীদের ওপর হামলা
  • নিরস্ত্র নিরীহ বাঙালিদের ওপর হামলা
  • পাকিস্তানী শাসক গোষ্ঠীর অপারেশন
  • বাঙালি ও পাকিস্তানীদের যুদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. এ ধরনের সমস্যার কারণ কোনটি?

Combined · 2018

  • আর্থিক সংকট
  • আবাসন সমস্যা
  • অপরিকল্পিত নগরায়ণ
  • যানবাহনের স্বল্পতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. উদ্দীপকের পরিস্থিতি বাংলাদেশের নগর সমাজের কোন সমস্যাকে ইঙ্গিত করে?

Combined · 2018

  • পরিবেশ দূষণ
  • রাজনৈতিক বিশৃঙ্খলা
  • যানজট
  • কর্মহীনতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.বাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?

Combined · 2018

  • অজিত কুমার সেন
  • আবুল ফজল
  • রাধাকমল মুখার্জী
  • এ. কে. নাজমুল করিম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?

Combined · 2018

  • মাতৃতান্ত্রিক
  • পিতৃবাস
  • নয়াবাস
  • মাতৃসূত্রীয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে তার বোনের মেয়ে মিলার বিবাহ অনুষ্ঠিত হয়।Q. উদ্দীপকে বর্ণিত বিবাহ কোন ধরনের?

Combined · 2018

  • প্যারালাল কাজিন
  • ক্রস কাজিন
  • অন্তঃবিবাহ
  • সরোরেট বিবাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জ্ঞাতিসম্পর্ক কী?

Combined · 2019

  • সম্প্রদায়
  • বিবাহ প্রথা
  • জৈবিক বন্ধন
  • পরিবার প্রথা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?

Combined · 2019

  • বান্দরবান
  • সিলেট
  • রাজশাহী
  • রাঙ্গামাটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়ে একটি প্রাচীন যুগের ছবি দেখতে পায়। ছবিটিতে আদিম মানুষের হাতে তীর-ধনুক রয়েছে। এছাড়া গুহার গায়ে চিত্রকর্মে বিভিন্ন বন্য জীবজন্তুর ছবি দেখতে পায়। Q.উদ্দীপকে মমতা এর দেখা ছবিতে কোন প্রত্নতাত্ত্বিক যুগের বৈশিষ্ট্য লক্ষ করা যায়?

Combined · 2025

  • প্রাচীন প্রস্তর যুগ
  • নব্য প্রস্তর যুগ
  • তাম্র যুগ
  • লৌহ যুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?'অপারেশন সার্চ লাইট' হলো-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাবাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে জ্ঞাতিসম্পর্ক কী?মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।