উদ্দীপকের শেষ বাক্যটি মূল্যায়ন কর ।
উত্তর: উদ্দীপকের শেষ লাইন তথা তারা ছিল প্রধানত শিকারি ও খাদ্য সংগ্রহকারী দ্বারা প্রাচীন প্রস্তর যুগের মানুষের জীবিকা ও খাদ্য সংগ্রহের পদ্ধতি বোঝানো হয়েছে। প্রাচীন প্রস্তর যুগের মানুষ নিজেরা নিজের খাদ্য উৎপাদন করতে পারত না বলে খাদ্যের জন্য সম্পূর্ণভাবে প্রকৃতির ওপর নির্ভরশীল ছিল। তারা ফলমূল সবজিভোজী ছিল। তারা বন-বনান্তরে ঘুরে বড় বড় পশু যেমন হাতি, জেব্রা, ঘোড়া, খরগোশ, বনমোরগ ইত্যাদি শিকার করত। মূলত শিকারই ছিল তাদের প্রধান জীবিকা। এ যুগের অসংখ্য হাতিয়ার অস্ত্রশস্ত্র, পশুপাখির হাড় ও কঙ্কাল ইত্যাদির ভিত্তিতে এ যুগের মানুষ দক্ষ শিকারি ছিল বলে ধারণা করা হয়। এ যুগের মানুষ দলবদ্ধভাবে বসবাস করত। তাদের মধ্যে কোনো ব্যক্তিগত সম্পত্তির ধারণা বিদ্যমান ছিল না। এজন্য দলবদ্ধভাবে তারা শিকার করে যা পেত সবাই মিলে ভাগাভাগি করে তাই খেত ৷ ফলমূল, শাকসবজি, পাখির ডিম, ছোটবড় জীবজন্তুর মাংস, শামুক, বিভিন্ন জলজ প্রাণী ও উদ্ভিদ তখনকার মানুষের খাদ্য তালিকার অন্তর্ভুক্ত ছিল। প্রাচীন প্রস্তর শেষদিকে তারা নদী ও সমুদ্রে মাছ ধরা শুরু করে। আগুন আবিষ্কারের পর এ যুগের মানুষ খাদ্য আগুনে ঝলসে খেতে শুরু করে । পরিশেষে বলা যায়, প্রাচীন খাদ্য ছিল শিকারি নির্ভর এবং জীবন প্রণালি ছিল বৈচিত্র্যময়।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের শেষ বাক্যটি মূল্যায়ন কর ।
উদ্দীপক
রাজশাহী কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর