উদ্দীপকে অতীতের নগরগুলোর মতো অবস্থান দেখা যায় না বলে কী বুঝেছ? বিশ্লেষণ কর ।
উত্তর: উদ্দীপকে অতীতের নগরগুলোর মতো অবস্থান বর্তমানে দেখা না মাওয়ার কারণ হিসেবে সুষ্ঠু নগর পরিকল্পনার অভাব বলে আমি মনে করি। বর্তমান পাকিস্তান রাষ্ট্রের অন্তর্গত সিন্ধু প্রদেশের লারকানা জেলার মহেঞ্জোদারো এবং পাঞ্জাবের মন্টাগোমারি জেলায় হরপ্পা সভ্যতার ধ্বংসাবশেষ আবিষ্কার হয়। সিন্ধু সভ্যতার ধ্বংসাবশেষ থেকে যেসব প্রত্নতাত্ত্বিক ধ্বংসাবশেষ আবিষ্কৃত হয়েছে তার মধ্যে রয়েছে বিভিন্ন আকৃতির অট্টালিকা, সুপ্রশস্ত রাস্তা, হলঘর, বৃহৎ আকৃতির স্নানাগার, রাস্তার পাশে সারিবদ্ধ ল্যাম্পপোস্ট, বড় আকারের প্রাসাদ ইত্যাদি সিন্ধু সভ্যতার শাসকরা সঠিক পরিকল্পনার মাধ্যমে এসব নিদর্শন তৈরি করেছিল। অন্যদিকে, বুড়িগঙ্গা নদীর তীর ঘেঁষে অবস্থিত ঢাকা নগরী। নদী তীরের বসতবাড়ি, দালান কিংবা ঐতিহাসিক স্থাপনা কোনো কিছুতেই খ্রিস্টপূর্ব পাঁচ হাজার বছর পূর্বের সিন্ধু সভ্যতার নগরগুলোর মতো কারুকার্য কিংবা নির্মাণশৈলী দেখা যায় না। এর অন্যতম প্রধান কারণ হলো ঢাকা নগরীর কোনো স্থাপনায় সিন্ধু সভ্যতার মতো নগর পরিকল্পনা অনুযায়ী নির্মাণ করা হয়নি । সুতরাং উপরের আলোচনা থেকে প্রতীয়মান হয় যে, সুষ্ঠু নগর পরিকল্পনার অভাবের কারণেই বুড়িগঙ্গার তীরে ঢাকা নগরীতে সিন্ধু সভ্যতার নগরগুলোর মতো অবস্থান দেখা যায় না।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে অতীতের নগরগুলোর মতো অবস্থান দেখা যায় না বলে কী বুঝেছ? বিশ…
উদ্দীপক
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর