উদ্দীপকে বাংলাদেশের কোন প্রত্নতাত্ত্বিক স্থানকে ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপক দ্বারা বাংলাদেশের অন্যতম প্রত্নতাত্ত্বিক স্থান পাহাড়পুরকে নির্দেশ করা হেয়ছে । পাহাড়পুর বিহার বাংলাদেশে বৌদ্ধ ও হিন্দু সংস্কৃতির এক আকর্ষণীয় নিদর্শন। অষ্টম শতাব্দীতে বরেন্দ্র ভূমির সোমপুর নামক স্থানে ধর্মপাল এই মহাবিহার প্রতিষ্ঠা করেন। এটি বাংলাদেশের নওগাঁ জেলার বদলগাছী উপজেলায় অবস্থিত। বিহারটির উল্লেখযোগ্য প্রত্নতাত্ত্বিক নিদর্শন হলো সোমপুর বিহার, স্নানঘাট, গনেধশ্বরীর মন্দির, সত্যপীর ভিটা ও জৈন বিহার। এখানে অসংখ্য মুদ্রা পাওয়া গেছে। এখানে প্রাপ্ত টেরাকোটার ফলকে বিভিন্ন ধরনের শিল্পকর্ম চোখে পড়ে । উদ্দীপকের ছকে সোমপুর বিহার, গনেশ্বরীর মন্দির, সত্যপীর ভিটা, জৈন মন্দিরসহ বিভিন্ন নিদর্শনের কথা করা হয়েছে। পূর্বোক্ত আলোচনায় স্পষ্ট যে, এগুলো পাহাড়পুর বিহারের প্রত্নতাত্ত্বিক নিদর্শন। তাই বলা যায়, উল্লিখিত নিদর্শনসমূহ দ্বারা প্রত্নতাত্ত্বিক স্থান পাহাড়পুরকে নির্দেশ করা হয়েছে।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বাংলাদেশের কোন প্রত্নতাত্ত্বিক স্থানকে ইঙ্গিত করা হয়েছে? …
রাজশাহী কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর