উদ্দীপকে ছক-ক তে মানব ইতিহাসের কোন যুগের বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে? ব্যাখ্যা করো ।
উত্তর: উদ্দীপকে ছক 'ক' তে মানব ইতিহাসের প্রাচীন প্রস্তর যুগের বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে । উদ্দীপকে ছক 'ক' তে যেসব বিষয়গুলো বলা হয়েছে সেগুলো হল: আগুনের আবিষ্কার, গুহায় বসবাস এবং পশু শিকার ও ফলমূল সংগ্রহ । এসব বিষয়গুলো প্রাচীন প্রস্তর যুগের বৈশিষ্ট্যকে তুলে ধরা হয়েছে। সভ্যতার সূচনা হয়েছিল প্রাচীন প্রস্তর যুগে। এ যুগের মানুষ আগুনের ব্যবহার, পোশাক পরিধান এবং বেশকিছু শিল্পকর্মের শিক্ষা দিয়েছে। প্রাচীন প্রস্তর যুগের মানুষের প্রধান লক্ষ্য ছিল খাদ্য সংগ্রহ করা। খাদ্য সংগ্রহের কৌশল আয়ত্ত করতে গিয়েই তারা নানা প্রকারের হাতিয়ার উদ্ভাবনে সক্ষম হয়েছিল । প্রাচীন প্রস্তর যুগে মানুষের প্রধান আবিষ্কার আগুন । তারা পাথরে পাথর ঘষে আগুন জ্বালাতে শেখে। এ আবিষ্কার মানব সমাজ ও সভ্যতা বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখে। প্রাচীন প্রস্তর যুগের মানুষেরা যে ধরনের চিত্র অঙ্কন করে তার বৈশিষ্ট্য হচ্ছে শিকারের সাথে জাদুবিদ্যার তুলনা । তাদের শিকার বিষয়ক কর্মকাণ্ড, পূজা-পার্বণ, রীতিনীতি ইত্যাদি সম্পর্কে যেসব চিত্র পাওয়া যায় তার মধ্যে তাদের যৌন জীবনের নানারকম কার্যকলাপের প্রাধান্যও লক্ষ করা যায়। প্রাচীন প্রস্তর যুগের প্রথম দিকে মানুষ কোনো পোশাক ব্যবহার করত না। পরবর্তী সময়ে বৈরী আবহাওয়া থেকে নিজেদের রক্ষার জন্য গাছের পাতা, ছাল-বাকল, পশুর চামড়া ইত্যাদি দিয়ে শরীর ঢাকতে শেখে।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে ছক-ক তে মানব ইতিহাসের কোন যুগের বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে?…
ঢাকা কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর