উদ্দীপকে ছক-'খ' এর যুগে মানব ইতিহাসের অগ্রযাত্রায় যে বিপ্লব ঘটে গেছে তার গুরুত্ব অপরিসীম— বিশ্লেষণ করো
উত্তর: উদ্দীপকের ছক 'খ' দ্বারা নব্যপ্রস্তর যুগকে বোঝানো হয়েছে। মানব ইতিহাসের অগ্রযাত্রায় নব্য প্রস্তর যুগের গুরুত্ব অপরিসীম। নব্যপ্রস্তর যুগের নানা আবিষ্কার সমাজ ও সভ্যতার বিকাশে গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করেছিল। নব্যপ্রস্তর যুগের প্রধান আবিষ্কার ছিল চাকা আবিষ্কার, ঘরবাড়ি নির্মাণ এবং কৃষি পদ্ধতি সূচনা। উদ্দীপকের ছক 'খ' তেও এসব বিষয়ের উল্লেখ করা হয়েছে। যা নব্যপ্রস্তর যুগকেই নির্দেশ করে । নব্যপ্রস্তর যুগের অধিবাসীরাই প্রথম বীজ বপন, গাছ লাগানো, ফসল কাটা এবং তা প্রক্রিয়াজাতকরণ করে কৃষিকাজের সূচনা করে। এই কৃষি অর্থনীতি নব্যপ্রস্তর যুগের অধিবাসীদের স্বনির্ভরতার দিক থেকে অগ্রসর হতে সাহায্য করে। খাদ্যের নিশ্চয়তা আসার পরে তারা তাদের চিন্তা উদ্ভাবনী কাজে ব্যবহার করে। কৃষির পাশাপাশি তারা অকৃষিজ পেশায়ও নিয়োজিত হতে থাকে। যার ফলে একসময় নগর সভ্যতার বিকাশ ঘটতে থাকে। নব্যপ্রস্তর যুগে মানুষ গুহাবাস ছেড়ে গাছের ডালপালা, বাকল, লতাপাতা ইত্যাদি দিয়ে কুঁড়েঘর তৈরি করতে সক্ষম হয়। পরবর্তীতে তারা কাঠের দেয়াল দিয়ে বাড়ি নির্মাণ করত। এছাড়া নব্যপ্রস্তর যুগের উল্লেখযোগ্য একটি আবিষ্কার হলো চাকা। চাকাওয়ালো বিভিন্ন গাড়ির সাহায্যে তারা বিভিন্ন জায়গায় যাতায়াত করার পাশাপাশি পণ্য পরিবহণ করত। যা একটি নতুন যুগের সূচনা করে। সুতরাং উপরের আলোচনা থেকে প্রতীয়মান হয় যে, মানব ইতিহাসের অগ্রযাত্রায় নব্যপ্রস্তর যুগের গুরুত্ব অনস্বীকার্য।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে ছক-'খ' এর যুগে মানব ইতিহাসের অগ্রযাত্রায় যে বিপ্লব ঘটে গে…
ঢাকা কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর