উদ্দীপকে 'শংকর ধাতু প্রত্নতত্ত্বের কোন স্তরকে নির্দেশ করে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের শংকর ধাতু' প্রত্নতত্ত্বের ব্রোঞ্জ যুগকে নির্দেশ করে। খ্রিস্টপূর্ব ৩,৫০০ থেকে ১,১০০ অব্দের মধ্যে ব্রোঞ্জ যুগ মেসোপটেমিয়া, মিসর, ভারত এবং চীনে শুরু হয়। অতঃপর ধীরে ধীরে পৃথিবীর বিভিন্ন স্থানে বিভিন্ন সময়ে এ যুগটির আবির্ভাব ঘটে। যেমন— খ্রিস্টপূর্ব ১৯০০ অব্দে ব্রিটেনে ব্রোঞ্জ যুগের সূচনা হয় এবং ১৪০০ খ্রিস্টাব্দ পর্যন্ত তা স্থায়ী হয়। ব্রোঞ্জ একটি ধাতব পদার্থ। এটি তামা ও টিনের সংমিশ্রণে তৈরি হয়। এ কারণে এ ধাতুকে সংকর ধাতুও বলা হয়। নব্যপ্রস্তর যুগের পর মাত্র কয়েকশত বছর তাম্র যুগ কাটে। তারপরেই ব্রোঞ্জ যুগের সূচনা হয়। এ সময় হাতিয়ার নির্মাণে ব্রোঞ্জের ব্যবহার দেখা যায়। এ কারণে শিকার করা মানুষের জন্য সহজ হয়। তবে একথা ঠিক যে, নতুন প্রস্তর যুগের পাথর নির্মিত হাতিয়ার একেবারে লোপ পেয়ে যায়নি তখনও। বরং শিকারের ক্ষেত্রে এবং গৃহস্থলীর কাজে পাথর নির্মিত দ্রব্যের ব্যবহারে বৈচিত্র্য আসে। উদ্দীপকের রনি ছুটি পেলেই বিভিন্ন জায়গায় বেড়াতে যায়। এবার সে বৌদ্ধধর্মের স্বর্ণযুগ বলে খ্যাত স্থানে বেড়াতে যায় এবং আসার সময় মায়ের জন্য শংকর ধাতুর একটি অলংকার নিয়ে আসে। শংকর ধাতু বলতে দুটি ভিন্ন ধাতুর সংমিশ্রণকে বোঝায়। আর ব্রোঞ্জ যুগে তামা ও টিন মিলিয়ে ব্রোঞ্জ নামক শংকর ধাতু তৈরি করা হতো। তাই বলা যায়, উদ্দীপকে শংকর ধাতু প্রত্নতত্ত্বের ব্রোঞ্জ যুগকে নির্দেশ করছে।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে 'শংকর ধাতু প্রত্নতত্ত্বের কোন স্তরকে নির্দেশ করে? ব্যাখ্যা…
উদ্দীপক
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর