উদ্দীপকে তপু শিক্ষাসফরে বাংলাদেশের কোন ঐতিহাসিক গুরুত্বপূর্ণ স্থানে গিয়েছিল? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে তপুর শিক্ষা সফরে ঘুরতে যাওয়া বাংলাদেশের ঐতিহাসিক স্থানটি হচ্ছে মহাস্থানগড় । বগুড়া শহর থেকে প্রায় দশ কিলোমিটার উত্তরে অবস্থিত এক জনপদের নাম মহাস্থানগড়। এখানেই অবস্থিত ছিল বাংলাদেশের প্রাচীনতম নগর পুণ্ড্র। এজন্য মহাস্থানগড়কে পুণ্ড্রনগর নামে অভিহিত করা হয়। মহাস্থানগড়ের দৈর্ঘ্য ১৫২৪ মিটার, প্রস্থ ১৩৭১ মিটার এবং চারপাশের সমতল ভূমি থেকে এর উচ্চতা ৫ মিটার। খ্রিষ্টপূর্ব ৩০০ অব্দ থেকে ১৫০০ খ্রিষ্টাব্দের মধ্যে এ নগরী এক সমৃদ্ধ জনপদরূপে গড়ে ওঠে। মহাস্থানগড় খনন করে বৈরাগীর ভিটা, গোবিন্দ ভিটা, খোদাই পাথর ভিটা, শীলা দেবীর ঘাট, লক্ষীন্দরের মেধ ইত্যাদি প্রত্ননিদর্শন পাওয়া যায় ৷ উদ্দীপকে তপু শিক্ষাসফরে ঘুরতে গেলে দেখতে পায় শীলাদেবীর ঘাট, বৈরাগীর ভিটা, গোবিন্দ ভিটা। উক্ত প্রত্ননিদর্শনগুলো বাংলাদেশের অন্যতম প্রত্নস্থান মহাস্থানগড়কে ইঙ্গিত করছে ।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে তপু শিক্ষাসফরে বাংলাদেশের কোন ঐতিহাসিক গুরুত্বপূর্ণ স্থানে…
উদ্দীপক
ঢাকা কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর