উদ্দীপকে '?' চিহ্নিত স্থান কোন যুগকে নির্দেশ করে ? ব্যাখ্যা করো ।
উত্তর: উদ্দীপকের '?' চিহ্নিত স্থান লৌহ যুগকে নির্দেশ করে। প্রস্তর যুগ, তাম্র যুগ ও ব্রোঞ্জ যুগ পার হয়ে খ্রিষ্টপূর্ব ১৫০০ অব্দে মধ্যপ্রাচ্যে এবং খ্রিষ্টপূর্ব ৫০০ অব্দে ব্রিটেনে লৌহ যুগের সূচনা হয়। লৌহ যুগ। মানবসভ্যতার ক্রমবিকাশের সর্বোচ্চ স্তর। লোহার ব্যবহার মানব সভ্যতার বিকাশে এক যুগান্তকারী পদক্ষেপ। লৌহ নির্মিত যন্ত্রপাতি ব্যবহারের ফলে ফসল উৎপাদন পূর্বের তুলনায় বহুগুণে বৃদ্ধি পায়। লৌহভিত্তিক শিল্প কারখানা গড়ে উঠার মানুষের কর্মসংস্থানের নতুন নতুন ক্ষেত্র সৃষ্টি হয়। উৎপাদন ক্ষেত্র থেকে শুরু করে প্রাত্যহিক জীবনের সকল ক্ষেত্রে লৌহের ব্যাপক ব্যবহার পরিলক্ষিত হয়। ঘরবাড়ি নির্মাণ, আসবাবপত্র, রাস্তাঘাট, হালকা ও ভারি যন্ত্রপাতি প্রভৃতি নির্মাণে লৌহের ব্যবহার নগরায়ণ ও শিল্পায়নকে ত্বরান্বিত করে । উদ্দীপকে প্রস্তর, তাম্র ও ব্রোঞ্জ যুগের উল্লেখ করা হয়েছে। পূর্বোক্ত আলোচনায় সুস্পষ্ট, এ যুগগুলোর পর লৌহ যুগের সূচনা হয়েছিল। অর্থাৎ '?' চিহ্নিত স্থান দ্বারা লৌহ যুগকে নির্দেশ করা হয়েছে ।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে '?' চিহ্নিত স্থান কোন যুগকে নির্দেশ করে ? ব্যাখ্যা করো ।
উদ্দীপক
বিএএফ শাহীন কলেজ, ঢাকা · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর