ছকে '?' চিহ্নিত স্থান কোন প্রত্নতাত্ত্বিক স্থানকে নির্দেশ করে ? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে ছকে '?' চিহ্নিত স্থান স্থানটি হচ্ছে মহাস্থানগড় । বগুড়া শহর থেকে প্রায় দশ কিলোমিটার উত্তরে অবস্থিত এক জনপদের নাম মহাস্থানগড়। এখানেই অবস্থিত ছিল বাংলাদেশের প্রাচীনতম নগর পুণ্ড্র। এজন্য মহাস্থানগড়কে পুণ্ড্রনগর নামে অভিহিত করা হয়। মহাস্থানগড়ের দৈর্ঘ্য ১৫২৪ মিটার, প্রস্থ ১৩৭১ মিটার এবং চারপাশের সমতল ভূমি থেকে এর উচ্চতা ৫ মিটার। খ্রিষ্টপূর্ব ৩০০ অব্দ থেকে ১৫০০ খ্রিষ্টাব্দের মধ্যে এ নগরী এক সমৃদ্ধ জনপদরূপে গড়ে ওঠে। মহাস্থানগড় খনন করে বৈরাগীর ভিটা, গোবিন্দ ভিটা, খোদাই পাথর ভিটা, শীলা দেবীর ঘাট, লক্ষীন্দরের মেধ ইত্যাদি প্রত্ননিদর্শন পাওয়া যায় । উদ্দীপকে বৈরাগীর ভিটা, গোবিন্দ ভিটা, গোবিন্দ ঘাট প্রত্ননিদর্শনগুলো বাংলাদেশের অন্যতম প্রত্নস্থান মহাস্থানগড়কে ইঙ্গিত করছে।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
ছকে '?' চিহ্নিত স্থান কোন প্রত্নতাত্ত্বিক স্থানকে নির্দেশ করে ? ব্য…
উদ্দীপক
বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর