উদ্দীপকে উল্লেখিত প্রত্নতাত্ত্বিক নিদর্শনসমূহের সমাজ ঐতিহাসিক গুরুত্ব বিশ্লেষণ করো ।
উত্তর: উদ্দীপকে বর্ণিত পানাম নগরের ছোট-বড় ভগ্নপ্রায় অট্টালিকা, সুপ্রশস্ত রাস্তা, সড়কবাতি, এসেম্বলি হল, স্নানাগার ও সুদৃশ্য প্রাসাদ প্রভৃতি দ্বারা সিন্ধু সভ্যতার প্রত্নতাত্ত্বিক নিদর্শনকে ইঙ্গিত করা হয়েছে। এসব প্রত্নতাত্ত্বিক নিদর্শনের সমাজ-ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম । সিন্ধু সভ্যতার ধ্বংসাবশেষ থেকে আবিষ্কৃত প্রত্নতাত্ত্বিক নিদর্শন থেকে বোঝা যায় যে, আর্য সভ্যতার আগেও উপমহাদেশে উন্নত নগর সভ্যতার বিকাশ ঘটেছিল । এ সভ্যতা কেবল মহেঞ্জোদারো ও হরপ্পার মধ্যে সীমাবদ্ধ ছিল না, তা সিন্ধুর অন্যান্য অঞ্চল যেমন- হায়দ্রাবাদ থেকে জ্যাকিবাদ পর্যন্ত বিস্তৃতি লাভ করেছিল। ফলে এসব অঞ্চলেও এ সভ্যতার প্রভাব পরিলক্ষিত হয় । উদ্দীপকে যেসব প্রত্নতাত্ত্বিক নিদর্শনের উল্লেখ রয়েছে সেগুলো পর্যবেক্ষণ করে বোঝা যায়, বর্তমানে আমরা যে আধুনিক নগর সভ্যতাকেন্দ্রিক জীবনযাপন করি তা অনেকাংশেই সিন্ধু সভ্যতার নগর পরিকল্পনা দ্বারা প্রভাবিত। এ সভ্যতার নগরগুলোর মতোই আধুনিক শহরগুলোতে অট্টালিকা, সুপ্রশস্ত রাস্তা, সড়কবাতি, এসেম্বলি হল প্রভৃতি দেখা যায়। বস্তুত সিন্ধু সভ্যতার অধিবাসী বা দ্রাবিড়দের প্রথা, রীতিনীতি ও নির্মাণ কৌশল আর্যরা গ্রহণ করেছিল, যা বিবর্তিত হতে হতে বর্তমান ভারতীয় সমাজ গড়ে উঠেছে। উপরের আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে, উদ্দীপকে উল্লেখিত প্রত্নতাত্ত্বিক নিদর্শনসমূহের সমাজ-ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লেখিত প্রত্নতাত্ত্বিক নিদর্শনসমূহের সমাজ ঐতিহাসিক গুরুত…
উদ্দীপক
বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর