উদ্দীপকে B চিহ্নিত ধ্বংসাবশেষ গুলো বাংলাদেশের সমাজ ও সভ্যতার ইতিহাসের উৎস বিশ্লেষণ করো ।
উত্তর: উদ্দীপকে 'B [গণিত] চিহ্নিত ধ্বংসাবশেষগুলো বাংলাদেশের অন্যতম প্রত্নতাত্ত্বিক স্থান ময়নামতিকে নির্দেশ করে। ময়নামতি বাংলাদেশের সমাজ ও সভ্যতার ইতিহাসের উৎস । উদ্দীপকে 'B [গণিত] চিহ্নিত ধ্বংসাবশেষগুলো অর্থাৎ শালবন বিহার ও আনন্দ বিহার ময়নামতি প্রত্নতাত্ত্বিক স্থানে আবিষ্কৃত হয়েছে। ময়নামতিতে প্রত্নতাত্ত্বিক খনন কাজ থেকে যেসব প্রাচীন সম্পদ আবিষ্কৃত হয়েছে তাতে প্রাচীন বাংলার সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও ধর্মীয় জীবনের একটি চিত্র ফুটে ওঠে। এসব ধ্বংসাবশেষ থেকে সে যুগের সংস্কৃতির যে উপাদান পাওয়া গেছে, তাতে সহজেই বলা যায় ময়নামতি অঞ্চল কেবল অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে সৌন্দর্যমণ্ডিত ছিল না অতীতেও এ অঞ্চলকে কেন্দ্র করে সমৃদ্ধ সভ্যতা গড়ে উঠেছিল। এদেশের সামাজিক ইতিহাস রচনায় ময়নামতির ধ্বংসাবশেষ বিশেষ অবদান রেখেছে। ময়নামতিতে অবস্থিত প্রত্নতাত্ত্বিক নিদর্শন বিশ্লেষণে জানা যায়, কুমিল্লা অঞ্চলে কয়েকশত বছরব্যাপী বৌদ্ধ ধর্ম, সমাজ, সংস্কৃতি তথা বৌদ্ধ সভ্যতার স্বর্ণযুগ কেটেছে। ইতোমধ্যে আবিষ্কৃত তথ্য বৌদ্ধ সভ্যতার ইতিহাসে ময়নামতির ধ্বংসাবশেষ এক গুরুত্বপূর্ণ প্রামাণ্য চিত্র হিসেবে স্বীকৃত থাকবে। ময়নামতিতে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ নির্মিত অলংকারাদি, লোহার দ্রব্যাদি, কাঠ নির্মিত দ্রব্যাদি, মৃৎপাত্রাদি, অলংকৃত ইট, প্রস্তর ভাস্কর্য, তামার পাত্র এবং দৈনন্দিন জীবনে ব্যবহার্য বিভিন্ন জিনিসপত্র তৎকালীন সমাজের জীবন ও সভ্যতার এক জীবন্ত চিত্র তুলে ধরে। প্রাচুর্যে বৈচিত্রে ও বর্ণনা সৌষ্ঠবে তৎকালীন শিল্পীরা অপূর্ব দক্ষতা অর্জন করেছিল বলে আবিষ্কৃত প্রত্নসম্পদগুলো সাক্ষ্য দেয়। মুদ্রা আবিষ্কার হওয়ায় বোঝা যায় যে, এখানে একটি সুদক্ষ প্রশাসন ব্যবস্থা চালু ছিল। এখানে প্রাপ্ত তাম্রশাসনে রাজার জমিদানের বিষয়টি লিপিবদ্ধ আছে। এর মানে ভূমিতে ব্যক্তি মালিকানা ছিল। আর ব্যক্তিমালিকানা সামাজিক স্তরবিন্যাসের অস্তিত্বকে চিহ্নিত করে। সার্বিক আলোচনার প্রেক্ষিতে বলা যায়, কুমিল্লার ময়নামতির সামাজিক ও ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম এবং বাংলাদেশে মানবসভ্যতার বিকাশের ক্ষেত্রে এ এলাকার অবদানকে আমরা কোনোভাবেই অস্বীকার করতে পারি না।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে B চিহ্নিত ধ্বংসাবশেষ গুলো বাংলাদেশের সমাজ ও সভ্যতার ইতিহাস…
শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর