শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে মানুষের প্রথম পর্যায়ের জীবনধারা কোন যুগকে নির্দেশ করছে ? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে মানুষের প্রথম পর্যায়ের জীবনধারা প্রাচীন প্রস্তর যুগের প্রাথমিক পর্যায়কে নির্দেশ করছে। এ যুগের মানুষেরা অরণ্য আর গুহায় বাস করত। এরা মূলত খাদ্য সংগ্রহকারী ও শিকারি ছিল। তাই বন-বনান্তরে ঘুরে বেড়াত । উদ্দীপকে সমাজবিজ্ঞানের শিক্ষক হাসিব সাহেবের অভিমত অনুসারে প্রাচীন প্রস্তর যুগের প্রাথমিক পর্যায়ের মানুষ ফলমূল সংগ্রহ ও পশু শিকার করে জীবিকা নির্বাহ করত। আর এজন্য তারা এক স্থান হতে অন্য স্থানে ঘুরে বেড়াত । প্রাথমিকভাবে প্রাচীন প্রস্তর যুগের প্রাথমিক পর্যায়ের সময়কাল ধরা হয়েছিল খ্রিষ্টপূর্ব পনেরো লক্ষ থেকে দশ লক্ষ অব্দ পর্যন্ত। প্রাচীন প্রস্তর যুগের প্রাথমিক পর্যায়ের মানুষেরা খাদ্য উৎপাদন করতে পারত না বলে খাদ্যের জন্য সম্পূর্ণভাবে প্রকৃতির ওপর নির্ভরশীল ছিল। প্রকৃতির মধ্য থেকেই তারা খাদ্য আহরণ করত । তারা ফলমূল ও সবজিভোজী ছিল। এ যুগের মানুষেরা দলবদ্ধ হয়ে পশুপাখি শিকার করত। প্রাচীন প্রস্তর যুগের প্রাথমিক পর্যায়ের মানুষেরা ছিল যাযাবর প্রকৃতির। খাদ্য সংগ্রহের জন্য তারা বিভিন্ন সময় বিভিন্ন অঞ্চলে ঘুরে বেড়াত। প্রাচীন প্রস্তর যুগের প্রাথমিক পর্যায়ে মানুষ উলঙ্গ থাকলেও শেষ পর্যায়ে পশুর চামড়া, গাছের ছাল, বাকল, পাতা প্রভৃতি ব্যবহার করত। অতএব বলা যায়, উদ্দীপকে মানুষের প্রথম পর্যায়ের জীবনধারার প্রাচীন প্রস্তর যুগকেই নির্দেশ করেছে।

HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকে মানুষের প্রথম পর্যায়ের জীবনধারা কোন যুগকে নির্দেশ করছে ? …

উদ্দীপক

সমাজবিজ্ঞানের শিক্ষক হাসিব সাহেবের অভিমত, প্রথম পর্যায়ে মানুষ ফলমূল সংগ্রহ ও পশু শিকার করার প্রয়োজনে এক স্থান হতে অন্য স্থানে ঘুরে বেড়াত। পরবর্তী পর্যায়ে একটি বিশেষ উদ্ভাবন মানব সমাজে এক মহাবিপ্লব ঘটায়। যাযাবর জীবন, উৎপাদন, পরিবারসহ সর্বত্র এর প্রভাব পড়ে। খাদ্য সংগ্রহকারী মানুষ খাদ্য উৎপাদনকারীতে পরিণত হয় ।

নোয়াখালী সরকারি কলেজ · 2024

উত্তর

সভ্যতা হচ্ছে সামাজিক ও সাংস্কৃতিক জোটবদ্ধতার সর্বোচ্চ ও সর্বোত্তম পর্যায়।

উত্তর

তামা, ব্রোঞ্জ ও লোহার মতো ধাতুর আবিষ্কার এবং ব্যবহার নিঃসন্দেহে মানবজীবনকে সহজ করে তুলেছে। ধাতু আবিষ্কারের পূর্বে মানুষ পাথরের তৈরি হাতিয়ার ব্যবহার করত, যা অমসৃণ ছিল। ধাতুর ব্যবহার শুরু হয় ব্রোঞ্জ ও তামার মাধ্যমে। এগুলো পাথরের মতো ভঙ্গুর নয় বলে ব্যাপকতা পায়। ব্রোঞ্জ, তামা ও লোহার আবিষ্কার পৃথিবীর আমূল পরিবর্তন ঘটায়। মানুষ এগুলোর ব্যবহার করে আধুনিক সভ্যতা নির্মাণ করে। বর্তমান সময়ে ধাতুর ব্যবহার আমাদের জীবনযাত্রাকে বহুগুণ সহজ করে দিয়েছে।

উত্তর

উদ্দীপকে মানুষের প্রথম পর্যায়ের জীবনধারা প্রাচীন প্রস্তর যুগের প্রাথমিক পর্যায়কে নির্দেশ করছে। এ যুগের মানুষেরা অরণ্য আর গুহায় বাস করত। এরা মূলত খাদ্য সংগ্রহকারী ও শিকারি ছিল। তাই বন-বনান্তরে ঘুরে বেড়াত । উদ্দীপকে সমাজবিজ্ঞানের শিক্ষক হাসিব সাহেবের অভিমত অনুসারে প্রাচীন প্রস্তর যুগের প্রাথমিক পর্যায়ের মানুষ ফলমূল সংগ্রহ ও পশু শিকার করে জীবিকা নির্বাহ করত। আর এজন্য তারা এক স্থান হতে অন্য স্থানে ঘুরে বেড়াত । প্রাথমিকভাবে প্রাচীন প্রস্তর যুগের প্রাথমিক পর্যায়ের সময়কাল ধরা হয়েছিল খ্রিষ্টপূর্ব পনেরো লক্ষ থেকে দশ লক্ষ অব্দ পর্যন্ত। প্রাচীন প্রস্তর যুগের প্রাথমিক পর্যায়ের মানুষেরা খাদ্য উৎপাদন করতে পারত না বলে খাদ্যের জন্য সম্পূর্ণভাবে প্রকৃতির ওপর নির্ভরশীল ছিল। প্রকৃতির মধ্য থেকেই তারা খাদ্য আহরণ করত । তারা ফলমূল ও সবজিভোজী ছিল। এ যুগের মানুষেরা দলবদ্ধ হয়ে পশুপাখি শিকার করত। প্রাচীন প্রস্তর যুগের প্রাথমিক পর্যায়ের মানুষেরা ছিল যাযাবর প্রকৃতির। খাদ্য সংগ্রহের জন্য তারা বিভিন্ন সময় বিভিন্ন অঞ্চলে ঘুরে বেড়াত। প্রাচীন প্রস্তর যুগের প্রাথমিক পর্যায়ে মানুষ উলঙ্গ থাকলেও শেষ পর্যায়ে পশুর চামড়া, গাছের ছাল, বাকল, পাতা প্রভৃতি ব্যবহার করত। অতএব বলা যায়, উদ্দীপকে মানুষের প্রথম পর্যায়ের জীবনধারার প্রাচীন প্রস্তর যুগকেই নির্দেশ করেছে।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত বিশেষ উদ্ভাবনটি কৃষিকে নির্দেশ করছে, যা মানবসভ্যতার বিকাশে বিশেষ ভূমিকা রেখেছে। মানুষের জীবনের উল্লেখযোগ্য ও গুরুত্বপূর্ণ একটি বিপ্লব হচ্ছে কৃষির সূত্রপাত। প্রাচীন প্রস্তর ও মধ্য প্রস্তর যুগের খাদ্য সংগ্রহকারী মানুষ নব্যপ্রস্তর যুগে খাদ্য উৎপাদনকারী মানুষে পরিণত হয়। উদ্দীপকের শিক্ষক হাসিব সাহেব এমন একটি পর্যায়ের কথা বলেন, যে পর্যায়ে মানুষ খাদ্য সংগ্রহের যাযাবর জীবন ত্যাগ করে উৎপাদনমুখী স্থায়ী জীবন শুরু করে। তিনি একটি বিশেষ উদ্ভাবনের কথা বলেন যা কৃষির সূত্রপাতকেই নির্দেশ করে। এ পর্যায়ে কৃষি উৎপাদনের পাশাপাশি মানুষ জীবজন্তুকেও পোষ মানিয়েছিল । কৃষির উৎপাদন কখন, কোথায় প্রথম শুরু হয়েছিল তা সঠিকভাবে জানা যায়নি। বিশেষজ্ঞদের মতে, গম ও বার্লি হচ্ছে প্রাচীনতম কৃষিজাত ফসল। কৃষি উৎপাদনের মধ্য দিয়ে মানুষ স্থায়ী হতে শুরু করে । কালক্রমে মানুষ সমাজ-সভ্যতা গড়ে তুলতে থাকে । মূলত কৃষি ব্যবস্থার হাত ধরেই মানবসভ্যতার অগ্রযাত্রা শুরু হয়। কৃষির উদ্ভবের ফলে পরিবার প্রাধান্য পেতে থাকে। এমনকি রাষ্ট্র নামক প্রতিষ্ঠানটিরও উদ্ভব হয়েছিল এ যুগেই। সর্বোপরি, কৃষির উদ্ভাবন ছাড়া মানব সমাজ স্থির হতে পারত না । তাই বলা যায়, কৃষির উদ্ভাবনের মধ্য দিয়েই মানবসভ্যতার বিকাশ ঘটেছে এবং প্রশ্নের মন্তব্যটি যথার্থ ।
HSCSociology 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?

Combined · 2017

  • ১৬৭
  • ১৮৮
  • ২৭৮
  • ২৮৮

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?

Combined · 2017

  • রাজা
  • হেডম্যান
  • মন্ত্রী
  • কারবারী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?

Combined · 2017

  • স্যার ফজলে হাসান আবেদ
  • শফিকুল ইসলাম
  • ড. হোসনে আরা
  • ড. আখতার হামিদ খান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'অপারেশন সার্চ লাইট' হলো-

Combined · 2017

  • নিরস্ত্র নিরীহ পাকিস্তানীদের ওপর হামলা
  • নিরস্ত্র নিরীহ বাঙালিদের ওপর হামলা
  • পাকিস্তানী শাসক গোষ্ঠীর অপারেশন
  • বাঙালি ও পাকিস্তানীদের যুদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. এ ধরনের সমস্যার কারণ কোনটি?

Combined · 2018

  • আর্থিক সংকট
  • আবাসন সমস্যা
  • অপরিকল্পিত নগরায়ণ
  • যানবাহনের স্বল্পতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. উদ্দীপকের পরিস্থিতি বাংলাদেশের নগর সমাজের কোন সমস্যাকে ইঙ্গিত করে?

Combined · 2018

  • পরিবেশ দূষণ
  • রাজনৈতিক বিশৃঙ্খলা
  • যানজট
  • কর্মহীনতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.বাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?

Combined · 2018

  • অজিত কুমার সেন
  • আবুল ফজল
  • রাধাকমল মুখার্জী
  • এ. কে. নাজমুল করিম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?

Combined · 2018

  • মাতৃতান্ত্রিক
  • পিতৃবাস
  • নয়াবাস
  • মাতৃসূত্রীয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে তার বোনের মেয়ে মিলার বিবাহ অনুষ্ঠিত হয়।Q. উদ্দীপকে বর্ণিত বিবাহ কোন ধরনের?

Combined · 2018

  • প্যারালাল কাজিন
  • ক্রস কাজিন
  • অন্তঃবিবাহ
  • সরোরেট বিবাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জ্ঞাতিসম্পর্ক কী?

Combined · 2019

  • সম্প্রদায়
  • বিবাহ প্রথা
  • জৈবিক বন্ধন
  • পরিবার প্রথা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?

Combined · 2019

  • বান্দরবান
  • সিলেট
  • রাজশাহী
  • রাঙ্গামাটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়ে একটি প্রাচীন যুগের ছবি দেখতে পায়। ছবিটিতে আদিম মানুষের হাতে তীর-ধনুক রয়েছে। এছাড়া গুহার গায়ে চিত্রকর্মে বিভিন্ন বন্য জীবজন্তুর ছবি দেখতে পায়। Q.উদ্দীপকে মমতা এর দেখা ছবিতে কোন প্রত্নতাত্ত্বিক যুগের বৈশিষ্ট্য লক্ষ করা যায়?

Combined · 2025

  • প্রাচীন প্রস্তর যুগ
  • নব্য প্রস্তর যুগ
  • তাম্র যুগ
  • লৌহ যুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?'অপারেশন সার্চ লাইট' হলো-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাবাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে জ্ঞাতিসম্পর্ক কী?মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।