উদ্দীপকের নিদর্শনসমূহ বাংলাদেশের কোন প্রত্নতাত্ত্বিক স্থানকে নির্দেশ করে? ব্যাখ্যা করো ।
উত্তর: উদ্দীপকে বাংলাদেশের অন্যতম প্রত্নতাত্ত্বিক স্থান ময়নামতিকে নির্দেশ করা হয়েছে। প্রাচীন বাংলার সমতট অঞ্চলের বৌদ্ধ সভ্যতার অন্যতম প্রত্নতাত্ত্বিক নিদর্শন কুমিল্লার ময়নামতি । বাংলাদেশের প্রাচীন বৌদ্ধ ধ্বংসাবশেষের সবচেয়ে বেশি সংগ্রহ এখানেই পাওয়া গেছে। কুমিল্লা শহর থেকে প্রায় ৮ কি.মি দক্ষিণ-পশ্চিমে ময়নামতি অবস্থিত। ময়নামতি মূলত কতকগুলো ছোট পাহাড়ের সমন্বিত রূপ। এখানে আবিষ্কৃত প্রত্নস্থলের মধ্যে উল্লেখযোগ্য হলো— শালবন বিহার, আনন্দ বিহার, ভোজ বিহার, কৌটিলা মুড়া, রূপবান মুড়া, চারপত্র মুড়া, চণ্ডী মুড়া প্রভৃতি । উদ্দীপকের ছকে শালবন বিহার, আনন্দ বিহার ও কৌটিলা মুড়া উল্লেখ করা হয়েছে। পূর্বোক্ত আলোচনা হতে বোঝা যায়, এগুলো ময়নামতি নামক প্রত্নতাত্ত্বিক স্থানে আবিষ্কৃত বিভিন্ন প্রত্নস্থল। তাই বলা যায়, উদ্দীপক দ্বারা ময়নামতি প্রত্নতাত্ত্বিক স্থানের প্রতি ইঙ্গিত করা হয়েছে।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের নিদর্শনসমূহ বাংলাদেশের কোন প্রত্নতাত্ত্বিক স্থানকে নির্দে…
চট্টগ্রাম কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর