শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে উল্লেখিত নিদর্শনসমূহের সমাজ ঐতিহাসিক গুরুত্ব বিশ্লেষণ করো ।

উত্তর: উদ্দীপকের ধ্বংসাবশেষ তথা ময়মনামতি প্রত্নস্থানের ধ্বংসাবশেষসমূহের সামাজিক ও ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম। ময়নামতিতে আবিষ্কৃত নানা প্রত্নতাত্ত্বিক নিদর্শন থেকে প্রাচীন বাংলার ধর্মীয় ও সামাজিক জীবনের চিত্র ফুটে ওঠে। এখানে আবিষ্কৃত নিদর্শনগুলো থেকে সহজেই অনুমেয় যে, অতীতে এ অঞ্চলকে কেন্দ্র করে একটি সমৃদ্ধ সভ্যতা গড়ে উঠেছিল । ময়নামতির শালবন বিহার, আনন্দ বিহার, কৌটিলা মুড়া, চারপত্র মুড়া ইত্যাদি প্রত্নস্থল থেকে প্রাপ্ত নিদর্শন থেকে আমরা জানতে পেরেছি, এ অঞ্চলে কয়েকশত বছর যাবত বৌদ্ধ ধর্ম, সমাজ, সংস্কৃতি তথা বৌদ্ধ সভ্যতার এক স্বর্ণযুগ কেটেছে। ময়নামতির বৌদ্ধ সভ্যতার যুগে সমাজ ও সংস্কৃতি ছিল প্রধানত ধর্ম প্রভাবিত। এখানে প্রাপ্ত স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ নির্মিত অলংকারাদি, লোহার দ্রব্যাদি, কাঠ নির্মিত দ্রব্যাদি, মৃৎ পাত্রাদি, অলংকৃত ইট, প্রস্তর ভাস্কর্য, তামারপাত্র ও দৈনন্দিন জীবনে ব্যবহার্য বিভিন্ন জিনিসপত্র তৎকালীন সমাজজীবন ও সভ্যতার এক জীবন্ত চিত্র তুলে ধরে। তখনকার সমাজে মুদ্রা অর্থনীতির প্রচলন শুরু হয়েছিল। ভূমিতে ব্যক্তি মালিকানার নিদর্শন পাওয়া গিয়েছে। অর্থাৎ সমাজে একটি সুদক্ষ প্ৰশাসন ব্যবস্থা চালু ছিল । মুদ্রার প্রচলন এবং ব্যক্তিগত ভূমি মালিকানা থাকার অর্থ সমাজে অসমতার অস্তিত্ব ছিল। বস্তুত এ দেশে সামাজিক ইতিহাস রচনায় ময়নামতিতে আবিষ্কৃত নানা নিদর্শন বিশেষ অবদান রেখেছে। উপরের আলোচনার প্রেক্ষিতে বলা যায়, কোনো দেশের প্রাচীন সামাজিক-সাংস্কৃতিক ইতিহাস সেদেশের প্রত্নতাত্ত্বিক নিদর্শনের মাধ্যমে সহজেই অনুধাবন করা যায়। এমনিভাবে ময়নামতিতে প্রাপ্ত নিদর্শনগুলোও বাংলাদেশের সমাজ ও সভ্যতার ইতিহাসের অন্যতম উৎস হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ।

HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকে উল্লেখিত নিদর্শনসমূহের সমাজ ঐতিহাসিক গুরুত্ব বিশ্লেষণ করো ।

চট্টগ্রাম কলেজ · 2024

উত্তর

সোমপুর বিহার নওগাঁ জেলায় অবস্থিত।

উত্তর

সিন্ধু সভ্যতার নগর পরিকল্পনা ছিল সুষম ও সুসংগঠিত পরিকল্পনার প্রতিরূপ ৷ সিন্ধু সভ্যতায় নগরের রাস্তাগুলো ছিল বেশ প্রশস্ত অর্থাৎ ৩ থেকে ১০ মিটার পর্যন্ত বিস্তৃত, যা বেশ দূরের ব্যবধানে পরস্পরকে ছেদ করে আয়তকাররূপ নিয়েছে । এছাড়া ছোট ছোট গলি রাস্তা ছিল। রাস্তায় নিয়মিত দূরত্বে ল্যাম্পপোস্টের ব্যবস্থাও চালু ছিল। নগরের ভবনগুলো ছিল পোড়ানো ইটের তৈরি। সিন্ধু সভ্যতায় স্বাস্থ্যকর নাগরিক পরিবেশ সৃষ্টি করতে প্রয়োজনীয় গোসলখানা, পয়ঃপ্রণালি, পৌরসভা, সুশৃঙ্খল প্রশাসন, উন্নত সাংস্কৃতিক প্রতিষ্ঠান, শক্তিশালী কেন্দ্রীয় সরকার, খাজনা আদায় প্ৰথা তথা নগর জীবনের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা বিদ্যমান ছিল ।

উত্তর

উদ্দীপকে বাংলাদেশের অন্যতম প্রত্নতাত্ত্বিক স্থান ময়নামতিকে নির্দেশ করা হয়েছে। প্রাচীন বাংলার সমতট অঞ্চলের বৌদ্ধ সভ্যতার অন্যতম প্রত্নতাত্ত্বিক নিদর্শন কুমিল্লার ময়নামতি । বাংলাদেশের প্রাচীন বৌদ্ধ ধ্বংসাবশেষের সবচেয়ে বেশি সংগ্রহ এখানেই পাওয়া গেছে। কুমিল্লা শহর থেকে প্রায় ৮ কি.মি দক্ষিণ-পশ্চিমে ময়নামতি অবস্থিত। ময়নামতি মূলত কতকগুলো ছোট পাহাড়ের সমন্বিত রূপ। এখানে আবিষ্কৃত প্রত্নস্থলের মধ্যে উল্লেখযোগ্য হলো— শালবন বিহার, আনন্দ বিহার, ভোজ বিহার, কৌটিলা মুড়া, রূপবান মুড়া, চারপত্র মুড়া, চণ্ডী মুড়া প্রভৃতি । উদ্দীপকের ছকে শালবন বিহার, আনন্দ বিহার ও কৌটিলা মুড়া উল্লেখ করা হয়েছে। পূর্বোক্ত আলোচনা হতে বোঝা যায়, এগুলো ময়নামতি নামক প্রত্নতাত্ত্বিক স্থানে আবিষ্কৃত বিভিন্ন প্রত্নস্থল। তাই বলা যায়, উদ্দীপক দ্বারা ময়নামতি প্রত্নতাত্ত্বিক স্থানের প্রতি ইঙ্গিত করা হয়েছে।

উত্তর

উদ্দীপকের ধ্বংসাবশেষ তথা ময়মনামতি প্রত্নস্থানের ধ্বংসাবশেষসমূহের সামাজিক ও ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম। ময়নামতিতে আবিষ্কৃত নানা প্রত্নতাত্ত্বিক নিদর্শন থেকে প্রাচীন বাংলার ধর্মীয় ও সামাজিক জীবনের চিত্র ফুটে ওঠে। এখানে আবিষ্কৃত নিদর্শনগুলো থেকে সহজেই অনুমেয় যে, অতীতে এ অঞ্চলকে কেন্দ্র করে একটি সমৃদ্ধ সভ্যতা গড়ে উঠেছিল । ময়নামতির শালবন বিহার, আনন্দ বিহার, কৌটিলা মুড়া, চারপত্র মুড়া ইত্যাদি প্রত্নস্থল থেকে প্রাপ্ত নিদর্শন থেকে আমরা জানতে পেরেছি, এ অঞ্চলে কয়েকশত বছর যাবত বৌদ্ধ ধর্ম, সমাজ, সংস্কৃতি তথা বৌদ্ধ সভ্যতার এক স্বর্ণযুগ কেটেছে। ময়নামতির বৌদ্ধ সভ্যতার যুগে সমাজ ও সংস্কৃতি ছিল প্রধানত ধর্ম প্রভাবিত। এখানে প্রাপ্ত স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ নির্মিত অলংকারাদি, লোহার দ্রব্যাদি, কাঠ নির্মিত দ্রব্যাদি, মৃৎ পাত্রাদি, অলংকৃত ইট, প্রস্তর ভাস্কর্য, তামারপাত্র ও দৈনন্দিন জীবনে ব্যবহার্য বিভিন্ন জিনিসপত্র তৎকালীন সমাজজীবন ও সভ্যতার এক জীবন্ত চিত্র তুলে ধরে। তখনকার সমাজে মুদ্রা অর্থনীতির প্রচলন শুরু হয়েছিল। ভূমিতে ব্যক্তি মালিকানার নিদর্শন পাওয়া গিয়েছে। অর্থাৎ সমাজে একটি সুদক্ষ প্ৰশাসন ব্যবস্থা চালু ছিল । মুদ্রার প্রচলন এবং ব্যক্তিগত ভূমি মালিকানা থাকার অর্থ সমাজে অসমতার অস্তিত্ব ছিল। বস্তুত এ দেশে সামাজিক ইতিহাস রচনায় ময়নামতিতে আবিষ্কৃত নানা নিদর্শন বিশেষ অবদান রেখেছে। উপরের আলোচনার প্রেক্ষিতে বলা যায়, কোনো দেশের প্রাচীন সামাজিক-সাংস্কৃতিক ইতিহাস সেদেশের প্রত্নতাত্ত্বিক নিদর্শনের মাধ্যমে সহজেই অনুধাবন করা যায়। এমনিভাবে ময়নামতিতে প্রাপ্ত নিদর্শনগুলোও বাংলাদেশের সমাজ ও সভ্যতার ইতিহাসের অন্যতম উৎস হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ।
HSCSociology 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?

Combined · 2017

  • ১৬৭
  • ১৮৮
  • ২৭৮
  • ২৮৮

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?

Combined · 2017

  • রাজা
  • হেডম্যান
  • মন্ত্রী
  • কারবারী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?

Combined · 2017

  • স্যার ফজলে হাসান আবেদ
  • শফিকুল ইসলাম
  • ড. হোসনে আরা
  • ড. আখতার হামিদ খান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'অপারেশন সার্চ লাইট' হলো-

Combined · 2017

  • নিরস্ত্র নিরীহ পাকিস্তানীদের ওপর হামলা
  • নিরস্ত্র নিরীহ বাঙালিদের ওপর হামলা
  • পাকিস্তানী শাসক গোষ্ঠীর অপারেশন
  • বাঙালি ও পাকিস্তানীদের যুদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. এ ধরনের সমস্যার কারণ কোনটি?

Combined · 2018

  • আর্থিক সংকট
  • আবাসন সমস্যা
  • অপরিকল্পিত নগরায়ণ
  • যানবাহনের স্বল্পতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. উদ্দীপকের পরিস্থিতি বাংলাদেশের নগর সমাজের কোন সমস্যাকে ইঙ্গিত করে?

Combined · 2018

  • পরিবেশ দূষণ
  • রাজনৈতিক বিশৃঙ্খলা
  • যানজট
  • কর্মহীনতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.বাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?

Combined · 2018

  • অজিত কুমার সেন
  • আবুল ফজল
  • রাধাকমল মুখার্জী
  • এ. কে. নাজমুল করিম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?

Combined · 2018

  • মাতৃতান্ত্রিক
  • পিতৃবাস
  • নয়াবাস
  • মাতৃসূত্রীয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে তার বোনের মেয়ে মিলার বিবাহ অনুষ্ঠিত হয়।Q. উদ্দীপকে বর্ণিত বিবাহ কোন ধরনের?

Combined · 2018

  • প্যারালাল কাজিন
  • ক্রস কাজিন
  • অন্তঃবিবাহ
  • সরোরেট বিবাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জ্ঞাতিসম্পর্ক কী?

Combined · 2019

  • সম্প্রদায়
  • বিবাহ প্রথা
  • জৈবিক বন্ধন
  • পরিবার প্রথা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?

Combined · 2019

  • বান্দরবান
  • সিলেট
  • রাজশাহী
  • রাঙ্গামাটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়ে একটি প্রাচীন যুগের ছবি দেখতে পায়। ছবিটিতে আদিম মানুষের হাতে তীর-ধনুক রয়েছে। এছাড়া গুহার গায়ে চিত্রকর্মে বিভিন্ন বন্য জীবজন্তুর ছবি দেখতে পায়। Q.উদ্দীপকে মমতা এর দেখা ছবিতে কোন প্রত্নতাত্ত্বিক যুগের বৈশিষ্ট্য লক্ষ করা যায়?

Combined · 2025

  • প্রাচীন প্রস্তর যুগ
  • নব্য প্রস্তর যুগ
  • তাম্র যুগ
  • লৌহ যুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?'অপারেশন সার্চ লাইট' হলো-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাবাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে জ্ঞাতিসম্পর্ক কী?মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।