ছক -১ এ বর্ণিত যুগের সমাজ জীবন বর্ণনা কর।
উত্তর: ছক-১ এ প্রাচীন প্রস্তর যুগকে নির্দেশ করা হয়েছে। নিম্নে প্রাচীন প্রস্তর যুগের সমাজ জীবন বর্ণনা করা হলো : উদ্দীপকে এমন একটি যুগে কথা বলা হয়েছে, যে যুগের মানুষ ভোঁতা ও অমসৃণ হাতিয়ার ব্যবহার করত। তারা খাদ্যের জন্য প্রকৃতির উপর নির্ভরশীল ছিল। অর্থাৎ বন্য পশু শিকার, মাছ এবং ফলমূল সংগ্রহ করে তারা জীবনধারণ করতো। এছাড়াও তারা যাযাবর জীবন যাপন করতো। এই বৈশিষ্ট্যগুলো প্রাচীন প্রস্তর যুগকে ইঙ্গিত করে। প্রাচীন প্রস্তর যুগে মানুষ পাথরে তৈরি হাতিয়ারকে ভিত্তি করে জীবন নির্বাহ করত। এই যুগে মানুষ খাদ্য সংগ্রহ অর্থনীতি নির্ভর ছিল। অর্থাৎ তারা ফলমূল সংগ্রহ, বন্য পশু শিকার ও মাছ ধরে জীবন যাপন করত। এ সময় তারা পাথরের তৈরি এবং অপেক্ষাকৃত ভোঁতা বিভিন্ন হাতিয়ার ব্যবহার করত। যেমন দা, হাত কুড়াল ইত্যাদি। খাদ্যের নিশ্চয়তা না থাকায় প্রাচীন প্রস্তর যুগের মানুষ জীবনধারণের প্রয়োজনে যাযাবর জীবন কাটাতো। মূলত খাদ্য সংগ্রহের জন্য তাদের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে হতো বলে তারা স্থায়ী বসবাসের চিন্তা করেনি। তবে খাদ্য সংগ্রহ ও আত্মরক্ষার প্রয়োজনে তারা সাময়িকভাবে সংঘবদ্ধ জীবন গড়ে তুলত। প্রাচীন যুগের মানুষের জীবন ছিল সীমিত গণ্ডিতে আবদ্ধ এবং প্রকৃতি নির্ভর। এই যুগের মানুষের ভাষা ছিল অক্ষরহীন। প্রথম দিকে প্রাচীন প্রস্তর যুগের মানুষ কোন পোশাক ব্যবহার না করলেও পরবর্তীতে গাছের পাতা, ছাল-বাকল, পশুর চামড়া ইত্যাদি দিয়ে তারা নিজেদের শরীর ঢেকে জীবন যাপন করতো। তবে তারা তারা বৈরী আবহাওয়ায় নিজেদের রক্ষা করতেই শরীর ঢাকার প্রয়োজন অনুভব করে ।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
ছক -১ এ বর্ণিত যুগের সমাজ জীবন বর্ণনা কর।
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর