ছক - ২ এ বর্ণিত যুগের আবিষ্কার সমূহ সমাজ পরিবর্তনে কিভাবে ভূমিকা রাখে? মূল্যায়ন কর।
উত্তর: ছক-২ এ নব্য প্রস্তর যুগকে নির্দেশ করা হয়েছে। নব্য প্রস্তর যুগের আবিষ্কারসমূহ সমাজ পরিবর্তনের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিম্নে তা মূল্যায়ন করা হলো : মধ্যপ্রাচ্ছে খ্রিস্টপূর্ব ৭০০০ অব্দে এবং বৃটেনে ২৫০০ খ্রিস্টপূর্বে নব্য প্রস্তর যুগের সূচনা ঘটে। এ যুগের প্রধান আবিষ্কার হলো কৃষিকাজ ও পশুপালন। অর্থাৎ এই নব্য প্রস্তর যুগেই মানুষ প্রথম খাদ্য ও সংগ্রহ নির্ভর অর্থনীতি থেকে পরিবর্তিত হয়ে উৎপাদন নির্ভর অর্থনীতির সূচনা করে। এর ফলে সর্বপ্রথম মানুষের খাদ্যের নিশ্চয়তা আসে। এছাড়াও তারা চাকা ও কৃষি যন্ত্রপাতির আবিষ্কার, ভাষা, শিল্পকলার চর্চা ইত্যাদি ক্ষেত্রে অভাবনীয় সাফল্য অর্জন করেছিল। সেই সাথে বাসস্থানে নিশ্চয়তা, খাদ্যের সঠিক জোগান, প্রাকৃতিক পরিবেশের অনুকূল অবস্থা নব্য প্রস্তর যুগের মানুষকে সভ্য জীবন গঠনে সুযোগ করে দিয়েছিল। নব্য প্রস্তর যুগেই মানুষ যাযাবর জীবন ত্যাগ করে স্থায়ী বসবাস জীবন শুরু করে এবং সমাজে পারিবারিক কাঠামো গঠন করে। বয়ন শিল্পের সাহায্যে এ যুগের মানুষ পোশাক-পরিচ্ছদ ব্যবহার করে সুসভ্য হতে সক্ষম হয়েছিল। এছাড়াও চাকা আবিষ্কারের মধ্য দিয়ে যোগাযোগ ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন নিয়ে আসে। এই যুগে মানুষ আগুন জালানো, আগুন দিয়ে খাবার সিদ্ধ করা, আগুন জেলে বন্য পশুকে ভয় দেখানো অস্ত্র তৈরিতে আগুনের ব্যবহারসহ ইত্যাদি ক্ষেত্রে সক্ষমতা অর্জন করে। যেহেতু নব্য প্রস্তর যুগে মানব সভ্যতার ইতিহাস পরিবর্তনের একটি বৈপ্লবিক যুগ, তাই বলা যায়, নব্য প্রস্তর যুগের আবিষ্কারসমূহ সমাজ পরিবর্তনের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
ছক - ২ এ বর্ণিত যুগের আবিষ্কার সমূহ সমাজ পরিবর্তনে কিভাবে ভূমিকা রা…
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর