উদ্দীপকে কোন প্রত্নতাত্ত্বিক স্থানকে নির্দেশ করা হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে ময়নামতি প্রত্নতাত্ত্বিক স্থানকে নির্দেশ করা হয়েছে। নিম্নে তা ব্যাখ্যা করা হলো : প্রাচীন বাংলায় তৎকালীন সমতট অঞ্চলে বৌদ্ধ সভ্যতার অন্যতম প্রত্নতাত্ত্বিক নিদর্শন হচ্ছে কুমিল্লার ময়নামতি। বাংলাদেশের প্রাচীন বৌদ্ধ ধ্বংসাবশেষের সবচেয়ে বেশি সংগ্রহ এখানে পাওয়া গিয়েছে। ময়নামতিতে প্রাপ্ত স্বর্ণ, রৌপ্য, ব্রোঞ্জ নির্মিত অলংকারাদি, লোহার দ্রব্যাদি, কাঠ নির্মিত দ্রব্যাদি, মৃৎপাত্রাদি, অলংকৃত ইট, প্রস্তর, ভাস্কর্য, তামার পাত্র ও দৈনন্দিন জীবনে ব্যবহার্য বিভিন্ন জিনিসপত্র তৎকালীন সমাজ জীবন ও সভ্যতার এক জীবন্ত চিত্র তুলে ধরে। কুমিল্লা শহর থেকে প্রায় ৮ কিমি দক্ষিণ-পশ্চিমে ময়নামতি অবস্থিত। ময়নামতি মূলত কতগুলো ছোট পাহাড়ের সমন্বিত রূপ। এখানে আবিষ্কৃত প্রত্নস্থলগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল শালবন বিহার, আনন্দবিহার, ভোজবিহার, কৌটিলা মুড়া, চারপত্র মুড়া, চন্ডীমুড়া, রূপবান মুড়া ইত্যাদি। উদ্দীপকে ও শালবন বিহার, আনন্দবিহার, কৌটিলা মুড়া এই তিনটি প্রশ্ন স্থলের কথা বলা হয়েছে। এগুলো মূলত ময়নামতি প্রত্নতাত্ত্বিক স্থানের মধ্যে অবস্থিত। তাই বলা যায়, উদ্দীপকে ময়নামতি প্রত্নতাত্ত্বিক স্থানকে নির্দেশ করা হয়েছে।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে কোন প্রত্নতাত্ত্বিক স্থানকে নির্দেশ করা হয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর