দৃশ্যপট-১ এ কোন যুগের কথা বলা হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: দৃশ্যপট-১ এ নব্যপ্রস্তর যুগের কথা বলা হয়েছে। নিম্নে তা ব্যাখ্যা করা হলো : নব্য প্রস্তর যুগের প্রধান আবিষ্কার হলো কৃষিকাজ ও পশুপালন। এই যুগেই মানুষ প্রথম খাদ্য ও সংগ্রহ নির্ভর অর্থনীতি থেকে পরিবর্তিত হয়ে উৎপাদন নির্ভর অর্থনীতির সূচনা করে। এর ফলে সর্বপ্রথম মানুষের খাদ্যের নিশ্চয়তা আসে। এছাড়াও তারা চাকা ও কৃষি যন্ত্রপাতির আবিষ্কার, ভাষা, শিল্পকলার চর্চা ইত্যাদি ক্ষেত্রে অভাবনীয় সাফল্য অর্জন করেছিল। সেই সাথে বাসস্থানে নিশ্চয়তা, খাদ্যের সঠিক জোগান, প্রাকৃতিক পরিবেশের অনুকূল অবস্থা নব্য প্রস্তর যুগের মানুষকে সভ্য জীবন গঠনে সুযোগ করে দিয়েছিল। এছাড়াও এই যুগে তারা বিভিন্ন পাথরের। তৈরি হাতিয়ার এবং অস্ত্র ব্যবহার করা শিখে পাশাপাশি ধারালো ও উন্নত ধরনের হাতিয়ার ইত্যাদি তৈরি করে, যেমন - চাকু কুঠার ইত্যাদি নব্য প্রস্তর যুগেই মানুষ যাযাবর জীবন ত্যাগ করে স্থায়ী বসবাস জীবন শুরু করে এবং সমাজে পারিবারিক কাঠামো গঠন করে। বয়ন শিল্পের সাহায্যে এ যুগের মানুষ পোশাক-পরিচ্ছদ ব্যবহার করে সুসভ্য হতে সক্ষম হয়েছিল। উদ্দীপকেও যেই যুগের কথা বলা হয়েছে সেই যুগে মানুষ কৃষি উৎপাদন করতে শিখে এছাড়াও তারা ধারালো ও মসৃণ পাথরের হাতিয়ার ব্যবহার করতে থাকে। পাশাপাশি এই যুগে তারা যাযাবর জীবনের অবসান ঘটায়। যা নব্য প্রস্তর যুগকে ইঙ্গিত করে। তাই বলা যায়, দৃশ্যপট-১ এ নব্যপ্রস্তর যুগের কথা বলা হয়েছে।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
দৃশ্যপট-১ এ কোন যুগের কথা বলা হয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর