মানব সভ্যতার অগ্রগতিতে দৃশ্যপট-২ এর যুগের অবদান মূল্যায়ন কর।
উত্তর: দৃশ্যপটে ২ এ লৌহ যুগের কথা বলা হয়েছে। নিম্নে মানব সভ্যতার অগ্রগতিতে লৌহ যুগের অবদান মূল্যায়ন করা হলো : ধাতু হিসেবে লৌহের ব্যবহার মানব সভ্যতার উৎকর্ষের সর্বোচ্চ পর্যায়ে। আগুন, চাকা আবিষ্কার, কৃষিকাজের উদ্ভব ইত্যাদি যেমন মানুষের জীবনধারাকে পাল্টে দিয়েছিল। একইভাবে লৌহের ব্যবহার মানুষের জীবনধারায় বিরাট পরিবর্তন এনে দিয়েছে। বিশেষ করে লৌহ আবিষ্কারের ফলে বিভিন্ন যন্ত্র চালিত শক্তির ব্যবহার সম্ভব হয়েছে। যা শিল্প বিপ্লবকে ত্বরান্বিত করেছে। এছাড়াও মানব সভ্যতার বিকাশে অন্যতম একটি যুগান্তকারী পদক্ষেপ হচ্ছে লোহার ব্যবহার। কেননা লোহার নির্মিত যন্ত্পাতি ব্যবহারের ফলে ফসল উৎপাদন আগের তুলনায় বহুগুণ বেড়ে যায়। পাশাপাশি লোহাভিত্তিক শিল্প কারখানা গড়ে ওঠে মানুষের কাজের নতুন নতুন ক্ষেত্র সৃষ্টি হয়। এছাড়াও ঘরবাড়ি, আসবাবপত্র, রাস্তাঘাট, হালকা যন্ত্রপাতি নির্মাণে লোহার ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা আমাদের নগরায়ন ও শিল্পায়নকে ত্বরান্বিত করেছে। এছাড়া এর ফলে যাতায়াত, পরিবহন, ব্যবসা-বাণিজ্যসহ সর্বক্ষেত্রেই সফলতা লক্ষ্য করা যায়। যা আধুনিক মানব সভ্যতার ভিত রচনা করে দিয়েছে। তাই বলা যায়, মানব সভ্যতার অগ্রগতিতে লৌহ যুগের অবদান অনিস্বীকার্য।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
মানব সভ্যতার অগ্রগতিতে দৃশ্যপট-২ এর যুগের অবদান মূল্যায়ন কর।
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর