ছক-ক কোন প্রত্নতাত্ত্বিক যুগকে নির্দেশ করে? ব্যাখ্যা করো।
উত্তর: ছক-ক ব্রোঞ্জ প্রত্নতাত্ত্বিক যুগকে নির্দেশ করে। নিম্নে তা ব্যাখ্যা করা হলো : প্রাচীন ইউরোপ, এশিয়া এবং মধ্যপ্রাচ্যের মানুষের ধাতুগত সাংস্কৃতিক উন্নয়নের তৃতীয় পর্যায়কে ব্রোঞ্জ যুগ বলে আখ্যায়িত করা হয়। একে প্রথম ধাতুর যুগ হিসেবেও বলা হয়ে থাকে। খ্রিষ্টপূর্ব ৩৫০০ থেকে ১০০০ অব্দের মধ্যে মেসোপোটেমিয়া, মিশর, ভারত ও চীনে এবং খ্রিস্টপূর্ব ১৯০০ অব্দে বৃটেনে ব্রোঞ্জ যুগের সূচনা হয়। এই যুগে মুদ্রার প্রচলন শুরু হওয়ার কারণে বিভিন্ন স্থানে বাজার গড়ে উঠে। এতে করে প্রথমবারের মতো ব্যবসা-বাণিজ্য আন্তর্জাতিক রূপ ধারণ করে। এছাড়াও যাযাবর গোষ্ঠীগুলো এ যুগে স্থায়ী বসতি গড়ে তোলায় শহর গড়ে ওঠে। এছাড়াও নব্য প্রস্তর যুগে যে লিখন পদ্ধতির সূচনা হয়েছিল ব্রোঞ্জ যুগে এসে তার যথেষ্ট উন্নতি হয়। এই যুগের শেষ সময়ে মিশরীয়রা হায়ারোগ্লিফিক লিখন পদ্ধতি আবিষ্কার করে। উদ্দীপকেও খ্রিস্টপূর্ব খ্রিষ্টপূর্ব ১৯০০-১০০০ অব্দ সময়কালীন যুগের কথা বলা হয়েছে। এছাড়াও আরো বলা হয়েছ, এই যুগে ব্যবসা-বাণিজ্যের প্রসার হয়েছে এবং স্থায়ী বসতি নির্মাণ করা হয়েছ। পাশাপাশি লিখুন পদ্ধতিরও উন্নতি হয়েছে। উক্ত তথ্যগুলো উপরে উল্লেখিত ব্রোঞ্জ যুগের বৈশিষ্ট্যের ক্ষেত্রেও পরিলক্ষিত হয়। তাই বলা যায়, ছক-ক ব্রোঞ্জ প্রত্নতাত্ত্বিক যুগকে নির্দেশ করে।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
ছক-ক কোন প্রত্নতাত্ত্বিক যুগকে নির্দেশ করে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Jessore · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর