উদ্দীপকে কোন সভ্যতার প্রতি ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে সিন্ধু সভ্যতার প্রতি ইঙ্গিত করা হয়েছে। নিম্নে তা ব্যাখ্যা করা হলো : ভারতীয় উপমহাদেশের প্রাচীনতম নগর সভ্যতা হচ্ছে সিন্ধু সভ্যতা। এই সভ্যতা সিন্ধু নদীর তীরে গড়ে উঠেছিল। এটিকে মহেঞ্জোদারো বা হরপ্পা সভ্যতাও বলা হয়। এই সভ্যতায় সুশৃংখল নগর জীবন গড়ে উঠেছিল। সিন্ধু সভ্যতায় চলাচলের জন্য প্রশস্ত রাস্তা, রাস্তার পাশে সারিবদ্ধ ল্যাম্পপোস্ট, পয়:নালা, স্নানাগার, শস্যাগার, কূপ, সাংস্কৃতিক প্রতিষ্ঠান ইত্যাদি ধ্বংসাবশেষ আবিষ্কৃত হয়েছে যা একটি পরিকল্পিত নগরীকে নির্দেশ করে। এই নিদর্শনগুলোর মাধ্যমে বুঝা যায়, এখানে উন্নত নাগরিক জীবনের জন্য প্রয়োজনীয় প্রায় সকল ব্যবস্থাই উপস্থিত ছিল। উদ্দীপকেও বলা হয়েছে, ভারতীয় উপমহাদেশে অতীতে নদীর তীরবর্তী এলাকায় যে নগরগুলো গড়ে উঠেছিল তা ছিল অত্যন্ত পরিকল্পনানির্ভর। নগরগুলোতে নাগরিক জীবনের প্রয়োজনীয় সকল সুযোগ-সুবিধা ছিল। এগুলো সিন্ধু সভ্যতার বৈশিষ্ট্যের সাথে মিলে যায়। তাই বলা যায়, উদ্দীপকে সিন্ধু সভ্যতার প্রতি ইঙ্গিত করা হয়েছে।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে কোন সভ্যতার প্রতি ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Jessore · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর