উদ্দীপকে বর্ণিত শহরের সমস্যা সমাধানে সমাজবৈজ্ঞানিক জ্ঞান কিভাবে সহায়তা করতে পারে? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত ঢাকা শহরের সমস্যার পিছনে অন্তর্নিহিত কারণ নির্ধারণ এবং সমাধানে প্রয়োজনীয় প্রকল্প গ্রহনে সমাজবিজ্ঞানের জ্ঞান সহায়তা করতে পারে। নিম্নে তা বিশ্লেষণ করা হলো : সমাজ সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও গবেষণা করাই হচ্ছে সমাজবিজ্ঞানের মূল প্রতিপাদ্য। আর সামাজিক সমস্যার সমাজবিজ্ঞানের অন্যতম আলোচ্য বিষয়। সামাজিক সমস্যা কি, কিভাবে এই সমস্যা সৃষ্টি, এর ফলাফল কি, কিভাবে এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়া যায় ইত্যাদি বিষয় নিয়েই সমাজবিজ্ঞান পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করে। বস্তুত সমাজবিজ্ঞানের জ্ঞান অর্জন ব্যতীত সামাজিক সমস্যা মোকাবিলা করা কোনভাবেই সম্ভব নয়। উদ্দীপকে উল্লেখিত ঢাকা শহরে জনসংখ্যা বৃদ্ধির ফলে এটি উন্নত জীবনযাপনের অনুপযোগী হয়ে পড়েছে। সমাজ বিজ্ঞানের জ্ঞান ব্যবহার করে এই সমস্যার পিছনের কারণ অনুসন্ধান করা যাবে। আবার এই সমস্যাটির ফলে নাগরিক জীবনে কিরূপ প্রভাব পড়েছে, এই সমস্যার নিরসনে কি ধরনের উন্নয়নমূলক প্রকল্প গ্রহণ করা যেতে পারে এবং সেটির ফলে নাগরিক জীবনে কিরূপ পরিবর্তন আসবে তা সমাজবিজ্ঞানের জ্ঞানের দ্বারা পূর্ব আনুমান করা যায়। তাই বলা যায়, ঢাকা শহরের সমস্যা সমাধানে সমাজবিজ্ঞানিক জ্ঞান সহায়তা করতে পারবে
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত শহরের সমস্যা সমাধানে সমাজবৈজ্ঞানিক জ্ঞান কিভাবে সহা…
উদ্দীপক
Jessore · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর