বাংলাদেশের সামাজিক ইতিহাস জানতে উদ্দীপকের নিদর্শনসমূহের গুরুত্ব অস্বীকার্য - বিশ্লেষণ কর।
উত্তর: বাংলাদেশের সামাজিক ইতিহাস জানতে উদ্দীপকের নির্দশন তথা প্রত্নতাত্ত্বিক নিদর্শনসমূহ মুখ্য উপাদান হিসেবে ভূমিকা পালন করে। নিম্নে তা ব্যাখ্যা করা হলো: প্রত্নতাত্ত্বিক কোনো দেশ কিংবা জাতির ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসাহ বা উপাদান হিসেবে স্বীকৃত। কেননা সভ্যতার পথে মানুষের যাত্রার ইতিহাস মূলত প্রত্নতাত্ত্বিক নির্দশনসমূহ বিশ্লেষণের মাধ্যমেই জানা যায়। একইভাবে বাংলাদেশের বিভিন্ন প্রত্নস্থান যেমন মহাস্থানগড়, ময়নামতি, পাহাড়পুর, উয়ারী-বটেশ্বর প্রভৃতিতে প্রাপ্ত প্রত্ননিদর্শন পরীক্ষা-নিরীক্ষা ও বিশ্লেষণ করে প্রত্নতত্ত্ববিদরা এখানকার সামাজিক ইতিহাস রচনার চেষ্টা চালায়। প্রাচীনকাল থেকে মধ্যযুগ পর্যন্ত বাংলাদেশের সমাজ কাঠামো প্রকৃতি নির্ধারণের পাহাড়পুরের প্রত্নতাত্ত্বিক নিদর্শন সহায়ক ভূমিকা রাখে। এখানকার গন্ধেশ্বরীর মন্দির সোমপুর বিহার, পাথর নির্মিত বিভিন্ন দেবদেবীর মূর্তি ইত্যাদি প্রমাণ করে যে প্রাচীনকালে এই অঞ্চলে বৌদ্ধ ও হিন্দু ধর্মের বেশ প্রভাব ছিল। সে সময় রাজারা কারুকার্যকচিত বিশাল আয়তনের ধর্ম মন্দির স্থাপনে বেশ আগ্রহ দেখেছিলেন। এছাড়াও পাহাড়পুরে আবিষ্কৃত প্রাচীন মুদ্রার ধরন বিশ্লেষণ করে বলা যায় তখন সমাজে মুদ্রা অর্থনীতির বিকাশ ঘটেছিল। আর মুদ্রা অর্থনীতির বিকাশ সমাজে সামাজিক অসমতা ও স্তর বিন্যাসের অস্তিত্বকে প্রমাণ করে। তাই বলা যায় উদ্দীপকে উল্লিখিত পাহাড়পুরে নিদর্শনসমূহ বিশ্লেষণ করে যেহেতু তৎকালীন বাংলাদেশের সামাজিক ইতিহাস জানা যায় তাই সামাজিক ইতিহাসা জানতে এগুলোর গুরুত্ব অনস্বীকার্য।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
বাংলাদেশের সামাজিক ইতিহাস জানতে উদ্দীপকের নিদর্শনসমূহের গুরুত্ব অস্…
উদ্দীপক
Jessore · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর