শেয়ারFacebookWhatsApp

সুখেন দাসের পেশা সিন্ধু সভ্যতার অর্থনৈতিক ব্যবস্থারই প্রতিচ্ছবি। তুমি কি একমত? উত্তরের সপক্ষে যুক্তি তুলে ধর।

উত্তর: সুখেন দাসের পেশা সিন্ধু সভ্যতার অর্থনৈতিক ব্যবস্থারই প্রতিচ্ছবি বক্তব্যটির সাথে আমি একমত। সিন্ধু সভ্যতা নগরকেন্দ্রিক হলেও অধিকাংশ মানুষ গ্রামে থাকত। কৃষিই ছিল তাদের প্রধান পেশা। অর্থাৎ, সিন্ধু সভ্যতার অর্থনীতির ভিত্তি হলো কৃষি। বৃহৎ শস্যাগার সভ্যতার কৃষি সমৃদ্ধির সাক্ষ্য দেয়। সিন্ধু নদের বন্যার জল জমিকে উর্বর করত, সেই উর্বর জমিতে তারা গম, যব, মুগ, মসুর, তিল প্রভৃতি শস্য চাষ করত। কৃষিকাজের পাশাপাশি সিন্ধু জনগণ পশুপালন করত। তারা মেষ, গরু, ছাগল, প্রভৃতি গৃহপালিত পশু লালন-পালন করত। মূলত সিন্ধু সভ্যতার অর্থনৈতিক ব্যবস্থা ছিল কৃষি ও পশুপালন নির্ভর। উদ্দীপকে উল্লেখিত সুখেন দাস জীবিকার প্রয়োজনে বিভিন্ন ধরনের গৃহপালিত পশু পালন করেন। পাশাপাশি, নিজস্ব জমিতে ধান, গম, ভুট্টাসহ প্রভৃতি চাষ করে থাকেন যা উপরে আলোচিত সিন্ধু সভ্যতার অর্থনৈতিক ব্যবস্থার সাথে সাদৃশ্যপূর্ণ। পরিশেষে, সুখেন দাসের পেশা সিন্ধু সভ্যতার অর্থনৈতিক ব্যবস্থার প্রতিচ্ছবি-এ বক্তব্যটি যথার্থ।

HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 2nd Paper · সৃজনশীল

সুখেন দাসের পেশা সিন্ধু সভ্যতার অর্থনৈতিক ব্যবস্থারই প্রতিচ্ছবি। তু…

উদ্দীপক

সুখেন দাস তার জীবিকার প্রয়োজনে হাস-মুরগি, গরু-ছাগল লালন পালন করে। এর পাশাপাশি তার নিজস্ব জমিতে ধান, গম, ভুট্টাসহ বিভিন্ন ফসল উৎপাদন করে থাকে। এটাই তার পেশা। তার স্ত্রী সংসারের কাজের ফাঁকে স্বামী ও সন্তানের মঙ্গল কামনায় বিভিন্ন দেবতার উপাসনা করে থাকে যা তার কাছে খুবই পছন্দের কাজ।

Dinajpur · 2017

উত্তর

নব্যপ্রস্তর যুগে চাকার আবিষ্কার হয়।

উত্তর

ময়নামতির প্রত্নতাত্ত্বিক নিদর্শনে বৌদ্ধ ধর্মের প্রভাব পরিলক্ষিত হয়। ময়নামতিতে খনন কাজের ফলে প্রাপ্ত নিদর্শন সমূহের মধ্যে শালবনবিহার অন্যতম। মূলত এটি একটি বৌদ্ধ বিহার যেখানে ১১৫টি কক্ষের সন্ধান পাওয়া যায় যা পূজা অর্চনার ক্ষেত্রে ব্যবহৃত হত। এছাড়াও প্রাপ্ত অন্যান্য ধ্বংসাবশেষ যেমন- কোটিলা মুড়া, আনন্দ বিহার থেকে প্রাপ্ত নিদর্শনসমূহের ধর্মীয় তাৎপর্য দেখে মনে হয় তৎকালীন সময়ে এ অঞ্চলে বৌদ্ধধর্মের শক্তিশালী পৃষ্ঠপোষক ছিল এবং বৌদ্ধ ধর্মের ব্যাপ্তি ও প্রসারে সমাজপতিরা কাজ করেছিল।

উত্তর

উদ্দীপকে সুখেন দাসের স্ত্রীর পছন্দের কাজটির সাথে সিন্ধু সভ্যতার সমাজজীবনের ধর্মীয় দিকটির মিল লক্ষ করা যায়। সিন্ধু সমাজে ধর্মবিশ্বাস সম্পর্কে সুস্পষ্ট ধারণা পাওয়া যায় না। কেননা, এখানে কোনো মন্দির বা মঠের চিহ্ন পাওয়া যায় নি। তবে তাদের মধ্যে যে ধর্মবিশ্বাস ছিল সে বিষয়ে কোনো সন্দেহ নেই। সিন্ধু সভ্যতার বিভিন্ন স্থান থেকে প্রাপ্ত পোড়ামাটির মূর্তি থেকে বোঝা যায়, তাদের ধর্মীয় জীবনে মূর্তি পূজার প্রভাব ছিল। প্রাপ্ত মূর্তিসমূহ মূল নারী মূর্তি যা থেকে ধারণা করা হয় তাদের মাঝে মাতৃপূজার প্রচলন ছিল। এছাড়াও প্রাপ্ত সিলমোহর থেকে বোঝা যায় তারা বিভিন্ন দেবতার পূজা করে থাকত। উদ্দীপকে দেখা যায়, সুখেন দাসের স্ত্রী তার স্বামী ও সন্তানের মঙ্গল কামনায় বিভিন্ন দেবতার উপাসনা করে থাকে যা উপরে আলোচিত সিন্ধু সভ্যতার ধর্মীয় জীবনের সাথে সামঞ্জস্যপূর্ণ।

উত্তর

সুখেন দাসের পেশা সিন্ধু সভ্যতার অর্থনৈতিক ব্যবস্থারই প্রতিচ্ছবি বক্তব্যটির সাথে আমি একমত। সিন্ধু সভ্যতা নগরকেন্দ্রিক হলেও অধিকাংশ মানুষ গ্রামে থাকত। কৃষিই ছিল তাদের প্রধান পেশা। অর্থাৎ, সিন্ধু সভ্যতার অর্থনীতির ভিত্তি হলো কৃষি। বৃহৎ শস্যাগার সভ্যতার কৃষি সমৃদ্ধির সাক্ষ্য দেয়। সিন্ধু নদের বন্যার জল জমিকে উর্বর করত, সেই উর্বর জমিতে তারা গম, যব, মুগ, মসুর, তিল প্রভৃতি শস্য চাষ করত। কৃষিকাজের পাশাপাশি সিন্ধু জনগণ পশুপালন করত। তারা মেষ, গরু, ছাগল, প্রভৃতি গৃহপালিত পশু লালন-পালন করত। মূলত সিন্ধু সভ্যতার অর্থনৈতিক ব্যবস্থা ছিল কৃষি ও পশুপালন নির্ভর। উদ্দীপকে উল্লেখিত সুখেন দাস জীবিকার প্রয়োজনে বিভিন্ন ধরনের গৃহপালিত পশু পালন করেন। পাশাপাশি, নিজস্ব জমিতে ধান, গম, ভুট্টাসহ প্রভৃতি চাষ করে থাকেন যা উপরে আলোচিত সিন্ধু সভ্যতার অর্থনৈতিক ব্যবস্থার সাথে সাদৃশ্যপূর্ণ। পরিশেষে, সুখেন দাসের পেশা সিন্ধু সভ্যতার অর্থনৈতিক ব্যবস্থার প্রতিচ্ছবি-এ বক্তব্যটি যথার্থ।
HSCSociology 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?

Combined · 2017

  • ১৬৭
  • ১৮৮
  • ২৭৮
  • ২৮৮

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?

Combined · 2017

  • রাজা
  • হেডম্যান
  • মন্ত্রী
  • কারবারী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?

Combined · 2017

  • স্যার ফজলে হাসান আবেদ
  • শফিকুল ইসলাম
  • ড. হোসনে আরা
  • ড. আখতার হামিদ খান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'অপারেশন সার্চ লাইট' হলো-

Combined · 2017

  • নিরস্ত্র নিরীহ পাকিস্তানীদের ওপর হামলা
  • নিরস্ত্র নিরীহ বাঙালিদের ওপর হামলা
  • পাকিস্তানী শাসক গোষ্ঠীর অপারেশন
  • বাঙালি ও পাকিস্তানীদের যুদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. এ ধরনের সমস্যার কারণ কোনটি?

Combined · 2018

  • আর্থিক সংকট
  • আবাসন সমস্যা
  • অপরিকল্পিত নগরায়ণ
  • যানবাহনের স্বল্পতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. উদ্দীপকের পরিস্থিতি বাংলাদেশের নগর সমাজের কোন সমস্যাকে ইঙ্গিত করে?

Combined · 2018

  • পরিবেশ দূষণ
  • রাজনৈতিক বিশৃঙ্খলা
  • যানজট
  • কর্মহীনতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.বাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?

Combined · 2018

  • অজিত কুমার সেন
  • আবুল ফজল
  • রাধাকমল মুখার্জী
  • এ. কে. নাজমুল করিম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?

Combined · 2018

  • মাতৃতান্ত্রিক
  • পিতৃবাস
  • নয়াবাস
  • মাতৃসূত্রীয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে তার বোনের মেয়ে মিলার বিবাহ অনুষ্ঠিত হয়।Q. উদ্দীপকে বর্ণিত বিবাহ কোন ধরনের?

Combined · 2018

  • প্যারালাল কাজিন
  • ক্রস কাজিন
  • অন্তঃবিবাহ
  • সরোরেট বিবাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জ্ঞাতিসম্পর্ক কী?

Combined · 2019

  • সম্প্রদায়
  • বিবাহ প্রথা
  • জৈবিক বন্ধন
  • পরিবার প্রথা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?

Combined · 2019

  • বান্দরবান
  • সিলেট
  • রাজশাহী
  • রাঙ্গামাটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়ে একটি প্রাচীন যুগের ছবি দেখতে পায়। ছবিটিতে আদিম মানুষের হাতে তীর-ধনুক রয়েছে। এছাড়া গুহার গায়ে চিত্রকর্মে বিভিন্ন বন্য জীবজন্তুর ছবি দেখতে পায়। Q.উদ্দীপকে মমতা এর দেখা ছবিতে কোন প্রত্নতাত্ত্বিক যুগের বৈশিষ্ট্য লক্ষ করা যায়?

Combined · 2025

  • প্রাচীন প্রস্তর যুগ
  • নব্য প্রস্তর যুগ
  • তাম্র যুগ
  • লৌহ যুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?'অপারেশন সার্চ লাইট' হলো-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাবাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে জ্ঞাতিসম্পর্ক কী?মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।