শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে '?' চিহ্নিত স্থানের ক্ষেত্রে কোন উপাদানকে নির্দেশ করছে? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে '?' চিহ্নিত স্থানের ক্ষেত্রে লৌহ উপাদানকে নির্দেশ করা হয়েছে। খ্রিষ্টপূর্ব ১৫০০ অব্দে মধ্যপ্রাচ্যে এবং খ্রিষ্টপূর্ব ৫০০ অব্দে ব্রিটেনে লৌহ যুগের সূচনা হয়। অন্যদিকে এশিয়া মাইনরে হিট্টাইটদের (Hittites) মধ্যে সর্বপ্রথম লৌহ শিল্পের ব্যবহার জানা যায়। এ যুগে লৌহ নির্মিত কুঠার ও লাঙলের ফলা আবিষ্কার হওয়ায় অকর্ষিত ভূমি পরিষ্কার করে কৃষিকাজ আরো সহজ হয়ে ওঠে। লোহার যন্ত্রপাতি ব্যবহারে জমির ফলন আগের তুলনায় বহুগুণে বৃদ্ধি পায়। ফলে মানুষের জাতীয় আয় ও জীবনযাত্রার মান বৃদ্ধি পায়। পাশাপাশি ঘরবাড়ি, আসবাবপত্র, যানবাহন, রাস্তাঘাট, বিভিন্ন ভারি ও হালকা যন্ত্রপাতি নির্মাণে লৌহের ব্যবহার ব্যাপক হারে বৃদ্ধি পায়, যা শিল্পায়ন ও নগরায়ণের বিকাশে সহায়তা করে। এজন্য আধুনিক সমাজ ও সভ্যতাকে লৌহের অবদান হিসেবেই সবাই স্বীকার করেন। আবার লৌহের ব্যবহারের মাধ্যমে চিকিৎসা বিদ্যা শিক্ষা করা সহজ হওয়ায় আধুনিক সমাজে জন্মহার ও মৃত্যুহার উভয়ই বেশ কম। এছাড়া বৈজ্ঞানিক প্রযুক্তি, শিল্পকলা ও স্থাপত্য শিল্পেও লৌহের ব্যবহার ব্যাপকহারে বৃদ্ধি পাওয়ায় বৈজ্ঞানিক চিন্তা-চেতনার উন্মেষ ঘটে। উদ্দীপকের ছকে লক্ষণীয় যে, '?' চিহ্নিত স্থানের চারদিকে নির্দেশক হিসেবে নগরায়ণ ও শিল্পায়নের বিকাশ, জাতীয় আয় ও জীবনযাত্রার মান বৃদ্ধি, বৈজ্ঞানিক চিন্তা-চেতনার উন্মেষ এবং জন্মহার ও মৃত্যুহার কম ইত্যাদির উল্লেখ রয়েছে, যা পূর্বোক্ত লৌহযুগের আলোচনার সাথে সাদৃশ্যপূর্ণ। সুতরাং এ কথা সুস্পষ্ট যে, উদ্দীপকে '?' চিহ্নিত স্থানে 'লৌহযুগে' ব্যবহৃত লৌহ উপাদানকেই নির্দেশ করা হয়েছে।

HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকে '?' চিহ্নিত স্থানের ক্ষেত্রে কোন উপাদানকে নির্দেশ করছে? ব্…

Dhaka · 2017

উত্তর

উয়ারি-বটেশ্বর নরসিংদী জেলায় অবহিত।

উত্তর

প্রত্নতত্ত্ব বলতে বোঝায়, প্রাগৈতিহাসিক সমাজ ও মানুষ সম্পর্কিত বিজ্ঞানভিত্তিক অধ্যয়ন। প্রত্নতত্ত্বের ইংরেজি প্রতিশব্দ 'ArchaeologyArchaeology^{\prime} যা এসেছে গ্রিক শব্দ 'Archaeos(Archaeos^{\prime} (অর্থ-প্রাচীন) আর 'Logia(Logia^{\prime} (অর্থ-অধ্যয়ন বা পাঠ) থেকে। অর্থাৎ- উৎপত্তিগত অর্থে প্রত্নতত্ত্ব অর্থ হচ্ছে 'প্রাচীন বিদ্যা।' ব্রিটিশ প্রত্নতত্ত্ববিদ স্যার ই.বি. টেইলর প্রত্নতত্ত্বের সংজ্ঞা প্রদান করতে গিয়ে বলেন, 'প্রত্নতত্ত্ব হচ্ছে অতীতের ধ্বংসাবশেষ সম্পর্কিত পাঠ।' সুতরাং, উৎপত্তিগত অর্থ এবং টেইলর প্রদত্ত সংজ্ঞার আলোকে বলা যায় যে, অতীতকালের মানুষের ব্যবহার্য দ্রব্যসামগ্রী, হাতিয়ার, বাসগৃহ ইত্যাদির ধ্বংসাবশেষ পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে সেসময়ের সামাজিক জীবনের অধ্যয়নই হলো প্রত্নতত্ত্ব।

উত্তর

উদ্দীপকে '?' চিহ্নিত স্থানের ক্ষেত্রে লৌহ উপাদানকে নির্দেশ করা হয়েছে। খ্রিষ্টপূর্ব ১৫০০ অব্দে মধ্যপ্রাচ্যে এবং খ্রিষ্টপূর্ব ৫০০ অব্দে ব্রিটেনে লৌহ যুগের সূচনা হয়। অন্যদিকে এশিয়া মাইনরে হিট্টাইটদের (Hittites) মধ্যে সর্বপ্রথম লৌহ শিল্পের ব্যবহার জানা যায়। এ যুগে লৌহ নির্মিত কুঠার ও লাঙলের ফলা আবিষ্কার হওয়ায় অকর্ষিত ভূমি পরিষ্কার করে কৃষিকাজ আরো সহজ হয়ে ওঠে। লোহার যন্ত্রপাতি ব্যবহারে জমির ফলন আগের তুলনায় বহুগুণে বৃদ্ধি পায়। ফলে মানুষের জাতীয় আয় ও জীবনযাত্রার মান বৃদ্ধি পায়। পাশাপাশি ঘরবাড়ি, আসবাবপত্র, যানবাহন, রাস্তাঘাট, বিভিন্ন ভারি ও হালকা যন্ত্রপাতি নির্মাণে লৌহের ব্যবহার ব্যাপক হারে বৃদ্ধি পায়, যা শিল্পায়ন ও নগরায়ণের বিকাশে সহায়তা করে। এজন্য আধুনিক সমাজ ও সভ্যতাকে লৌহের অবদান হিসেবেই সবাই স্বীকার করেন। আবার লৌহের ব্যবহারের মাধ্যমে চিকিৎসা বিদ্যা শিক্ষা করা সহজ হওয়ায় আধুনিক সমাজে জন্মহার ও মৃত্যুহার উভয়ই বেশ কম। এছাড়া বৈজ্ঞানিক প্রযুক্তি, শিল্পকলা ও স্থাপত্য শিল্পেও লৌহের ব্যবহার ব্যাপকহারে বৃদ্ধি পাওয়ায় বৈজ্ঞানিক চিন্তা-চেতনার উন্মেষ ঘটে। উদ্দীপকের ছকে লক্ষণীয় যে, '?' চিহ্নিত স্থানের চারদিকে নির্দেশক হিসেবে নগরায়ণ ও শিল্পায়নের বিকাশ, জাতীয় আয় ও জীবনযাত্রার মান বৃদ্ধি, বৈজ্ঞানিক চিন্তা-চেতনার উন্মেষ এবং জন্মহার ও মৃত্যুহার কম ইত্যাদির উল্লেখ রয়েছে, যা পূর্বোক্ত লৌহযুগের আলোচনার সাথে সাদৃশ্যপূর্ণ। সুতরাং এ কথা সুস্পষ্ট যে, উদ্দীপকে '?' চিহ্নিত স্থানে 'লৌহযুগে' ব্যবহৃত লৌহ উপাদানকেই নির্দেশ করা হয়েছে।

উত্তর

হ্যাঁ, আমি এ বিষয়ে একমত যে, আধুনিক সভ্যতার বিকাশ সাধনে উদ্দীপক দ্বারা নির্দেশকৃত উপাদান তথা লৌহ সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিধায় লৌহকে আধুনিক সভ্যতার মূলভিত্তি বলা হয়। নিচে এ বিষয়ে আমার যুক্তি উপস্থাপন করা হলো- আমরা জানি, লোহার ব্যবহার মানবসভ্যতার বিকাশে এক যুগান্তকারী পদক্ষেপ। কেননা ব্রোঞ্জের তুলনায় লৌহ মজবুত এবং দামে সস্তা। এর ব্যবহারও সহজসাধ্য। কৃষির উদ্ভব যেমন মানুষের জীবনধারাকে পাল্টে দিয়েছিল, তেমনি লৌহের ব্যবহারও কালক্রমে মানুষের জীবনধারায় বিরাট পরিবর্তন বয়ে আনে। লৌহ নির্মিত যন্ত্রপাতি ব্যবহারের ফলে ফসল উৎপাদন পূর্বের তুলনায় বহুগুণে বৃদ্ধি পায়। লৌহভিত্তিক শিল্পকারখানা গড়ে ওঠায় মানুষের কর্মসংস্থানের নতুন নতুন ক্ষেত্র সৃষ্টি হয়। উৎপাদন ক্ষেত্র থেকে শুরু করে প্রাত্যহিক জীবনের সকল ক্ষেত্রে লৌহের ব্যাপক ব্যবহার পরিলক্ষিত হয়। ফলে আয়ও বৃদ্ধি পায়। আবার ঘরবাড়ি নির্মাণ, আসবাবপত্র, রাস্তাঘাট, হালকা ও ভারী যন্ত্রপাতি প্রভৃতি নির্মাণে লৌহের ব্যবহার নগরায়ণ ও শিল্পায়নকে তরান্বিত করে। এর পাশাপাশি বৈজ্ঞানিক প্রযুক্তি, শিল্পকলা ও স্থাপত্য শিল্পেও লৌহের ব্যবহার বৃদ্ধি পায়। সর্বোপরি লৌহের আবিষ্কার ও ব্যবহার আধুনিক সভ্যতার সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এজন্যই বলা হয়ে থাকে যে, আধুনিক মানব সভ্যতার ভিত্তি লৌহ যুগের গর্ভেই অঙ্কুরিত হয়েছিল। উপর্যুক্ত আলোচনা শেষে দৃঢ়তার সাথেই বলা যায় যে, লৌহের ব্যবহারের ফলেই আধুনিক সভ্যতার মূলভিত্তি স্থাপিত হয়েছে।
HSCSociology 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?

Combined · 2017

  • ১৬৭
  • ১৮৮
  • ২৭৮
  • ২৮৮

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?

Combined · 2017

  • রাজা
  • হেডম্যান
  • মন্ত্রী
  • কারবারী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?

Combined · 2017

  • স্যার ফজলে হাসান আবেদ
  • শফিকুল ইসলাম
  • ড. হোসনে আরা
  • ড. আখতার হামিদ খান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'অপারেশন সার্চ লাইট' হলো-

Combined · 2017

  • নিরস্ত্র নিরীহ পাকিস্তানীদের ওপর হামলা
  • নিরস্ত্র নিরীহ বাঙালিদের ওপর হামলা
  • পাকিস্তানী শাসক গোষ্ঠীর অপারেশন
  • বাঙালি ও পাকিস্তানীদের যুদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. এ ধরনের সমস্যার কারণ কোনটি?

Combined · 2018

  • আর্থিক সংকট
  • আবাসন সমস্যা
  • অপরিকল্পিত নগরায়ণ
  • যানবাহনের স্বল্পতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. উদ্দীপকের পরিস্থিতি বাংলাদেশের নগর সমাজের কোন সমস্যাকে ইঙ্গিত করে?

Combined · 2018

  • পরিবেশ দূষণ
  • রাজনৈতিক বিশৃঙ্খলা
  • যানজট
  • কর্মহীনতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.বাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?

Combined · 2018

  • অজিত কুমার সেন
  • আবুল ফজল
  • রাধাকমল মুখার্জী
  • এ. কে. নাজমুল করিম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?

Combined · 2018

  • মাতৃতান্ত্রিক
  • পিতৃবাস
  • নয়াবাস
  • মাতৃসূত্রীয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে তার বোনের মেয়ে মিলার বিবাহ অনুষ্ঠিত হয়।Q. উদ্দীপকে বর্ণিত বিবাহ কোন ধরনের?

Combined · 2018

  • প্যারালাল কাজিন
  • ক্রস কাজিন
  • অন্তঃবিবাহ
  • সরোরেট বিবাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জ্ঞাতিসম্পর্ক কী?

Combined · 2019

  • সম্প্রদায়
  • বিবাহ প্রথা
  • জৈবিক বন্ধন
  • পরিবার প্রথা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?

Combined · 2019

  • বান্দরবান
  • সিলেট
  • রাজশাহী
  • রাঙ্গামাটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়ে একটি প্রাচীন যুগের ছবি দেখতে পায়। ছবিটিতে আদিম মানুষের হাতে তীর-ধনুক রয়েছে। এছাড়া গুহার গায়ে চিত্রকর্মে বিভিন্ন বন্য জীবজন্তুর ছবি দেখতে পায়। Q.উদ্দীপকে মমতা এর দেখা ছবিতে কোন প্রত্নতাত্ত্বিক যুগের বৈশিষ্ট্য লক্ষ করা যায়?

Combined · 2025

  • প্রাচীন প্রস্তর যুগ
  • নব্য প্রস্তর যুগ
  • তাম্র যুগ
  • লৌহ যুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?'অপারেশন সার্চ লাইট' হলো-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাবাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে জ্ঞাতিসম্পর্ক কী?মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।

উদ্দীপকে '?' চিহ্নিত স্থানের ক্ষেত্রে কোন উপাদানকে নির্দেশ করছে? ব্… | Prosthuti