শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে কোন সভ্যতার প্রতি ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে সিন্ধু সভ্যতার প্রতি ইঙ্গিত করা হয়েছে। নিম্নে তা ব্যাখ্যা করা হলো :. ভারতীয় উপমহাদেশের প্রাচীনতম নগর সভ্যতা হচ্ছে সিন্ধু সভ্যতা। এই সভ্যতা সিন্ধু নদীর তীরে গড়ে উঠেছিল। এটিকে মহেঞ্জোদারো বা হরপ্পা সভ্যতাও বলা হয়। এই সভ্যতায় সুশৃংখল নগর জীবন গড়ে উঠেছিল। সিন্ধু সভ্যতায় চলাচলের জন্য প্রশস্ত রাস্তা, রাস্তার পাশে সারিবদ্ধ ল্যাম্পপোস্ট, পয়:নালা, স্নানাগার, শস্যাগার, কূপ, সাংস্কৃতিক প্রতিষ্ঠান ইত্যাদি ধ্বংসাবশেষ আবিষ্কৃত হয়েছে যা একটি পরিকল্পিত নগরীকে নির্দেশ করে। এই নিদর্শনগুলোর মাধ্যমে বুঝা যায়, এখানে উন্নত নাগরিক জীবনের জন্য প্রয়োজনীয় প্রায় সকল ব্যবস্থাই উপস্থিত ছিল। উদ্দীপকেও তাহসিন ইতিহাস পড়ে যে সভ্যতা সম্পর্কে জ্ঞান লাভ করে, সে সভ্যতায় নাগরিকদের জন্য আধুনিক জীবন যাপনে সুযোগ-সুবিধা ছিল। একইসাথে একতলা-দোতলা বাড়ি, সুপ্রশস্থ রাস্তা, পরিকল্পিত আবাসিক ও পয়:নিষ্কাশন ব্যবস্থা ইত্যাদির উপস্থিতি ছিল। যা মূলত সিন্ধু সভ্যতাকেই নির্দেশ করে। তাই বলা যায়, উদ্দীপকে সিন্ধু সভ্যতার প্রতি ইঙ্গিত করা হয়েছে।

HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকে কোন সভ্যতার প্রতি ইঙ্গিত করা হয়েছে? ব্যাখ্যা কর।

উদ্দীপক

ইতিহাস অধ্যয়ন করে তাহসিনন পাক-ভারত উপমহাদেশের একটি প্রাচীন সভ্যতার বিষয়ে জ্ঞান লাভ করে। এই সভ্যতার বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এতে রয়েছে আধুনিক নাগরিক জীবনের সকল সুযোগ সুবিধা। একতলা-দোতলা বাড়ি, সুপ্রশস্থ রাস্তা, পরিকল্পিত আবাসিক ও পয়:নিষ্কাশন ব্যবস্থা ইত্যাদির উপস্থিতি ছিল বলে সে জানতে পারে।

Dhaka · 2022

উত্তর

জাভা মানব প্রাচীম প্রস্তর যুগের অধিবাসী।

উত্তর

প্রাচীন মুদ্রার মাধ্যমে কোন বংশ বা শাসকের শাসনকাল, সাম্রাজ্যসীমা, সাংস্কৃতিক ও অর্থনৈতিক অবস্থা জানা যায়। সাধারণভাবে মুদ্রায় খোদিত সন তারিখ থেকে কোন রাজবংশ বা নির্দিষ্ট রাজার শাসনকাল ও বংশ পরম্পরা সম্পর্কে ধারণা লাভ করা যায়। মুদ্রার প্রাপ্তির ধারা সাম্রাজ্যের ভৌগলিক বিস্তৃতি সম্পর্কেও তথ্য পাওয়া যায়। এছাড়া মুদ্রায় ব্যবহৃত ধাতু এবং তার পরিমান সে সময়কার অর্থনৈতিক অবস্থা সম্পর্কে আভাস দেয়। তাই প্রত্নতত্ত্বের উৎস হিসেবে মুদ্রার ভূমিকা অনেক।

উত্তর

উদ্দীপকে সিন্ধু সভ্যতার প্রতি ইঙ্গিত করা হয়েছে। নিম্নে তা ব্যাখ্যা করা হলো :. ভারতীয় উপমহাদেশের প্রাচীনতম নগর সভ্যতা হচ্ছে সিন্ধু সভ্যতা। এই সভ্যতা সিন্ধু নদীর তীরে গড়ে উঠেছিল। এটিকে মহেঞ্জোদারো বা হরপ্পা সভ্যতাও বলা হয়। এই সভ্যতায় সুশৃংখল নগর জীবন গড়ে উঠেছিল। সিন্ধু সভ্যতায় চলাচলের জন্য প্রশস্ত রাস্তা, রাস্তার পাশে সারিবদ্ধ ল্যাম্পপোস্ট, পয়:নালা, স্নানাগার, শস্যাগার, কূপ, সাংস্কৃতিক প্রতিষ্ঠান ইত্যাদি ধ্বংসাবশেষ আবিষ্কৃত হয়েছে যা একটি পরিকল্পিত নগরীকে নির্দেশ করে। এই নিদর্শনগুলোর মাধ্যমে বুঝা যায়, এখানে উন্নত নাগরিক জীবনের জন্য প্রয়োজনীয় প্রায় সকল ব্যবস্থাই উপস্থিত ছিল। উদ্দীপকেও তাহসিন ইতিহাস পড়ে যে সভ্যতা সম্পর্কে জ্ঞান লাভ করে, সে সভ্যতায় নাগরিকদের জন্য আধুনিক জীবন যাপনে সুযোগ-সুবিধা ছিল। একইসাথে একতলা-দোতলা বাড়ি, সুপ্রশস্থ রাস্তা, পরিকল্পিত আবাসিক ও পয়:নিষ্কাশন ব্যবস্থা ইত্যাদির উপস্থিতি ছিল। যা মূলত সিন্ধু সভ্যতাকেই নির্দেশ করে। তাই বলা যায়, উদ্দীপকে সিন্ধু সভ্যতার প্রতি ইঙ্গিত করা হয়েছে।

উত্তর

উদ্দীপকে বর্ণিত সভ্যতা তথা সিন্ধু সভ্যতার প্রভাব বিশ্লেষণের মাধ্যমে সভ্যতাটির সমাজতাত্ত্বিক গুরুত্ব লিপিবদ্ধ করতে পারে। নিম্নে তা বিশ্লেষণ করা হলো : সিন্ধু সভ্যতা কেবল মহেঞ্জোদারো ও হরপ্পার মধ্যে সীমাবদ্ধ ছিল না। বরং পূর্ব পাঞ্জাবের রূপড় থেকে শুরু করে গুজরাটের কুচ অঞ্চল পর্যন্ত সিন্ধু সভ্যতা বিস্তৃতি লাভ করেছিল। আয়তনের দিক থেকে এই সভ্যতা উত্তর-দক্ষিণে ১১০০ কিমি এর বেশি এবং পূর্ব-পশ্চিমে ১৬০০ কিমি এর অধিক এলাকা জুড়ে বিকশিত হয়েছিল। সিন্ধু সভ্যতা থেকে আবিষ্কৃত ধ্বংসাবশেষ তথা প্রত্নতাত্ত্বিক নিদর্শন থেকে সহজে অনুমান করা যায় যে আর্য সভ্যতার আগেও এই উপমহাদেশে উন্নত নগর সভ্যতার বিকাশ ঘটেছিল। লিপিবদ্ধ করার জন্য সিন্ধু সভ্যতার বিস্তৃতি উল্লেখ করা যেতে পারে, যা মূলত সভ্যতাটির শক্তিশালী প্রভাবকে তুলে ধরে। সিন্ধু সভ্যতায় নাগরিকদের আধুনিক জীবন যাপনের জন্য সকল সুযোগ-সুবিধা ছিল। সেখানে একতলা-দোতলা বাড়ির পাশাপাশি, সুপ্রশস্থ রাস্তা, স্নানাগার, সড়কে ল্যাম্পপোস্ট, শস্যাগার ইত্যাদির মাধ্যমে বুঝা যায় সে সময় অনেক আধুনিক সভ্যতা ছিল। তাহসিন এর লেখায় এই বিষয়গুলো তুলে ধরা প্রয়োজন। এছাড়াও এই সভ্যতার আধুনিক রীতিনীতি ও নির্মাণ কৌশল আর্যরা গ্রহণ করেছিল, যা বিবর্তিত হয়ে বর্তমান ভারতীয় সমাজে গড়ে উঠেছে। এই বিষয়টিও সুস্পষ্টভাবে ফুটে ওঠার প্রয়োজন।
HSCSociology 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?

Combined · 2017

  • ১৬৭
  • ১৮৮
  • ২৭৮
  • ২৮৮

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?

Combined · 2017

  • রাজা
  • হেডম্যান
  • মন্ত্রী
  • কারবারী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?

Combined · 2017

  • স্যার ফজলে হাসান আবেদ
  • শফিকুল ইসলাম
  • ড. হোসনে আরা
  • ড. আখতার হামিদ খান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'অপারেশন সার্চ লাইট' হলো-

Combined · 2017

  • নিরস্ত্র নিরীহ পাকিস্তানীদের ওপর হামলা
  • নিরস্ত্র নিরীহ বাঙালিদের ওপর হামলা
  • পাকিস্তানী শাসক গোষ্ঠীর অপারেশন
  • বাঙালি ও পাকিস্তানীদের যুদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. এ ধরনের সমস্যার কারণ কোনটি?

Combined · 2018

  • আর্থিক সংকট
  • আবাসন সমস্যা
  • অপরিকল্পিত নগরায়ণ
  • যানবাহনের স্বল্পতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. উদ্দীপকের পরিস্থিতি বাংলাদেশের নগর সমাজের কোন সমস্যাকে ইঙ্গিত করে?

Combined · 2018

  • পরিবেশ দূষণ
  • রাজনৈতিক বিশৃঙ্খলা
  • যানজট
  • কর্মহীনতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.বাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?

Combined · 2018

  • অজিত কুমার সেন
  • আবুল ফজল
  • রাধাকমল মুখার্জী
  • এ. কে. নাজমুল করিম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?

Combined · 2018

  • মাতৃতান্ত্রিক
  • পিতৃবাস
  • নয়াবাস
  • মাতৃসূত্রীয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে তার বোনের মেয়ে মিলার বিবাহ অনুষ্ঠিত হয়।Q. উদ্দীপকে বর্ণিত বিবাহ কোন ধরনের?

Combined · 2018

  • প্যারালাল কাজিন
  • ক্রস কাজিন
  • অন্তঃবিবাহ
  • সরোরেট বিবাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জ্ঞাতিসম্পর্ক কী?

Combined · 2019

  • সম্প্রদায়
  • বিবাহ প্রথা
  • জৈবিক বন্ধন
  • পরিবার প্রথা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?

Combined · 2019

  • বান্দরবান
  • সিলেট
  • রাজশাহী
  • রাঙ্গামাটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়ে একটি প্রাচীন যুগের ছবি দেখতে পায়। ছবিটিতে আদিম মানুষের হাতে তীর-ধনুক রয়েছে। এছাড়া গুহার গায়ে চিত্রকর্মে বিভিন্ন বন্য জীবজন্তুর ছবি দেখতে পায়। Q.উদ্দীপকে মমতা এর দেখা ছবিতে কোন প্রত্নতাত্ত্বিক যুগের বৈশিষ্ট্য লক্ষ করা যায়?

Combined · 2025

  • প্রাচীন প্রস্তর যুগ
  • নব্য প্রস্তর যুগ
  • তাম্র যুগ
  • লৌহ যুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?'অপারেশন সার্চ লাইট' হলো-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাবাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে জ্ঞাতিসম্পর্ক কী?মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।