তাহসিন উদ্দীপকে বর্ণিত সভ্যতাটির সমাজতাত্ত্বিক গুরুত্ব কিভাবে লিপিবদ্ধ করতে পারে? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত সভ্যতা তথা সিন্ধু সভ্যতার প্রভাব বিশ্লেষণের মাধ্যমে সভ্যতাটির সমাজতাত্ত্বিক গুরুত্ব লিপিবদ্ধ করতে পারে। নিম্নে তা বিশ্লেষণ করা হলো : সিন্ধু সভ্যতা কেবল মহেঞ্জোদারো ও হরপ্পার মধ্যে সীমাবদ্ধ ছিল না। বরং পূর্ব পাঞ্জাবের রূপড় থেকে শুরু করে গুজরাটের কুচ অঞ্চল পর্যন্ত সিন্ধু সভ্যতা বিস্তৃতি লাভ করেছিল। আয়তনের দিক থেকে এই সভ্যতা উত্তর-দক্ষিণে ১১০০ কিমি এর বেশি এবং পূর্ব-পশ্চিমে ১৬০০ কিমি এর অধিক এলাকা জুড়ে বিকশিত হয়েছিল। সিন্ধু সভ্যতা থেকে আবিষ্কৃত ধ্বংসাবশেষ তথা প্রত্নতাত্ত্বিক নিদর্শন থেকে সহজে অনুমান করা যায় যে আর্য সভ্যতার আগেও এই উপমহাদেশে উন্নত নগর সভ্যতার বিকাশ ঘটেছিল। লিপিবদ্ধ করার জন্য সিন্ধু সভ্যতার বিস্তৃতি উল্লেখ করা যেতে পারে, যা মূলত সভ্যতাটির শক্তিশালী প্রভাবকে তুলে ধরে। সিন্ধু সভ্যতায় নাগরিকদের আধুনিক জীবন যাপনের জন্য সকল সুযোগ-সুবিধা ছিল। সেখানে একতলা-দোতলা বাড়ির পাশাপাশি, সুপ্রশস্থ রাস্তা, স্নানাগার, সড়কে ল্যাম্পপোস্ট, শস্যাগার ইত্যাদির মাধ্যমে বুঝা যায় সে সময় অনেক আধুনিক সভ্যতা ছিল। তাহসিন এর লেখায় এই বিষয়গুলো তুলে ধরা প্রয়োজন। এছাড়াও এই সভ্যতার আধুনিক রীতিনীতি ও নির্মাণ কৌশল আর্যরা গ্রহণ করেছিল, যা বিবর্তিত হয়ে বর্তমান ভারতীয় সমাজে গড়ে উঠেছে। এই বিষয়টিও সুস্পষ্টভাবে ফুটে ওঠার প্রয়োজন।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
তাহসিন উদ্দীপকে বর্ণিত সভ্যতাটির সমাজতাত্ত্বিক গুরুত্ব কিভাবে লিপিব…
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর