উপমহাদেশের সামাজিক ইতিহাস জানতে উক্ত নগর সভ্যতার গুরুত্ব অপরিসীম - বিশ্লেষণ কর।
উত্তর: উপমহাদেশের সামাজিক ইতিহাস জানতে উক্ত নগর সভ্যতার গুরুত্ব অপরিসীম। নিম্নে উক্তিটি ব্যাখ্যা করা হলো : প্রত্নতাত্ত্বিক নিদর্শন যেকোনো দেশ কিংবা জাতির ইতিহাস রচনায় অন্যতম গুরুত্বপূর্ণ উৎস হিসেবে স্বীকৃত। আর সিন্ধু সভ্যতা যেহেতু ভারতীয় উপমহাদেশ একটি প্রাচীন ও সমৃদ্ধ সভ্যতা, তাই এখানে প্রাপ্ত নিদর্শন এর সাহায্যে এ অঞ্চলের সামাজিক ইতিহাসের গতি প্রকৃতি সহজে অনুধাবন করা সম্ভব। সিন্ধু সভ্যতা ভারতীয় উপমহাদেশে আর্থসামাজিক, সাংস্কৃতিক এবং সামাজিক কাঠামো রূপায়ণের সুদূরপ্রসারী ভাব রেখেছে। এসব প্রাপ্ত ধ্বংসাবশেষ থেকে দেখা যায়, এ অঞ্চলের মানুষ প্রাচীনকাল থেকেই সুশৃঙ্খল এবং উন্নত জীবন যাপন করতো। এ সভ্যতায় চার ধরনের শ্রেণী প্রথা খুঁজে পাওয়া যায়। প্রথম শ্রেণীতে ছিল শাসক, পুরোহিত, চিকিৎসক, জ্যোতিষী। দ্বিতীয় শ্রেণীতে যোদ্ধা, তৃতীয় শ্রেণীতে ব্যবসায়ী ও কারিগর এবং চতুর্থ শ্রেণীতে কৃষক, জেলে, তাঁতী প্রভৃতি। এই স্তরবিন্যাস অনেকটা হিন্দুদের জাতিবর্ণ প্রথার অনুরূপ। এ সভ্যতার মানুষের সামাজিক রীতিনীতি, প্রথা, ধ্যান-ধারণা আর্যরা অনুকরণ করেছিল। এমনকি হিন্দু ধর্মের অনেক মৌলিক ধারণাও এই সভ্যতা থেকে গৃহীত বলে অনুমান করা হয়। তাই বলা যায়, উপমহাদেশের সামাজিক ইতিহাস জানতে উক্ত নগর সভ্যতার গুরুত্ব অপরিসীম - উক্তিটি যথার্থ।
HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Sociology 2nd Paper · সৃজনশীল
উপমহাদেশের সামাজিক ইতিহাস জানতে উক্ত নগর সভ্যতার গুরুত্ব অপরিসীম - …
উদ্দীপক
Rajshahi · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর