শেয়ারFacebookWhatsApp

'ধাতুর ব্যবহার মানবজীবনকে অধিকতর সহজ করেছে'- বুঝিয়ে লেখো ।

উত্তর: তামা, ব্রোঞ্জ ও লোহার মতো ধাতুর আবিষ্কার এবং ব্যবহার নিঃসন্দেহে মানবজীবনকে সহজ করে তুলেছে। প্রত্নতাত্ত্বিক খনন থেকে আবিষ্কৃত বিভিন্ন নিদর্শন বিশ্লেষণ করে আমরা জানতে পারি, প্রাচীন প্রস্তর ও নব্যপ্রস্তর যুগে মানুষ দৈনন্দিন জীবনে পাথরের তৈরি নানা জিনিস বা হাতিয়ার ব্যবহার করত। এসব বস্তু তৈরি করা যেমন ছিল কষ্টসাধ্য তেমনি অনেক ক্ষেত্রেই পাথর নির্মিত বস্তু ব্যবহার করাও যেত না। খ্রিষ্টপূর্ব ৩০০০ অব্দে যখন তাম্র ও ব্রোঞ্জ ব্যবহারের কলাকৌশল মানুষ শিখে ফেলল তখনই মানুষের জীবনযাপন অনেকখানি সহজ হয়ে গেল । পরবর্তী সময়ে যখন লোহার ব্যবহার শুরু হলো তখন সভ্যতা একলাফে অনেক দূর এগিয়ে গেল। মানুষ সহজেই জীবনযাপনের জন্য প্রয়োজনীয় অনেক জিনিস ধাতু দিয়ে তৈরি করতে পারল। যা সভ্যতাকে এগিয়ে দেওয়ার পাশাপাশি মানুষের জীবনযাপনকেও অনেক সহজ করে তুলল ।

HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 2nd Paper · সৃজনশীল

'ধাতুর ব্যবহার মানবজীবনকে অধিকতর সহজ করেছে'- বুঝিয়ে লেখো ।

উদ্দীপক

সমাজবিজ্ঞানের শিক্ষক হাসিব সাহেবের অভিমত, প্রথম পর্যায়ে মানুষ ফলমূল সংগ্রহ ও পশু শিকার করার প্রয়োজনে এক স্থান হতে অন্য স্থানে ঘুরে বেড়াতো। পরবর্তী পর্যায়ে একটি বিশেষ উদ্ভাবন মানব সমাজে এক মহাবিপ্লব ঘটায়। যাযাবর জীবন, উৎপাদন, পরিবারসহ সর্বত্র এর প্রভাব পড়ে। খাদ্য সংগ্রহকারী মানুষ খাদ্য উৎপাদনকারীতে পরিণত হয়।

Combined · 2019

উত্তর

সভ্যতা বলতে বোঝায় মানুষের চেষ্টার ফলে অর্জিত এমন এক সার্বিক সাফল্য যা সংস্কৃতির একটি উন্নততর পর্যায়কে নির্দেশ করে ।

উত্তর

তামা, ব্রোঞ্জ ও লোহার মতো ধাতুর আবিষ্কার এবং ব্যবহার নিঃসন্দেহে মানবজীবনকে সহজ করে তুলেছে। প্রত্নতাত্ত্বিক খনন থেকে আবিষ্কৃত বিভিন্ন নিদর্শন বিশ্লেষণ করে আমরা জানতে পারি, প্রাচীন প্রস্তর ও নব্যপ্রস্তর যুগে মানুষ দৈনন্দিন জীবনে পাথরের তৈরি নানা জিনিস বা হাতিয়ার ব্যবহার করত। এসব বস্তু তৈরি করা যেমন ছিল কষ্টসাধ্য তেমনি অনেক ক্ষেত্রেই পাথর নির্মিত বস্তু ব্যবহার করাও যেত না। খ্রিষ্টপূর্ব ৩০০০ অব্দে যখন তাম্র ও ব্রোঞ্জ ব্যবহারের কলাকৌশল মানুষ শিখে ফেলল তখনই মানুষের জীবনযাপন অনেকখানি সহজ হয়ে গেল । পরবর্তী সময়ে যখন লোহার ব্যবহার শুরু হলো তখন সভ্যতা একলাফে অনেক দূর এগিয়ে গেল। মানুষ সহজেই জীবনযাপনের জন্য প্রয়োজনীয় অনেক জিনিস ধাতু দিয়ে তৈরি করতে পারল। যা সভ্যতাকে এগিয়ে দেওয়ার পাশাপাশি মানুষের জীবনযাপনকেও অনেক সহজ করে তুলল ।

উত্তর

উদ্দীপকে মানুষের প্রথম পর্যায়ের জীবনধারা প্রাচীন প্রস্তর যুগকে নির্দেশ করছে। প্রাচীন প্রস্তর যুগ মানব ইতিহাসের সব থেকে দীর্ঘতম যুগ। খ্রিষ্টপূর্ব পাঁচ- ছয় লক্ষ বছর থেকে শুরু হয়ে খ্রিষ্টপূর্ব ১০ হাজার বছর পর্যন্ত এ যুগ স্থায়ী হয়। সাধারণ অর্থে প্রাচীনকালের যে সময় মানুষ পাথরের তৈরি হাতিয়ারকে ভিত্তি করে জীবন নির্বাহ করত সেই যুগের নাম প্রাচীন প্রস্তর যুগ। এ যুগে মানুষ খাদ্য সংগ্রহ অর্থনীতিনির্ভর ছিল। তারা ফলমূল সংগ্রহ, বন্য পশু শিকার ও মাছ ধরে জীবনধারণ করত। যেমনটি উদ্দীপকে বলা হয়েছে। উদ্দীপকের শিক্ষক বলেছেন, মানুষ প্রথম পর্যায়ে ফলমূল সংগ্রহ ও পশু শিকার করে জীবনধারণ করত। এ কারণে সে এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে বেড়াতো। যা উপরে বর্ণিত প্রাচীন প্রস্তর যুগকেই নির্দেশ করে। এ যুগে খাদ্য সংগ্রহের জন্য মানুষ বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতো বলে তাদের মধ্যে স্থায়ীভাবে বসবাসের চিন্তা-চেতনা গড়ে ওঠেনি। তারা যাযাবর জীবনযাপনে অভ্যস্ত ছিল। খাদ্য সংগ্রহ ও আত্মরক্ষার প্রয়োজনে সাময়িকভাবে তারা সংঘবদ্ধ জীবন গড়ে তুলত। প্রাচীন প্রস্তর যুগের মানুষের জীবন ছিল সীমিত গণ্ডিতে আবদ্ধ এবং প্রকৃতিনির্ভর। উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে তাই বলা যায়, উদ্দীপকে মানুষের প্রথম পর্যায়ের জীবনধারা প্রাচীন প্রস্তর যুগের ইঙ্গিতবহ।

উত্তর

উদ্দীপকে বিশেষ উদ্ভাবন দ্বারা কৃষির উদ্ভাবনকে বোঝানো হয়েছে, যা মানবসভ্যতার বিকাশে বিশেষ ভূমিকা রেখেছে। নব্যপ্রস্তর যুগের অধিবাসীরাই প্রথম বীজ বপন, গাছ লাগানো, ফসলকাটা এবং তা প্রক্রিয়াজাতকরণ করে কৃষিকাজের সূচনা করে। এই কৃষি অর্থনীতি নব্যপ্রস্তর যুগের অধিবাসীদের স্বনির্ভরতার দিকে অগ্রসর হতে সাহায্য করেছে। খাদ্যের নিশ্চয়তা আসার পরে তারা তাদের চিন্তা উদ্ভাবনী কাজের ক্ষেত্রে ব্যবহার করে। কৃষি উৎপাদন করে তাদের প্রয়োজন মিটানোর পর যখন কিছু অবশিষ্ট থাকতে শুরু করলো, তখন স্বাভাবিকভাবেই তাদের কৃষিতে শ্রমের প্রয়োজন কমে যায় এবং তারা হাতের তৈরি কিংবা গৃহে বসে তৈরি করা যায় এমন কাজের দিকে মনোনিবেশ করলো। আর তাদের এ হস্ত শিল্পকে কেন্দ্র করে গড়ে উঠলো বাজার। কৃষির পাশাপাশি তারা অকৃষিজ পেশায় নিয়োজিত হতে শুরু করলো যা এক সময় নগর সভ্যতার বিকাশ ঘটাতে থাকে । নব্যপ্রস্তর যুগের অধিবাসীরা একেক জন একেক এলাকায় সীমানা নির্ধারণ করে কৃষিকাজ শুরু করে। তখন থেকে ভূমিতে অলিখিতভাবে ব্যক্তি মালিকানার একটি ধরন গড়ে উঠে। সমাজে আয় ও পেশার তারতম্যের ভিন্নতা দেখা দেয়। ফলে সমাজে স্তরবিন্যাসের স্বাভাবিক একটি কাঠামো তৈরি হয়। এ যুগেই কৃষিকে কেন্দ্র করে সভ্য জীবনের সূত্রপাত ঘটে। আগের যুগের অবাধ যৌনাচার কমে আসে এবং তারা যাযাবর জীবন ত্যাগ করে স্থায়ীভাবে বসবাস শুরু করে। উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে তাই বলা যায়, মানব সভ্যতার বিকাশে নব্যপ্রস্তর যুগের এই কৃষি উদ্ভাবনের ভূমিকাকে কোনোভাবেই অস্বীকার করার উপায় নেই ।
HSCSociology 2nd PaperCombined 2019
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?

Combined · 2017

  • ১৬৭
  • ১৮৮
  • ২৭৮
  • ২৮৮

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?

Combined · 2017

  • রাজা
  • হেডম্যান
  • মন্ত্রী
  • কারবারী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?

Combined · 2017

  • স্যার ফজলে হাসান আবেদ
  • শফিকুল ইসলাম
  • ড. হোসনে আরা
  • ড. আখতার হামিদ খান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'অপারেশন সার্চ লাইট' হলো-

Combined · 2017

  • নিরস্ত্র নিরীহ পাকিস্তানীদের ওপর হামলা
  • নিরস্ত্র নিরীহ বাঙালিদের ওপর হামলা
  • পাকিস্তানী শাসক গোষ্ঠীর অপারেশন
  • বাঙালি ও পাকিস্তানীদের যুদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. এ ধরনের সমস্যার কারণ কোনটি?

Combined · 2018

  • আর্থিক সংকট
  • আবাসন সমস্যা
  • অপরিকল্পিত নগরায়ণ
  • যানবাহনের স্বল্পতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. উদ্দীপকের পরিস্থিতি বাংলাদেশের নগর সমাজের কোন সমস্যাকে ইঙ্গিত করে?

Combined · 2018

  • পরিবেশ দূষণ
  • রাজনৈতিক বিশৃঙ্খলা
  • যানজট
  • কর্মহীনতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.বাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?

Combined · 2018

  • অজিত কুমার সেন
  • আবুল ফজল
  • রাধাকমল মুখার্জী
  • এ. কে. নাজমুল করিম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?

Combined · 2018

  • মাতৃতান্ত্রিক
  • পিতৃবাস
  • নয়াবাস
  • মাতৃসূত্রীয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে তার বোনের মেয়ে মিলার বিবাহ অনুষ্ঠিত হয়।Q. উদ্দীপকে বর্ণিত বিবাহ কোন ধরনের?

Combined · 2018

  • প্যারালাল কাজিন
  • ক্রস কাজিন
  • অন্তঃবিবাহ
  • সরোরেট বিবাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জ্ঞাতিসম্পর্ক কী?

Combined · 2019

  • সম্প্রদায়
  • বিবাহ প্রথা
  • জৈবিক বন্ধন
  • পরিবার প্রথা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?

Combined · 2019

  • বান্দরবান
  • সিলেট
  • রাজশাহী
  • রাঙ্গামাটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়ে একটি প্রাচীন যুগের ছবি দেখতে পায়। ছবিটিতে আদিম মানুষের হাতে তীর-ধনুক রয়েছে। এছাড়া গুহার গায়ে চিত্রকর্মে বিভিন্ন বন্য জীবজন্তুর ছবি দেখতে পায়। Q.উদ্দীপকে মমতা এর দেখা ছবিতে কোন প্রত্নতাত্ত্বিক যুগের বৈশিষ্ট্য লক্ষ করা যায়?

Combined · 2025

  • প্রাচীন প্রস্তর যুগ
  • নব্য প্রস্তর যুগ
  • তাম্র যুগ
  • লৌহ যুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?'অপারেশন সার্চ লাইট' হলো-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাবাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে জ্ঞাতিসম্পর্ক কী?মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।