শেয়ারFacebookWhatsApp

ময়নামতি কোন জেলায় অবস্থিত?

উত্তর: ময়নামতি কুমিল্লা জেলায় অবস্থিত।

HSC Sociology 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Sociology 2nd Paper · সৃজনশীল

ময়নামতি কোন জেলায় অবস্থিত?

উদ্দীপক

ভারতীয় উপমহাদেশের একটি প্রাচীন সভ্যতা। এটি মূলত একটি নগর সভ্যতা। কেন্দ্রীয় প্রশাসনিক ব্যবস্থা, প্রশাসনের শীর্ষ কর্তা একজন পুরোহিত রাজা। এখানে বিভিন্ন দেবদেবীর পূজা-অর্চনা করা হতো। সামাজিক শ্রেণী অনুযায়ী ইটের তৈরি বাড়ি, পাকা রাস্তা, নর্দমা, গোসলের পুকুর, গোলাঘর ইত্যাদির উপস্থিতি লক্ষ্য করা যায়। কিন্তু সভ্যতা সৃষ্টিকারী জনগোষ্ঠীর সঠিক পরিচয় আজও উদ্ধার করা সম্ভব হয়নি। কিন্তু জন মার্শালের নেতৃত্বে প্রত্নতাত্ত্বিক খনন কার্যের মাধ্যমে ১৯২২ সালে এটি আবিষ্কৃত হয়।

Rajshahi · 2022

উত্তর

ময়নামতি কুমিল্লা জেলায় অবস্থিত।

উত্তর

গ্রামীণ অবস্থা থেকে শহর বা নগরে রূপান্তরিত হওয়াকে নগরায়ন বলে। নগরায়ন এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে মানুষ গ্রাম থেকে নগর ও নগর থেকে বৃহৎ নগরে বসতি স্থাপন করে। অনেকের মতে কোন এলাকা নির্দিষ্ট জনসংখ্যা নির্দিষ্ট পরিমাণ অতিক্রম করলে সেটাকে নগর বলে। মূলত নগরায়ন হচ্ছে শিল্পকেন্দ্রিক সমাজের অবসম্ভাবী পরিণতি।

উত্তর

উদ্দীপকের সভ্যতাটি দ্বারা সিন্ধু সভ্যতার প্রতি ইঙ্গিত করা হয়েছে। নিম্নে তা ব্যাখ্যা করা হলো : ভারতীয় উপমহাদেশের প্রাচীনতম নগর সভ্যতা হচ্ছে সিন্ধু সভ্যতা। এই সভ্যতা সিন্ধু নদীর তীরে গড়ে উঠেছিল। এটিকে মহেঞ্জোদারো বা হরপ্পা সভ্যতাও বলা হয়। এই সভ্যতায় সুশৃংখল নগর জীবন গড়ে উঠেছিল। সিন্ধু সভ্যতায় চলাচলের জন্য প্রশস্ত রাস্তা, রাস্তার পাশে সারিবদ্ধ ল্যাম্পপোস্ট, পয়:নালা, স্নানাগার, শস্যাগার, কূপ, সাংস্কৃতিক প্রতিষ্ঠান ইত্যাদি ধ্বংসাবশেষ আবিষ্কৃত হয়েছে যা একটি পরিকল্পিত নগরীকে নির্দেশ করে। এই নিদর্শনগুলোর মাধ্যমে বুঝা যায়, এখানে উন্নত নাগরিক জীবনের জন্য প্রয়োজনীয় প্রায় সকল উপস্থিত ছিল। ১৯২২ সালে ব্রিটিশ প্রত্নতাত্ত্বিক জন মার্শালের নেতৃত্বে খনন কার্যের মাধ্যমে সিন্ধু সভ্যতার ধ্বংসাবশেষ আবিষ্কার হয়। উদ্দীপকেও যে সভ্যতার কথা বলা হয়েছে সেখানে, কেন্দ্রীয় প্রশাসনিক ব্যবস্থা, প্রশাসনের শীর্ষ কর্তা একজন পুরোহিত রাজা। এখানে বিভিন্ন দেবদেবীর পূজা-অর্চনা করা হতো। সামাজিক শ্রেণী অনুযায়ী ইটের তৈরি বাড়ি, পাকা রাস্তা, নর্দমা, গোসলের পুকুর, গোলাঘর ইত্যাদির উপস্থিতি লক্ষ্য করা যায়। তাই বলা যায়, উদ্দীপকের সভ্যতাটি দ্বারা সিন্ধু সভ্যতার প্রতি ইঙ্গিত করা হয়েছে।

উত্তর

উপমহাদেশের সামাজিক ইতিহাস জানতে উক্ত নগর সভ্যতার গুরুত্ব অপরিসীম। নিম্নে উক্তিটি ব্যাখ্যা করা হলো : প্রত্নতাত্ত্বিক নিদর্শন যেকোনো দেশ কিংবা জাতির ইতিহাস রচনায় অন্যতম গুরুত্বপূর্ণ উৎস হিসেবে স্বীকৃত। আর সিন্ধু সভ্যতা যেহেতু ভারতীয় উপমহাদেশ একটি প্রাচীন ও সমৃদ্ধ সভ্যতা, তাই এখানে প্রাপ্ত নিদর্শন এর সাহায্যে এ অঞ্চলের সামাজিক ইতিহাসের গতি প্রকৃতি সহজে অনুধাবন করা সম্ভব। সিন্ধু সভ্যতা ভারতীয় উপমহাদেশে আর্থসামাজিক, সাংস্কৃতিক এবং সামাজিক কাঠামো রূপায়ণের সুদূরপ্রসারী ভাব রেখেছে। এসব প্রাপ্ত ধ্বংসাবশেষ থেকে দেখা যায়, এ অঞ্চলের মানুষ প্রাচীনকাল থেকেই সুশৃঙ্খল এবং উন্নত জীবন যাপন করতো। এ সভ্যতায় চার ধরনের শ্রেণী প্রথা খুঁজে পাওয়া যায়। প্রথম শ্রেণীতে ছিল শাসক, পুরোহিত, চিকিৎসক, জ্যোতিষী। দ্বিতীয় শ্রেণীতে যোদ্ধা, তৃতীয় শ্রেণীতে ব্যবসায়ী ও কারিগর এবং চতুর্থ শ্রেণীতে কৃষক, জেলে, তাঁতী প্রভৃতি। এই স্তরবিন্যাস অনেকটা হিন্দুদের জাতিবর্ণ প্রথার অনুরূপ। এ সভ্যতার মানুষের সামাজিক রীতিনীতি, প্রথা, ধ্যান-ধারণা আর্যরা অনুকরণ করেছিল। এমনকি হিন্দু ধর্মের অনেক মৌলিক ধারণাও এই সভ্যতা থেকে গৃহীত বলে অনুমান করা হয়। তাই বলা যায়, উপমহাদেশের সামাজিক ইতিহাস জানতে উক্ত নগর সভ্যতার গুরুত্ব অপরিসীম - উক্তিটি যথার্থ।
HSCSociology 2nd PaperRajshahi 2022
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?

Combined · 2017

  • ১৬৭
  • ১৮৮
  • ২৭৮
  • ২৮৮

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?

Combined · 2017

  • রাজা
  • হেডম্যান
  • মন্ত্রী
  • কারবারী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?

Combined · 2017

  • স্যার ফজলে হাসান আবেদ
  • শফিকুল ইসলাম
  • ড. হোসনে আরা
  • ড. আখতার হামিদ খান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'অপারেশন সার্চ লাইট' হলো-

Combined · 2017

  • নিরস্ত্র নিরীহ পাকিস্তানীদের ওপর হামলা
  • নিরস্ত্র নিরীহ বাঙালিদের ওপর হামলা
  • পাকিস্তানী শাসক গোষ্ঠীর অপারেশন
  • বাঙালি ও পাকিস্তানীদের যুদ্ধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. এ ধরনের সমস্যার কারণ কোনটি?

Combined · 2018

  • আর্থিক সংকট
  • আবাসন সমস্যা
  • অপরিকল্পিত নগরায়ণ
  • যানবাহনের স্বল্পতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।Q. উদ্দীপকের পরিস্থিতি বাংলাদেশের নগর সমাজের কোন সমস্যাকে ইঙ্গিত করে?

Combined · 2018

  • পরিবেশ দূষণ
  • রাজনৈতিক বিশৃঙ্খলা
  • যানজট
  • কর্মহীনতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.বাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?

Combined · 2018

  • অজিত কুমার সেন
  • আবুল ফজল
  • রাধাকমল মুখার্জী
  • এ. কে. নাজমুল করিম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?

Combined · 2018

  • মাতৃতান্ত্রিক
  • পিতৃবাস
  • নয়াবাস
  • মাতৃসূত্রীয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে তার বোনের মেয়ে মিলার বিবাহ অনুষ্ঠিত হয়।Q. উদ্দীপকে বর্ণিত বিবাহ কোন ধরনের?

Combined · 2018

  • প্যারালাল কাজিন
  • ক্রস কাজিন
  • অন্তঃবিবাহ
  • সরোরেট বিবাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জ্ঞাতিসম্পর্ক কী?

Combined · 2019

  • সম্প্রদায়
  • বিবাহ প্রথা
  • জৈবিক বন্ধন
  • পরিবার প্রথা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?

Combined · 2019

  • বান্দরবান
  • সিলেট
  • রাজশাহী
  • রাঙ্গামাটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়ে একটি প্রাচীন যুগের ছবি দেখতে পায়। ছবিটিতে আদিম মানুষের হাতে তীর-ধনুক রয়েছে। এছাড়া গুহার গায়ে চিত্রকর্মে বিভিন্ন বন্য জীবজন্তুর ছবি দেখতে পায়। Q.উদ্দীপকে মমতা এর দেখা ছবিতে কোন প্রত্নতাত্ত্বিক যুগের বৈশিষ্ট্য লক্ষ করা যায়?

Combined · 2025

  • প্রাচীন প্রস্তর যুগ
  • নব্য প্রস্তর যুগ
  • তাম্র যুগ
  • লৌহ যুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন পায়?খাসিয়া নৃগোষ্ঠীর পুঞ্জিপ্রধানকে কী বলে?বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমী (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?'অপারেশন সার্চ লাইট' হলো-উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাবাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও :শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে জ্ঞাতিসম্পর্ক কী?মনিপুরীরা প্রধানত কোন অঞ্চলে বসবাস করে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও মমতা ঢাকার জাদুঘরে বেড়াতে গিয়

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।