উদ্দীপকের সভ্যতাটি হলো সিন্ধু সভ্যতা।
সিন্ধু সভ্যতা ভারতীয় উপমহাদেশের অন্যতম প্রাচীন সভ্যতা। এ সভ্যতায় আবিষ্কৃত মহেঞ্জোদারো ও হরপ্পা নগরের ধরন, মান ও সমৃদ্ধি অর্থনৈতিক ও সাংস্কৃতিক উৎকর্ষতাকে নির্দেশ করে। এ সভ্যতায় প্রাণীর ছবিযুক্ত সিলমোহর, চুনাপাথর, বোঞ্জ নির্মিত মূর্তি ইত্যাদি পাওয়া গেছে। উদ্দীপকের চিত্রেও অনুরূপ উপাদান দেখানো হয়েছে। যা সভ্যতাকে নির্দেশ করে। সিন্ধুসভ্যতার নগর পরিকল্পনায় আধুনিকতার ছাপ লক্ষণীয়। এ সভ্যতায় নগরের রাস্তাগুলো বেশ প্রশস্ত ছিল এবং ছোট ছোট গলি রাস্তায় ছিল। রাস্তায় নিয়মিত দূরত্বে ল্যাম্পপোস্ট সাজানো ছিল। নগরের ভবনগুলো ছিল ইটের তৈরি। এখানে স্বাস্থ্যকর গোসলখানা, পয়ঃপ্রণালি পৌরসভা, সুশৃঙ্খল প্রশাসন, শক্তিশালী কেন্দ্রীয় সরকার প্রভৃতি বিদ্যমান ছিল। এছাড়া বড়, মাঝারি ও ছোট আকারের প্রাসাদ এবং আবাসিক বাড়িগুলোতে
কূপ, নর্দমা, স্নানাগার- এর সমাবেশ ছিল। অর্থাৎ আধুনিক নাগরিক জীবনের উপকরণই সেখানে বিদ্যমান ছিল।